ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ডেঙ্গু সচেতনতায় লিফলেট ও মশার কয়েল বিতরণ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ এএম
ছবি: আরটিভি

ডেঙ্গু প্রতিরোধ ও এর ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ফরিদপুরের সদরপুর উপজেলায় সচেতনতামূলক লিফলেট ও মশার কয়েল বিতরণ করা হয়েছে।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের নির্দেশনায় শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, বাজার, সড়কের মোড় ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের হাতে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক লিফলেট ও মশার কয়েল তুলে দেওয়া হয়।

উপজেলা যুবদল নেতা আজিজুল ইসলাম নান্নুর নেতৃত্বে তার টিমের সদস্যরা এ কর্মসূচি পরিচালনা করেন। কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। এ সময় তিনি এ উদ্যোগকে স্বাগত জানান এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। ডেঙ্গুর বিস্তার রোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বাবুরচর, পিয়াজখালী, ঢেউখালী, সদরপুর সদর ইউনিয়ন, কৃষ্ণপুর, চরচাঁদপুর ও আমিরাবাদ চৌরাস্তা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে সাধারণ মানুষের মধ্যে ১ হাজার প্যাকেট মশার কয়েল এবং ২ হাজার ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় কর্মসূচিতে অংশ নেওয়া সদস্যরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে তাদের ধারণা দেওয়ার চেষ্টা করেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালানো হয়।

বিতরণ করা লিফলেটে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, পুরোনো টায়ারসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেসব জায়গা নিয়মিত পরিষ্কার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে কোথাও দীর্ঘ সময় পানি জমতে না দেওয়া এবং এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সাধারণ মানুষকে সচেতন করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে রোগটি ছড়িয়ে পড়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। এ জন্য বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন ও আশপাশের পরিত্যক্ত জায়গা নিয়মিত পরিষ্কার রাখা প্রয়োজন। পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীদেরও এ বিষয়ে সচেতন করা গেলে মশার বংশবিস্তার কমানো সম্ভব। এমন সচেতনতা তৈরির লক্ষ্যেই সাধারণ মানুষের কাছে সরাসরি প্রতিরোধবিষয়ক বার্তা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কর্মসূচির আয়োজকেরা।

কর্মসূচি শেষে উপজেলা যুবদল নেতা আজিজুল ইসলাম নান্নু বলেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল ভাইয়ের নির্দেশনায় আমরা আজ এ কর্মসূচি পালন করেছি। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করেছি। মানুষের হাতে হাতে সচেতনতামূলক লিফলেট ও মশার কয়েল বিতরণ করেছি। পাশাপাশি বিভিন্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রচার চালিয়েছি।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। প্রত্যেকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে এবং কোথাও পানি জমতে না দিলে এডিস মশার বংশবিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা চাই, সাধারণ মানুষ ডেঙ্গুর বিষয়ে সচেতন হোক এবং নিজেদের পরিবার ও প্রতিবেশীদের সুরক্ষায় এগিয়ে আসুক। ডেঙ্গু প্রতিরোধে আমাদের এ কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

আয়োজকদের মতে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ সম্পর্কে অবহিত করার মাধ্যমে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগও প্রয়োজন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ পর্যটকের মরদেহ হাসপাতালের মর্গে
কক্সবাজারের ইনানী পাটুয়ারটেক টুপটুপ রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পোড়া মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।  শনিবার (১৭ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠায়।  কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শোভক্তদীন আহমেদ সোহেল জানান, পরিচয় শনাক্তে মরদেহের ডিএনএ টেস্টের জন্য আলামত সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে।   এর আগে, শনিবার সকাল ৭টায় কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় নারী-শিশুসহ ১০ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ৬ জনকে। নিহতরা হলেন— রাজধানী ঢাকার বনশ্রী এলাকার ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহজাবিন আলভী (২৩), খিলগাঁও এলাকার লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গা জেলার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহমেদ (৫)।  এই ঘটনায় আহত ছয়জন হলেন— মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শাহাব উদ্দিন (৩১), তার স্ত্রী ডা. নাফিজা নাওয়ার খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)। পুলিশ জানিয়েছে, টুপটুপ রিসোর্টে মোট ১৮ জন পর্যটক অবস্থান করছিলেন। তন্মধ্যে ২ জন মর্নিং ওয়ার্কে হোটেল থেকে বের হন। তারা বেঁচে যান।  অপরদিকে ঘটনা অনুসন্ধানে জেলা প্রশাসকের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, ‘টুপটুপ রিসোর্ট’-এর কোনো অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছিল না। এমনকি গত জুন মাসেও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা উন্নত করার জন্য তাদের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল। আরটিভি/এসএস
ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ পর্যটকের মরদেহ হাসপাতালের মর্গে
টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় মামলা
কক্সবাজারের পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে টুপটুপ রিসোর্টের মালিক বোয়ালখালীর বাসিন্দা তানভীর আহমদকে।  শনিবার (১৭ অক্টোবর) রাত ১০ টা ১৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেছে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার। তবে তিনি মামলা কতজন এবং কারা আসামি বিষয়টি প্রকাশ করতে রাজি হননি। উখিয়া থানা ‍পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলছে, তানভীর আহমদ ছাড়াও এ মামলায় ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে। তবে কতজন আসামি ওই সূত্রটি জানাতে পারেননি। ইতিমধ্যে সুমনকে পুলিশ আটক করে এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। এদিকে উদ্ধার হওয়া মরদেহের ব্যাপারে ডিএনএ পরীক্ষার পর সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছেন উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার। তিনি জানান, উদ্ধার, নিখোঁজ, পরিচয় নিশ্চিতে বিষয়টি নিয়ে বিভ্রান্ত দূর করতে ডিএনএ পরীক্ষার পর এসব মরদেহ স্বজনদের হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এর আগ পর্যন্ত মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হবে। কক্সবাজারস্থ সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, ডিএনএ পরীক্ষার জন্য কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে ঢাকা থেকে সিআইডির বিশেষজ্ঞ দল নিয়ে এসে এখানেই ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হবে। এভাবে প্রয়োজনীয় ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। আরটিভি/এসআর
টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় মামলা
৯ বছরের শিশুকে পেয়ে ‘নিজেকে থামাতে পারলেন না’ বৃদ্ধ
টাঙ্গাইলের গোপালপুরে ৯ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে ৫৭ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
৯ বছরের শিশুকে পেয়ে ‘নিজেকে থামাতে পারলেন না’ বৃদ্ধ
সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যায় জড়িত সন্দেহে অপূর্ব (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
খাবার-আশ্রয়হীন ৭৫ বছরের বৃদ্ধার দিন কাটছে জঙ্গলে
ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের বাসিন্দা জেলেকা বেগম। গত ১০ অক্টোবর রাতে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে জঙ্গলে ফেলে রাখার অভিযোগ উঠেছে তার বড় মেয়ে ময়না বেগমের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে ময়না বেগমের দাবি, তার মা নিজেই ঘর থেকে বের হয়ে যান। তাকে মারধর করা হয় না।
খাবার-আশ্রয়হীন ৭৫ বছরের বৃদ্ধার দিন কাটছে জঙ্গলে
আরও পড়ুন
খাবার-আশ্রয়হীন ৭৫ বছরের বৃদ্ধার দিন কাটছে জঙ্গলে
স্বজনদের মামলায় বাড়িছাড়া, ৫ মাস পর ফিরে ‘মাথায় হাত’
ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
পূজার ছুটিতে বাড়ি ফেরা হলো না পুলিশ কনস্টেবল হিটলারের