ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দিনভর দায়িত্ব পালনের পরেও সম্মানি পাননি ইবির বিএনসিসি-রোভাররা

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৩:৪৪ পিএম
বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা। ছবি: সৌজন্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠান ঘিরে এবার নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। টক স্বাদযুক্ত নিম্নমানের খাবার নিয়ে সমালোচনার পর এবার বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যদের সম্মানি না দেওয়ার অভিযোগ উঠেছে। টানা আট ঘণ্টা ধরে শৃঙ্খলা রক্ষা, অতিথি প্রটোকল ও সার্বিক ব্যবস্থাপনায় কাজ করেও সম্মানি না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট সদস্যরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আর্থিক সংকটের কারণে এবার সম্মানির ব্যবস্থা করা সম্ভব হয়নি।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, সমাবর্তনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দায়িত্ব পালনকারী বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যদের সাধারণত সম্মানি দেওয়া হয়। তবে এবারের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠানে টানা দায়িত্ব পালন করেও তারা কোনো আর্থিক সম্মানি পাননি বলে জানা গেছে।

এর আগে ওরিয়েন্টেশনে পরিবেশিত নিম্নমানের ও টক খাবার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নবীন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, অধিকাংশ শিক্ষার্থী খাবার শেষ করতে পারেননি; অনেকে অর্ধেক খেয়ে বা পুরো প্যাকেটই ফেলে দিতে বাধ্য হয়েছেন।

ইবি রোভার স্কাউট গ্রুপ ইউনিট কাউন্সিলের সভাপতি খন্দকার আবু সাঈম বলেন, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দায়িত্ব পালন করলেও কোনো সম্মানি দেওয়া হয়নি। পাশাপাশি খাবারের মান নিয়েও সদস্যরা অসন্তুষ্ট। নিয়ম ভেঙে কিভাবে এমন সিদ্ধান্ত নেয় বুঝতে পারছি না।

আরও পড়ুন

বিএনসিসি সেনা শাখার ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) মোসাদ্দেক হোসেন বলেন, অনুষ্ঠানজুড়ে দায়িত্ব পালন করেও তারা কোনো সম্মানি পাননি। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একই ধরনের দায়িত্বের জন্য সম্মানি দেওয়া হয়। তবে এখানে স্বেচ্ছাসেবার যুক্তি দিয়ে আমাদের বঞ্চিত করা হয়েছে। যা খুবই দুঃখজনক। ভর্তির সময় রোভার স্কাউটস ও বিএনসিসির জন্য আলাদা ফি নেওয়া হয়। সেগুলো কোথায় যায় প্রশ্ন থেকে যায়।

বিষয়টি নজরে আসলে ইসলামী বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন সমালোচনা করে ফেসবুকে লিখেন, গত ১ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রামে দ্বায়িত্ব পালনকারী রোভার, বিএনসিসিসহ স্বেচ্ছাসেবীদের প্রাপ্য সম্মানী প্রদান করা হোক। মনে রাখতে হবে নিজেদের ক্লাস ও ব্যক্তিগত সময় বিসর্জন দিয়ে বিশ্ববিদ্যালয়ের মান-মর্যাদা, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করে থাকেন তারা। তাদের দেওয়া সামান্য সম্মানী কোনোভাবেই তাদের সেবার মূল্য নয়; বরং এটি তাদের শ্রম, সময় ও আন্তরিকতার প্রতি ন্যূনতম স্বীকৃতি এবং ভবিষ্যতে আরও উৎসাহের সঙ্গে দায়িত্ব পালনের একটি প্রেরণা। দুর্নীতি, চুরিচামারি চলতে থাকবে আর স্বেচ্ছাসেবকদের সম্মানী দেওয়ার ক্ষেত্রে বাজেটের সংকট দেখানো মেনে নেয়া যায় না।

এবিষয়ে ইবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, আগের বছরগুলোতে রোভার সদস্যদের ২০০ টাকা করে সম্মানি দেওয়া হলেও এবার ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শুধু খাবারের ব্যবস্থা ছিল, কোনো আর্থিক সম্মানি রাখা হয়নি।

বিএনসিসি’র প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. আব্দুল বারী বলেন, আর্থিক সংকটের কারণে এবার বিএনসিসি ও রোভার সদস্যদের সম্মানি দেওয়া সম্ভব হয়নি। তারা স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করায় শুধু দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছিল।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় আহত ৬ শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) মূল ফটকের সামনে গাড়ির ধাক্কায় মার্কেটিং বিভাগের ৩২তম ব্যাচের ছয় শিক্ষার্থী আহত হয়েছেন।
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় আহত ৬ শিক্ষার্থী
জবিতে যাকাত ও কল্যাণ তহবিলের বৃত্তি পেলেন ৫৬ শিক্ষার্থী
আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিবারের যাকাত ও কল্যাণ তহবিলের উদ্যোগে ৫৬ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। নবমবারের মতো আয়োজিত এ বৃত্তি কার্যক্রমে বিভিন্ন বিভাগের নানা ধর্মাবলম্বী শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য নির্বাচিত করা হয়।
জবিতে যাকাত ও কল্যাণ তহবিলের বৃত্তি পেলেন ৫৬ শিক্ষার্থী
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম প্রায় ২৪ ঘণ্টা ধরে উপাচার্য ভবনে অবরুদ্ধ রয়েছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টা থেকে তিনি ভবনটির ভেতরে অবস্থান করছেন। এ অবস্থায় তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য ফেরাতে রাবিতে চিঠি উৎসব 
একটা সময় প্রিয়জনের সঙ্গে মানুষের দূরবর্তী যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল চিঠি। ডাকপিয়নের অপেক্ষায় থাকা, খামের ভাঁজে লুকিয়ে থাকত প্রিয় মানুষের হাতের লেখা অজানা অনেক কথা।
নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য ফেরাতে রাবিতে চিঠি উৎসব 
রুয়েটে আবারও ১২ শিক্ষার্থী বহিষ্কার
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১২ শিক্ষার্থীকে আগামী দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ উঠেছে, সেই পরীক্ষাগুলো ঐ শিক্ষার্থীদের জন্য বাতিল করা হয়েছে।
রুয়েটে আবারও ১২ শিক্ষার্থী বহিষ্কার
আরও পড়ুন
ইবিতে আন্তর্জাতিক সেমিনারের প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন
ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
ডিন’স অ্যাওয়ার্ড পাচ্ছেন ইবির ৩৬ শিক্ষার্থী
প্রযুক্তিনির্ভর পর্যটনব্যবস্থার বিকল্প নেই: ইবি উপাচার্য