ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঢাবিতে ‘শয়তানের ধোঁকায়’ সেই ‍দুই অতিথি, যা জানা যাচ্ছে

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১২:৫০ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদের সহসাধারণ সম্পাদক (এজিএস) ইব্রাহীম খলিলের কক্ষে দুই অতিথির বিরুদ্ধে সমকামিতায় জড়ানোর অভিযোগ ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায়, এক অতিথি দাবি করেন, শয়তানের ধোঁকা’য় তারা খারাপ কাজে জড়িয়ে পড়তে যাচ্ছিলেন, তবে পুরোপুরি তাতে লিপ্ত হওয়ার আগেই ইব্রাহীম খলিলের রুমমেট তাদের দেখে ফেলেন।

এর আগে, শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে ২৭ জুলাই এজিএস ইব্রাহীম খলিলের কক্ষে দুই তরুণ সমকামী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার বিষয়ে স্বীকারোক্তি দিচ্ছেন বলে উল্লেখ করা হচ্ছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে জানানো হলে তারা ক্ষমা প্রার্থনা করেন।

উদ্ভূত পরিস্থিতিতে ইব্রাহীম খলিলের সিট সাময়িকভাবে বাতিল ও তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে হল প্রশাসন।

এজিএস ইব্রাহীম খলিলের রুমমেট ও হলের আবাসিক শিক্ষার্থী অনয় চৌধুরী এক ফেসবুক পোস্টে দাবি করেন, ২৭ জুলাই ইব্রাহীম খলিলের কক্ষে তার দুই অতিথিকে অন্তরঙ্গ অবস্থায় পাওয়া যায়। পরে তাদের বক্তব্য ও স্বীকারোক্তি নেওয়া হয়। তিনি পোস্টে লেখেন, ঘটনাসংশ্লিষ্ট কিছু সংবেদনশীল ভিডিও প্রকাশযোগ্য নয় এবং প্রত্যক্ষদর্শীদের নিরাপত্তার স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ইব্রাহীম খলিল ফেসবুকে লিখেছেন, ঘটনাটি তার কক্ষে ঘটলেও এ বিষয়ে আগে থেকে তার কোনো ধারণা বা সম্পৃক্ততা ছিল না। অতিথিরা চিকিৎসার জন্য এসেছিলেন বলে তিনি তাদের থাকতে দিয়েছিলেন। ঘটনার সময় তিনি কক্ষে ছিলেন না এবং পরে কেউ তাকে বিষয়টি জানাননি। বিষয়টি জানতে পেরেই তিনি এর নিন্দা জানিয়েছেন এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে সহযোগিতা করবেন বলে উল্লেখ করেন।

ফেসবুকে উত্থাপিত দাবির সত্যতা যাচাই করেছেন কিনা, এমন প্রশ্নের জবাবে ইব্রাহীম খলিলের পাঠানো কল রেকর্ডে শোনা যায়, তার এক অতিথি বলছেন, ‘শয়তানের ধোঁকা’য় তারা খারাপ কাজে জড়িয়ে পড়তে যাচ্ছিলেন, তবে পুরোপুরি তাতে লিপ্ত হওয়ার আগেই ইব্রাহীম খলিলের রুমমেট তাদের দেখে ফেলেন। একই রেকর্ডে ইব্রাহীম খলিলকে বলতে শোনা যায়, তিনি বিষয়টি নিয়ে ওই অতিথির পরিবারের সঙ্গে কথা বলতে তাদের বাড়িতে যাচ্ছেন।

ইব্রাহীম খলিল ২০২৫ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের সমর্থনে শহীদুল্লাহ হলের সহসাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুহা. মহিউদ্দিন খান বলেন, ইব্রাহীম খলিল ইসলামী ছাত্রশিবিরের কর্মী।

এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আমিনুল ইসলাম ভূইয়া বলেন, ইব্রাহীম খলিলের সিট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

হল সংসদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, জানতে চাইলে শহীদুল্লাহ হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) তৌকির হাসান বলেন, তারা ইব্রাহীম খলিলের কাছে ঘটনার বিস্তারিত জানতে চেয়েছেন। এজিএস এবং তার রুমমেটের বক্তব্য শোনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত সোয়া ১০টার দিকে শহীদুল্লাহ হলের একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেন। তারা হলের পুকুরপাড়ে জড়ো হয়ে নানা স্লোগান দিয়ে এ ঘটনার প্রতিবাদ জানান।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স দিল চাকসু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা সহজ ও দ্রুততর করতে ৫০ লাখ টাকা মূল্যের একটি অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স দিল চাকসু
কলেজের ক্লাসরুমকে ‘বেডরুম’ বানিয়ে ঘুমান এই অধ্যক্ষ
সিরাজগঞ্জের কামারখন্দে সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের একটি শ্রেণিকক্ষকে বেডরুমে পরিণত করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।
কলেজের ক্লাসরুমকে ‘বেডরুম’ বানিয়ে ঘুমান এই অধ্যক্ষ
৩০ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাস ছাড়লেন চুয়েট উপাচার্য
চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রায় ৩০ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাস ত্যাগ করলেন চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল ইসলাম।
৩০ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাস ছাড়লেন চুয়েট উপাচার্য
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের নৃশংস হত্যার প্রতিবাদ ও বিচার ত্বরান্বিত করার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। 
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন
একাদশে ভর্তি নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে মনোনীত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনলাইনে ভর্তির তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে। আগামী ১৫ অক্টোবর বিকেল ৫টার মধ্যে নির্ধারিত লিংকে প্রবেশ করে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক চিঠিতে এ তথ্য জানা যায়। উচ্চমাধ্যমিক পর্যায়ের দেশের সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে এ চিঠি পাঠানো হয়েছে। এতে জানা যায়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক অনলাইন সিস্টেমে ভর্তি আগামী ১৫ অক্টোবর বিকেল ৫টার মধ্যে ভর্তি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হলো। একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটের প্যানেলে (কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে) লগ-ইন করে কলেজে সিলেকশনপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই সাপেক্ষে অনলাইন ভর্তি সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হলো। ভর্তির ওয়েবসাইটে ভিজিট করতে ক্লিক করুন এখানে আরটিভি/ এসকেডি  
একাদশে ভর্তি নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
আরও পড়ুন
নিকাব পরায় ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’  
সামনে এলো শিবিরের ৩ চিঠি, রাকসুর জিএস আম্মারের ‘কুকীর্তি’ ফাঁস
শীর্ষ ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট, চমক ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের