ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

মাদকের তথ্য প্রশাসনকে দেওয়ার সন্দেহে শিক্ষার্থীকে মারধর, চাঁদা দাবি

ডিআইইউ সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৪:৪৪ পিএম
অভিযুক্ত আব্দুল্লাহ আল বাকী বাঁধন। ছবি: সংগৃহীত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) বিজয়-২৪ হলের (৬ নম্বর হলে) মাদক সেবনের তথ্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেওয়ার সন্দেহে এক শিক্ষার্থীকে মারধর, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং রাতভর একটি কক্ষে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।

একই ঘটনায় ওই শিক্ষার্থীর কাছ থেকে নগদ ১ হাজার ৫০০ টাকা আদায় এবং পরবর্তীতে আরও ৩০ হাজার টাকা চাঁদা দাবি, জোরপূর্বক মাদক সেবন করানো, ভিডিওধারণ ও মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য করার অভিযোগও পাওয়া গেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী ইয়াসির আরাফাত বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী। তার ব্যাচ ই- ১১৯ এবং রোল নম্বর ৪৬।

ইয়াসিরের অভিযোগ, রোববার (৯ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ৬ নম্বর হলে সিএসই বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল বাকী বাঁধন (ব্যাচ: ৭৮বি , রোল: ৬৮) ও তার কয়েকজন সহযোগী তাকে মাদক সেবনের তথ্য প্রশাসনকে দেওয়ার সন্দেহে মারধর করেন। এ সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে একটি কক্ষে রাতভর অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, পাঁচ পিস ইয়াবা সেবনের টাকা হিসেবে তার কাছ থেকে নগদ ১ হাজার ৫০০ টাকা আদায় করা হয়। পরবর্তীতে তার কাছে আরও ৩০ হাজার টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করেন ইয়াসির।

ভুক্তভোগীর দাবি, তাকে জোরপূর্বক গাঁজা সেবন করানো হয়। পরে মাদক সেবনের দৃশ্য মোবাইল ফোনে ভিডিওধারণ করা হয় বলেও অভিযোগ করেন তিনি। একইসঙ্গে তাকে জোরপূর্বক মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন ইয়াসির।

ঘটনার পরদিন সোমবার (১০ আগস্ট) ভুক্তভোগী ইয়াসির আরাফাত বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহকারী প্রক্টর এবং ৬ নম্বর হলের প্রভোস্ট শাহরিয়ার মাহমুদ মিনারের কাছে সশরীরে উপস্থিত হয়ে ঘটনার বিস্তারিত জানান। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষার্থী বাঁধনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে অতি শিগ্‌গিরই এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে ভুক্তভোগীকে আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী বাঁধন ও তার সহযোগীদের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগে উত্থাপিত ঘটনাগুলোর চূড়ান্ত সত্যতা তদন্তের পরই নির্ধারিত হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট
বিশ্বের উন্নত দেশগুলোকে হারিয়ে আন্তর্জাতিক কনফারেন্সে বেস্ট পেপার অ্যাওয়ার্ড অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। 
আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। এবার কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম এবং রাজশাহীতেও পরীক্ষা কেন্দ্র রাখা হবে বলা জানা গেছে।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ৬ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) পরীক্ষা বিকেল ৩টায় এবং ৭ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা ১৫ নভেম্বর ২০২৬ থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের সুবিধার্থে কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতে ভর্তি পরীক্ষার কেন্দ্র রাখা হবে। রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি স্নাতক ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তা ভোগান্তি কমাতে কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতে কেন্দ্রের ব্যবস্থা করা হবে। আরটিভি/এসআর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
শিক্ষক-শিক্ষার্থীরা পাবেন বিশেষ অনুদান, নতুন নিয়মে আবেদন নিচ্ছে সরকার
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাজেট শাখা থেকে এ বিষয়ে পুনঃবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শিক্ষক-শিক্ষার্থীরা পাবেন বিশেষ অনুদান, নতুন নিয়মে আবেদন নিচ্ছে সরকার
হলে ওঠার স্বপ্ন স্বপ্নই থেকে যায় ঢাকা কলেজের ৯২ শতাংশ শিক্ষার্থীর
দুচোখ ভরা স্বপ্ন নিয়ে রাজধানীতে পড়তে আসা শিক্ষার্থীদের এক আবেগ এবং আশার প্রদীপ ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ।
হলে ওঠার স্বপ্ন স্বপ্নই থেকে যায় ঢাকা কলেজের ৯২ শতাংশ শিক্ষার্থীর
চুয়েটে টানা ৩ দিন শাটডাউন, স্থগিত ৬ বিভাগের পরীক্ষা 
সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা তৃতীয় দিনের মতো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শাটডাউন কর্মসূচি চলছে।
চুয়েটে টানা ৩ দিন শাটডাউন, স্থগিত ৬ বিভাগের পরীক্ষা 
আরও পড়ুন
জাবি অধ্যাপকের কাছে চাঁদা দাবি, সন্তানকে অপহরণের হুমকি
ডিআইইউতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে দিলেন শিক্ষার্থীরা
ডিআইইউর ৯ম সমাবর্তন নভেম্বরে
‘বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়তে গবেষণার বিকল্প নেই’