ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

রেজাল্ট প্রকাশের আগেই চলে গেলেন ববি শিক্ষার্থী সুমাইয়া 

ববি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১১:৪০ এএম
বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

সামনের সপ্তাহে অনার্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে, যেখানে ৩.৫০-এর বেশি সিজিপিএ (CGPA) নিয়ে মেধার স্বাক্ষর রাখার কথা ছিল তার। কিন্তু সেই খুশির খবর আর দেখে যাওয়া হলো না মেধাবী শিক্ষার্থী সুমাইয়া আক্তার সোহা'র। নিয়তির নির্মম পরিহাসে, সাফল্যের দোরগোড়ায় দাঁড়িয়ে চিরতরে চোখ বুজলেন এই হাস্যাজ্জ্বল তরুণী।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ২:৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিয়াক অ্যারেস্টে (হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সুমাইয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (১০ম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া ।

সুমাইয়া শুধু পড়াশোনাতেই নয়, ক্লাসের অন্যান্য কার্যক্রমেও ছিলেন অনন্য। তার প্রজেক্ট সুপারভাইজার ও পরিসংখ‍্যান ও তথ‍্য বিজ্ঞান বিভাগের শিক্ষক আহসানুল হক সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক প্রকাশ করে জানান, সুমাইয়া তার প্রজেক্টের স্টুডেন্ট ছিলেন এবং ব্যাচের প্রেজেন্টেশনগুলোতে সবসময় সেরা পারফর্মার হতেন।

আরও পড়ুন

শিক্ষাজীবনে দারুণ সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু করেছিলেন সুমাইয়া। সংসার ও ক্যারিয়ার নিয়ে যখন এক বুক স্বপ্ন ডানা মেলছিল, ঠিক তখনই মাত্র ২৪ বছর বয়সে সব ফেলে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

সুমাইয়ার অকাল প্রয়াণে তার সহপাঠী, শিক্ষক এবং পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহপাঠীরা জানান, ইহজগতে সুমাইয়া অত্যন্ত হাস্যাজ্জ্বল, মিশুক এবং বন্ধুসুলভ একজন মানুষ ছিলেন। তার এই আকস্মিক চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না কেউ।

পরিবারের পক্ষ থেকে এবং তার সহপাঠীরা সুমাইয়ার আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন। একই সাথে, জীবনে চলার পথে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা মার্জনা করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তারা।

