ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু সচেতনতায় খুলনা বিশ্ববিদ্যালয়ে বিএনসিসির র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

খুবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৯:১১ পিএম
খুলনা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের তত্ত্বাবধানে ‘ডেঙ্গু সচেতনতা র‍্যালি ও ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ছবি: আরটিভি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলা এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের তত্ত্বাবধানে ‘ডেঙ্গু সচেতনতা র‍্যালি ও ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণও করা হয়।

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি হাদি চত্বর ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে পুনরায় বিএনসিসি প্লাটুন প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি শেষে বিএনসিসি প্লাটুনের সামনে ঔষধি বৃক্ষ রোপণ করা হয়। পরে বিএনসিসির ক্যাডেটরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস ও জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

003

কর্মসূচিতে খুলনা বিশ্ববিদ্যালয় বিএনসিসির সেনা, নৌ ও বিমান শাখার ক্যাডেটবৃন্দ, সামরিক প্রশিক্ষক এবং পিইউওগণ উপস্থিত ছিলেন।

খুলনা বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখার পিইউও এস এম তাফসিরুল ইসলাম বলেন, “ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। মশার প্রজননস্থল ধ্বংস ও জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। এ ধরনের কার্যক্রম ক্যাডেটদের দায়িত্ববোধ ও জনসেবার মানসিকতা আরও সুদৃঢ় করে।”

আরও পড়ুন

বিএনসিসি সেনা শাখার পিইউও ফারজানা জামান বলেন, “ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় ক্যাডেটদের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

বিএনসিসি নৌ শাখার প্রশিক্ষক মাসুদ হাসান বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। ক্যাডেটদের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।”

004

ক্যাডেট আন্ডার অফিসার ফারুক খান বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। একজন বিএনসিসি ক্যাডেট হিসেবে সমাজ ও পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। আজকের কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে বিএনসিসি ক্যাডেটরা সক্রিয় ভূমিকা রাখবে।”

কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলা এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ তৈরির পাশাপাশি বিএনসিসির সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক ভূমিকারও বহিঃপ্রকাশ ঘটে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অবরুদ্ধ উপাচার্য ভবনের ভেতরে অসুস্থ হয়ে পড়েছেন দুইজন প্রাক্তন শিক্ষার্থী।
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব ও নবীনবরণ-২০২৬’।
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত নবনিযুক্ত উপাচার্যকে উপাচার্য ভবনে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে অলি আহমেদ দয়ালশাহ নামে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন।
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
আরও পড়ুন
ডেঙ্গু প্রতিরোধে রাবিতে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান 
ইবিতে ‘ডেঙ্গু প্রতিরোধ ও ক্লিন ক্যাম্পাস’ বাস্তবায়নে আলোচনা সভা
ডেঙ্গু প্রতিরোধে যুবদলের মেডিকেল টিম গঠন
২ দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল