ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

র‍্যাগিংয়ের দায়ে ববির ৪৮ শিক্ষার্থীকে শাস্তি

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৩ এএম
ছবি: সংগৃহীত

নবীন শিক্ষার্থীদের র‍্যাগ দেওয়ার দায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চার বিভাগের ৪৮ শিক্ষার্থীকে এক বছর অ্যাকাডেমিক বহিষ্কার অথবা অর্থদণ্ড দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে শাস্তির বিষয়টি জানানো হয়। তবে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায় বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে।

গত ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভার সিদ্ধান্ত মোতাবেক অপরাধের মর্মানুযায়ী এ শাস্তি আরোপ করা হয়েছে বলে চিঠিতে জানানো হয়েছে।

অপরাধের মাত্রা অনুযায়ী ৪৮ শিক্ষার্থীকে তিন ক্যাটাগরিতে শাস্তি দেওয়া হয়েছে। কাউকে এক বছরের জন্য বহিষ্কার বা ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, কাউকে ছয় মাসের জন্য বহিষ্কার অথবা ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকিদের শুধু মাত্র ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন-

আইন বিভাগ:

১৫ জুলাই আইন বিভাগে র‍্যাগিংয়ের ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে।

জয়শ্রী রাণী বিশ্বাসকে ছয় মাসের জন্য অ্যাকাডেমিক বহিষ্কার অথবা ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রুবাইয়া সুলতানা রাবা, মো. রিদোয়ান চৌধুরী, মো. মানজারুল হক ও রেসবুল হাসান আবিরকে এক বছরের জন্য অ্যাকাডেমিক বহিষ্কার অথবা ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ:

২২ জুলাই রাষ্ট্রবিজ্ঞান বিভাগে র‍্যাগিংয়ের ঘটনায় ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়েছে। মো. কাজী নাবির, সুমাইয়া আক্তার রিয়া, ইয়ামিন হোসেন, ফারিয়া বিনতে হোসেনইলমা, মো. ওয়েদুজ্জামান রিফাত, মো. আরিফুল ইসলাম, সাদিয়া ইসলাম ও মো. নাইম ইসলামকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মাহি আনোয়ারকে ১৫ হাজার টাকা জরিমানা, অথবা ছয় মাসের জন্য অ্যাকাডেমিক বহিষ্কার এবং মো. রাকিবুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা অথবা এক বছরের জন্য অ্যাকাডেমিক বহিষ্কার করা হয়েছে।

মার্কেটিং বিভাগ:

১৯ আগস্ট মার্কেটিং বিভাগে র‍্যাগিংয়ের ঘটনায় ১৯ শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। সুরাইয়া আক্তার, সৌরভ মালী, মো. মেহেদী হাসান অমি, আজিজুল ইসলাম চয়ন, ঐশী মহন্ত, এসএম সাইফুজ্জামান, মো. খালেদ হোসেন, জান্নাতুল বুশরা জুনি, আলিফ হোসেন নয়ন, নূর নবী, কিশোর কুমার দত্ত, রিফাত হাওলাদার ও হাসিব শেখকে ছয় মাসের জন্য অ্যাকাডেমিক বহিষ্কার অথবা ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মো. সবুজ মিয়াকে এক বছরের জন্য অ্যাকাডেমিক বহিষ্কার অথবা ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সাদিয়া বেগম, স্নেহা আক্তার, ফারিয়া শিমুল কলি, দিদারুল ইসলাম ও তাশফিক কবির রাফিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ:

৯ আগস্ট সিএসই বিভাগে র‍্যাগিংয়ের ঘটনায় ১৪ শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। মো. মুজাহিদ হাওলাদার, অনিন্দা সাহা অর্ঘ্য, চন্দন মিস্ত্রি, কাউসার হোসেন সৌরভ, সুস্ময় তরুয়া, সাফায়েত ইসলাম শিহাব, অয়ন দাস দ্বীপ ও সিদ্ধার্থ সরকারকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মো. মাসুম বিল্লাহ ও মুবিনুল ইসলাম নোবেলকে এক বছরের জন্য অ্যাকাডেমিক বহিষ্কার অথবা ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মো. রবিউল ইসলাম, মো. মইনুল ইসলাম সাকিব, মো. রেজুয়ান আজাদ ওয়াসি ও মো. মাহফুজুর রহমানকে ছয় মাসের জন্য অ্যাকাডেমিক বহিষ্কার অথবা ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