১১ জুলাই (শনিবার সকাল ১০ ঘটিকায়) সুমাইয়ার নিজ গ্রাম পিরোজপুরের মঠবাড়িয়াতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাবিপ্রবি ইনকিলাব মঞ্চের ৭ দাবি
ছাত্ররাজনীতি নিষিদ্ধ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রশাসনকে ৭ দাবিতে স্মারকলিপি জমা দিয়েছে ইনকিলাব মঞ্চ পাবিপ্রবি শাখা।
পাবিপ্রবি ইনকিলাব মঞ্চের ৭ দাবি
ইয়াবাসহ হাতেনাতে বাকৃবির ‘কৃষিবিদ’ মাহমুদুল ধরা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইয়াবাসহ হাতেনাতে ধরা পড়েছেন বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী। 
ইয়াবাসহ হাতেনাতে বাকৃবির ‘কৃষিবিদ’ মাহমুদুল ধরা
মাকড়সা দিয়ে মজা করতে গিয়ে বিপাকে চবির তিন শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজয় ২৪ হলে এক জুনিয়র শিক্ষার্থীকে মাকড়সা দিয়ে ভয় দেখানোর ঘটনায় বিপাকে পড়েছেন তিন সিনিয়র শিক্ষার্থী। ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রওনক জাহান উমামাকে ভয় দেখানোর এ ঘটনায় র‍্যাগিংয়ের অভিযোগ উঠলেও সিনিয়রদের দাবি, নিছক মজা করতেই তারা এমনটি করেছেন। ইতোমধ্যে দুই পক্ষের সঙ্গে বসে বিষয়টির সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। অভিযুক্ত তিন শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মোনালিসা মিতা নূর, পদার্থবিজ্ঞান বিভাগের তাহরিমা আক্তার ওমি এবং হিসাববিজ্ঞান বিভাগের সামিয়া। তারা সবাই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সিনিয়র শিক্ষার্থীদের বর্ণনা অনুযায়ী, হলের কক্ষ পরিষ্কার করার সময় তারা একটি মাকড়সা পান। পরে সারপ্রাইজ দেওয়ার কথা বলে তাকে কক্ষে ডাকা হয়। সেখানে মাকড়সা দেখিয়ে ভয় দেখানো হলে উমামা ভয়ে দৌড়ে নিজের কক্ষে ফিরে যান। পরবর্তী সময়ে অসুস্থ হয়ে পড়লে তার রুমমেটরা তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। তবে রওনক জাহান উমামার অভিযোগ, তার মাকড়সাভীতির কথা জানার পরও সিনিয়ররা তাকে কক্ষে ডেকে দরজা বন্ধ করে মাকড়সা ছেড়ে দেন। এ সময় তিনি ভয়ে চিৎকার ও কান্নাকাটি করলে তারা হাসিঠাট্টা ও টিটকারি করেন। পরে কক্ষ থেকে বেরিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং চারবার বমি করেন। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ার পাশাপাশি হলে নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। অভিযোগের বিষয়ে মোনালিসা মিতা নূর জানান, তাদের উদ্দেশ্য ছিল শুধুই মজা করা। এ ঘটনার সঙ্গে তাহরিমা আক্তার ওমি জড়িত ছিলেন না বলেও দাবি করেন তিনি। অন্যদিকে, তাহরিমা আক্তার ওমি জানান, বিষয়টি এত দূর গড়াবে বলে তারা ধারণা করতে পারেননি। উমামা ভয় পাওয়ার পর তাকে সান্ত্বনা দেওয়ারও চেষ্টা করা হয়েছিল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন আরটিভি নিউজকে মুঠোফোনে জানান, ঘটনাটি তিন দিন আগের। প্রক্টর কার্যালয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিয়ে বসা হয়েছিল এবং বিষয়টির সমাধান হয়েছে। আরটিভি/টিআর
মাকড়সা দিয়ে মজা করতে গিয়ে বিপাকে চবির তিন শিক্ষার্থী
ঢাবি উপাচার্যের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধিদলের সাক্ষাৎ
বুধবার (২৫ নভেম্বর) ঢাবি উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাবি উপাচার্যের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধিদলের সাক্ষাৎ
ইবির সমাবর্তনের সময়সীমা বাড়ল, নিবন্ধন ফি কমল
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৭ সালের ৫ম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের ফি কমিয়ে সময়সীমা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের দাবি ও সামগ্রিক বিষয় বিবেচনায় সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা আগামী ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি নিবন্ধন ফি কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত আদেশে এই তথ্য জানানো হয়।  এটি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ, সমাবর্তন উপ-কমিটি ও অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। অফিস আদেশ সূত্রে জানা গেছে, সমাবর্তনের নিবন্ধন ফি পূর্বনির্ধারিত ৪ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ধারিত ফি অপরিবর্তিত থাকবে। এ ছাড়া যেসব শিক্ষার্থী পূর্বনির্ধারিত ফি অনুযায়ী ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের জমা দেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে। পাশাপাশি সমাবর্তনে অতিথি হিসেবে মা-বাবা, স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে এবং অন্যান্য অভিভাবক (প্রযোজ্য ক্ষেত্রে) উপস্থিত থাকতে পারবেন। উল্লেখ্য, আগামী ২ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশগ্রহণে আগ্রহী গ্র্যাজুয়েটদের নিবন্ধন কার্যক্রম গত ১০ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের (https://convocation.iu.ac.bd) মাধ্যমে শুরু হয়। আরটিভি/এসআর
ইবির সমাবর্তনের সময়সীমা বাড়ল, নিবন্ধন ফি কমল
আরও পড়ুন
সাংগঠনিক আলোচনা গোপনে রেকর্ড করার দায়ে ববি ছাত্রদল নেতাকে শোকজ
বিদেশে উচ্চশিক্ষায় এসএসসি রেজাল্টের গুরুত্ব কতটুকু  
প্রেমের প্রস্তাব ঘিরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারি
বরিশালে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু