
২০২৪ সালের অপকর্মের বিচার ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম।
শনিবার (২১ নভেম্বর) বিকালে রাজধানীর শাহবাগে জুলাই গণহত্যার দ্রুত বিচার ও সহিংসতার বিপরীতে জনগণের জানমালের নিরাপত্তার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, অল্টারনেটিভস, বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।
এসময় হাসনাত কাইয়ূম আরও বলেন, আপনারা নিজেদের অতীত থেকে শিক্ষাগ্রহণ করুন। যদি রাজনীতিতে ফিরতে চান তবে রাজনৈতিকভাবেই ফিরতে হবে, গুণ্ডামি করে রাজনীতিতে ফেরা যাবে না।
এসকেডি/ আরটিভি



