ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

র‍্যাগিং প্রতিরোধে উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময়

বেরোবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৭ পিএম
ছবি: আরটিভি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং মুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান।

এতে ২২ বিভাগের ১৭তম ও ১৮তম ব্যাচের শ্রেণি প্রতিনিধিরা (সিআর) অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, র‌্যাগিং একটি অমানবিক ও শাস্তিযোগ্য অপরাধ। বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের র‌্যাগিং, মানসিক হয়রানি কিংবা বৈষম্যমূলক আচরণের কোনো স্থান নেই।

তিনি বলেন, নবীন শিক্ষার্থীদের জন্য নিরাপদ, বন্ধুত্বপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থীদেরকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমেই র‌্যাগিংমুক্ত বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন র‌্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। র‌্যাগিং-সংক্রান্ত যে-কোনো অভিযোগ দ্রুত তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের যে-কোনো সমস্যা বা অভিযোগ নির্ভয়ে প্রশাসনকে জানাতে হবে এবং সবাইকে সচেতন থেকে র‌্যাগিং প্রতিরোধে একযোগে কাজ করতে হবে।

আরও পড়ুন

মতবিনিময় সভা শেষে ৬টি অনুষদের ১৭তম ব্যাচের ৬ জন শিক্ষার্থী এবং ১৮তম ব্যাচের ৬ জন শিক্ষার্থীকে নিয়ে পৃথক দুটি র‌্যাগিং প্রতিরোধ কমিটি গঠন করা হয়। নবীন শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, র‌্যাগিং প্রতিরোধে ইতিবাচক পরিবেশ সৃষ্টি এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে এসব কমিটি কাজ করবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নৌবাহিনী পদক পেলেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য
বীরত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ নৌবাহিনীর শান্তিকালীন পদক ‘নৌবাহিনী পদক (এনবিপি)’ পেয়েছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী। 
নৌবাহিনী পদক পেলেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য
খুলনা বিশ্ববিদ্যালয় দিবস বুধবার, নানা কর্মসূচি গ্রহণ
১৯৯১ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন।
খুলনা বিশ্ববিদ্যালয় দিবস বুধবার, নানা কর্মসূচি গ্রহণ
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনালের সঙ্গে ড্যাফোডিল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনালের (এএফএ-AFA International) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনালের সঙ্গে ড্যাফোডিল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর
পাবিপ্রবিতে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জুলাই-৬ হলের সিট দখলকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পাবিপ্রবিতে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২
এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে ‘জিপিএ-৫’ পেলেন ১৬০০ শিক্ষার্থী
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে বদলে গেছে কয়েক হাজার শিক্ষার্থীর ভাগ্য। খাতা পুনর্মূল্যায়নের পর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০০ জন, যাদের মধ্যে ২০ জনই আগে অকৃতকার্য হিসেবে বিবেচিত হয়েছিল। পাশাপাশি নতুন করে পাস করেছে আরও ৫ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী।
এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে ‘জিপিএ-৫’ পেলেন ১৬০০ শিক্ষার্থী
আরও পড়ুন
বেরোবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন
বেরোবিতে নিরাপদ ক্যাম্পাস ও জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বেরোবিতে শিক্ষার্থীর বিরুদ্ধে হল কর্মচারীকে মারধরের অভিযোগ
বেরোবিতে 'অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স'-এর শুভ উদ্বোধন