চিঠিতে জানানো হয়, জরিমানা পরিশোধের সময়সীমা চিঠি ইস্যুর তারিখ থেকে ১ মাস। নির্দিষ্ট সময়সীমার মধ্যে জরিমানা পরিশোধ করতে ব্যর্থ হলে দ্বিগুণ হারে জরিমানা প্রযোজ্য হবে।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, তিনটি ক্যাটাগরিতে শাস্তি নির্ধারণ করা হয়েছে- বহিষ্কার অথবা নির্দিষ্ট পরিমাণ জরিমানা। শিক্ষার্থীরা যেন ভুল শুধরে নেওয়ার সুযোগ পায়, সেজন্য প্রথমবার জরিমানার বিকল্প রাখা হয়েছে। তবে ভবিষ্যতে এমন অপরাধের ক্ষেত্রে সরাসরি বহিষ্কারাদেশ কার্যকর হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ গণমাধ্যমকে বলেন, মোট ৪৮ জন শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অপরাধে শাস্তি দেওয়া হয়েছে। র‍্যাগিংয়ের বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় জিরো টলারেন্স নীতি ফলো করছে। প্রাথমিকভাবে চারটি ডিপার্টমেন্ট তদন্ত রিপোর্ট দিয়েছে, ওই চারটি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের আমরা শাস্তি দিয়েছি। আর অন্য একটি ডিপার্টমেন্ট তদন্ত রিপোর্টে স্টুডেন্টদের নাম উল্লেখ না করায় আমরা তাদের আবার তদন্ত করতে বলেছি। পুনরায় তদন্ত রিপোর্ট নামসহ জমা দিলে আমরা তাদের আইনের আওতায় আনব।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক হাত নেই তবুও শিক্ষার্থীদের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন রাকসুর মাসুদ
শারীরিক সীমাবদ্ধতা অনেকের পথচলায় বাধা হয়ে দাঁড়ালেও দৃঢ় ইচ্ছাশক্তি আর দায়িত্ববোধ থাকলে সেই সীমাবদ্ধতাকে জয় করা সম্ভব; এমনই এক উদাহরণ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ।
এক হাত নেই তবুও শিক্ষার্থীদের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন রাকসুর মাসুদ
জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে রাবিতে আইকিউএসির বিশেষ সেমিনার
বাংলাদেশের জ্বালানি খাতের চ্যালেঞ্জ, জ্বালানি নিরাপত্তা এবং পরিচ্ছন্ন জ্বালানিতে উত্তরণের পথ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে রাবিতে আইকিউএসির বিশেষ সেমিনার
পাবিপ্রবিতে মিলছে ১০ টাকায় গরুর মাংস, তৃপ্তির হাসি শিক্ষার্থীদের
এক টুকরো রান্না করা গরুর মাংসের দাম কত? বাজারের হিসাব অনুযায়ী উত্তরটা হতে পারে বেশ চড়া। তবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রধান ফটকের সামনে গেলে মিলছে ভিন্ন এক চিত্র।
পাবিপ্রবিতে মিলছে ১০ টাকায় গরুর মাংস, তৃপ্তির হাসি শিক্ষার্থীদের
তৃতীয় বারের মতো ইবি প্রক্টরের দায়িত্বে ড. শাহীনুজ্জামান
তৃতীয় বারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহীনুজ্জামান। তবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ বহাল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তৃতীয় বারের মতো ইবি প্রক্টরের দায়িত্বে ড. শাহীনুজ্জামান
বারণ করলেও ‘থামেননি’ যুগল, সামাল দিতে এলো বিশ্ববিদ্যালয় প্রশাসন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শহীদ মীর মুগ্ধ মেডিকেল সেন্টারে দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বারণ করলেও ‘থামেননি’ যুগল, সামাল দিতে এলো বিশ্ববিদ্যালয় প্রশাসন
আরও পড়ুন
ববি শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা, ঘটনা কী
ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের প্রকৃত অধিকার: নাহিদ ইসলাম
শুধু সনদ নয়, দক্ষতা ও কর্মমুখী শিক্ষায় এগোতে হবে: ববি উপাচার্য
সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের নারী কর্মকর্তা কারাগারে