ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ন্যানো ফিসফিডের পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. জাভেদ হোসেন খান

যবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩২ পিএম
ন্যানো ইউরিয়ার পেটেন্ট অনুমোদন নোটিশ; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও ন্যানোপ্রযুক্তি গবেষক ড. মো. জাভেদ হোসেন খান। ছবি: আরটিভি

ন্যানো ইউরিয়ার পেটেন্ট পাওয়ার পর এবার ন্যানো ফিসফিড উদ্ভাবনের জন্য পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও ন্যানোপ্রযুক্তি গবেষক ড. মো. জাভেদ হোসেন খান। তার উদ্ভাবিত ন্যানো ফিসফিডের পেটেন্ট রোববার (১ নভেম্বর) অনুমোদন দিয়েছে বাংলাদেশ পেটেন্ট অফিস।

বুধবার (৪ নভেম্বর) আরটিভি সংবাদদাতার সঙ্গে এক সাক্ষাৎকালে উদ্ভাবক দাবি করেন, ন্যানো ফিসফিড ব্যবহারের মাধ্যমে মাছের খাদ্যের অপচয় ও পানিদূষণ কমানোর পাশাপাশি পানির গুণগত মান বজায় রেখে তুলনামূলক কম খাদ্যে অধিক মাছ উৎপাদন সম্ভব হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রচলিত মাছের খাদ্যের একটি বড় অংশ মাছ গ্রহণ না করায় তা পুকুরের তলদেশে জমা হয়। এতে পানি ঘোলা হয়ে যায়, শ্যাওলা জন্মায় এবং বিভিন্ন দূষিত গ্যাস তৈরি হয়। ফলে পানির গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি মাছ বিভিন্ন রোগে আক্রান্ত হয়, এমনকি মারা যাওয়ার ঘটনাও ঘটে।

অন্যদিকে, ন্যানো ফিসফিড ব্যবহারে খাদ্যের অপচয় কমবে এবং পানিতে অব্যবহৃত খাদ্য জমে দূষণ সৃষ্টির ঝুঁকি হ্রাস পাবে বলে জানিয়েছেন গবেষকরা। এ খাদ্যে ব্যবহৃত ভিটামিন ও খনিজ উপাদানগুলোকে ন্যানো আকারে রূপান্তর করা হয়েছে, যাতে অল্প পরিমাণ খাদ্যেই মাছের পুষ্টির চাহিদা পূরণে অধিক কার্যকারিতা পাওয়া যায়। গবেষকদের প্রত্যাশা, প্রযুক্তিটি পরিবেশবান্ধব ও টেকসই জলজ বাস্তুতন্ত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্ভাবন প্রসঙ্গে অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান বলেন, বাংলাদেশে মাছ চাষের প্রচুর সম্ভাবনা রয়েছে। মাছ চাষে প্রচুর পরিমাণে খাদ্য প্রয়োগ করা হয়। এসব খাদ্যের অপচয়ের কারণে পানি দূষিত হয় এবং মাছ ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া মাছের খাদ্যের প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদান ভারত থেকে আমদানি করতে দেশের প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হয়।

তিনি আরও বলেন, এসব সমস্যা সমাধানের লক্ষ্যে ২০১৯ সালে আমরা ন্যানো ফিসফিড তৈরি করি। এতে খাদ্যের অপচয় কম হয়, পানি দূষিত হয় না এবং অল্প খাদ্যে অধিক মাছ উৎপাদন করা যায়। আমি মনে করি, মাছ চাষে এ ন্যানোপ্রযুক্তি ভবিষ্যতে দেশে বিপ্লব আনতে পারে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবির পাঁচ মেধাবী শিক্ষার্থী পেলেন ফোবানা বৃত্তি
মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)।
জবির পাঁচ মেধাবী শিক্ষার্থী পেলেন ফোবানা বৃত্তি
উপাচার্য পুনর্বহালের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে স্মারকলিপি চুয়েট শিক্ষার্থীদের
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে স্মারকলিপি দিয়েছেন চুয়েট শিক্ষার্থীরা।
উপাচার্য পুনর্বহালের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে স্মারকলিপি চুয়েট শিক্ষার্থীদের
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন-দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু)-এর খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে...
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন-দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
কুবিতে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৬ এর ঢাকা-দক্ষিণ আঞ্চলিক পর্ব। আগামীকাল ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
কুবিতে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব 
দ্রুত সময়ে রাকসু নির্বাচন আয়োজনের দাবি ছাত্রনেতাদের
শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ৩৫ বছরের দীর্ঘ বিরতি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হলেও এক বছর না পেরোতেই ফের অনিশ্চয়তার মধ্যে পড়েছে এর ভবিষ্যৎ।
দ্রুত সময়ে রাকসু নির্বাচন আয়োজনের দাবি ছাত্রনেতাদের
আরও পড়ুন
যবিপ্রবির ছাত্র পরামর্শ-নির্দেশনা দপ্তরের নতুন পরিচালক ড. অভিনু কিবরিয়া
যবিপ্রবিতে তারিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে ৬৪৪তম যবিপ্রবি
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত