ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইবির সেই ছাত্রীর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রথম বৈঠক

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১২:৪৩ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয় । ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই-৩৬’ আবাসিক হলের এক ছাত্রী কর্তৃক সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ছবি লন্ডনপ্রবাসী প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ ওঠা ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের ১১৫ নম্বর কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আরিফা আক্তার, সদস্যসচিব অধ্যাপক ড. কামরুজ্জামান এবং সদস্য অধ্যাপক ড. খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আরিফা আক্তার বলেন, আজ (৮ আগস্ট) প্রথম মিটিংয়ে আমরা কর্মপরিকল্পনা করেছি। আগামী ১১ আগস্ট অভিযুক্ত ও ভুক্তভোগী উভয় পক্ষের মৌখিক বক্তব্য শুনব। এরপর নিয়ম অনুযায়ী সব কার্যক্রম শেষে প্রতিবেদন জমা দেব।

আরও পড়ুন

প্রসঙ্গত, গত ৬ আগস্ট রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ আবাসিক হলে তুবাউল জান্নাত ঐশী কর্তৃক সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ছবি লন্ডনপ্রবাসী প্রেমিকের কাছে পাঠানোর বিষয়টি প্রকাশ্যে এলে ছাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

পরদিন বেলা ১১টায় জরুরি সভা করে তাকে হল থেকে সাময়িক বহিষ্কার করে কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় হল প্রশাসন।

তবে তদন্ত কমিটির কার্যক্রম চলমান থাকায় এ ঘটনায় এখনো চূড়ান্ত প্রতিবেদন বা পরবর্তী সিদ্ধান্ত জানানো হয়নি।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অবরুদ্ধ উপাচার্য ভবনের ভেতরে অসুস্থ হয়ে পড়েছেন দুইজন প্রাক্তন শিক্ষার্থী।
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব ও নবীনবরণ-২০২৬’।
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত নবনিযুক্ত উপাচার্যকে উপাচার্য ভবনে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে অলি আহমেদ দয়ালশাহ নামে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন।
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
আরও পড়ুন
ইউপি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে বৈঠকে ইসি
দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী  
দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত
ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী