ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ঢাবিকে হারিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে চ্যাম্পিয়ন বুটেক্স

বুটেক্স সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৫:১৬ পিএম
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এ চ্যাম্পিয়ন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। ছবি: আরটিভি

আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বিতর্ক দল ‘বুটেক্সডিসি বুনন’। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে হারিয়ে শিরোপা জেতে দলটি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে একটি গণমাধ্যমের কার্যালয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার পাশাপাশি ‘আগামীর বাংলাদেশ: তারুণ্যের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাশেদা রওনক খান, ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশন্স মো. আব্দুল কাইয়ুম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের চাইল্ড অ্যান্ড ইয়ুথ লিডারশিপের অ্যাডভাইজার ফারজুনী রেজা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ব্র্যাকের ইয়ুথ প্ল্যাটফর্ম ও মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার মো. আব্দুল কাদির এবং এঞ্জেলস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও বেনজীর আরাফার। আলোচনা সঞ্চালনা করেন বন্ধুসভার বিতর্ক ও অনুষ্ঠান সম্পাদক এসএম কামরুল ইসলাম।

সংসদীয় ধারার এ প্রতিযোগিতায় প্রথম পর্বে আটটি দল অংশ নেয়। সেখান থেকে চারটি দল পরবর্তী পর্বে উন্নীত হয়। পরবর্তী পর্বের বিজয়ী দুটি দল ফাইনালে মুখোমুখি হয়। চূড়ান্ত পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে পরাজিত করে বুটেক্সডিসি বুনন চ্যাম্পিয়ন হয়।

চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন বুটেক্সের ৪৮তম ব্যাচের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহমুদুল হাসান, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাদ আল আশরাফি এবং ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ শহিদুল ইসলাম। ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শহিদুল ইসলাম।

বুটেক্স ডিবেটিং ক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটির এটি প্রথম সাফল্য। বড় মঞ্চে বুটেক্সকে তুলে ধরতে পারা এবং প্রতিযোগিতামূলক বিতর্কে বুটেক্স ডিবেটিং ক্লাবের জয়ের ধারা অব্যাহত রাখতে পারায় আমি গর্বিত।’

সাধারণ সম্পাদক সাদ আল আশরাফি বলেন, ‘নিজের বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে বিজয় অর্জন করা সব সময়ই গর্ব ও সৌভাগ্যের বিষয়। এই সাফল্য শুধু তিনজন বিতার্কিকের নয়; ক্লাবের সদস্য, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষী সবার।’

আরও পড়ুন

ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘বুটেক্সডিসির জন্য কিছু করতে পারা সত্যিই এক অনন্য অনুভূতি। জাতীয় পর্যায়ে নিজের বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করা অত্যন্ত গর্বের বিষয়।’

সমাপনী পর্বে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেওয়া বিতার্কিক ও বিচারকদের সম্মাননা দেওয়া হয়।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১১ দফা দাবিতে রামেক অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান
বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকদের বিভিন্ন দাবি নিয়ে উত্থাপিত ৬ দফা এবং ডক্টর’স মুভমেন্ট ফর জাস্টিসের নতুন ৫ দফাসহ মোট ১১ দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও চিকিৎসকদের পক্ষ থেকে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলমের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
১১ দফা দাবিতে রামেক অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান
দেশের নদী রক্ষায় ২৩ সংগঠনের ১০ দফা দাবি
বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর দখল-দূষণ বন্ধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে দেশের পরিবেশ ও নদীপ্রেমী ২৩টি সংগঠন।
দেশের নদী রক্ষায় ২৩ সংগঠনের ১০ দফা দাবি
বেরোবিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
‎স্বেচ্ছাসেবী ও রক্তদানকারী সংগঠন ‘বেগম রোকেয়া ইউনিভার্সিটি ব্লাড অ্যাসোসিয়েশন ব্রুবার উদ্দোগে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। ‎সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই কার্যক্রমের আয়োজন করা হয়। এতে সার্বিকভাবে সহযোগিতা করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ‎ক্যাম্পটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ গ্রহণ করেন।ফ্রি মেডিকেল ক্যাম্পে আসা এক নারী শিক্ষার্থী জানায়, ফ্রি মেডিকেল ক্যাম্পটা আমাদের জন্য খুব উপকারী। আমরা চাই প্রতিবছর এরকম মেডিকেল ক্যাম্প আয়োজন করা হোক। ‎বেরোবি ছাত্রদল সভাপতি ইয়ামিন বলেন,ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের প্রয়োজনে পাশে আছে। যেকোনো ইতিবাচক কাজে শিক্ষার্থীদের পাশে আছি।আগামীতেও সুন্দর সুন্দর উদ্যোগগুলোয় শিক্ষার্থীদের পাশে থাকবো। ‎ ‎সংগঠনটির দায়িত্বে থাকা মাসুদ রানা বলেন, আমাদের ভাল কাজগুলো বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় দেশ থেকে দেশ, সমাজ থেকে সমাজ ছড়িয়ে যাক এটাই প্রত্যাশা। ‎ ‎দিনব্যাপী অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। স্বেচ্ছায় রক্তদান এবং স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘একটি রক্তদান কিংবা সামান্য চিকিৎসাসেবা বাঁচিয়ে দিতে পারে একটি অমূল্য প্রাণ। তাই আমাদের প্রত্যেকের উচিত আর্তমানবতার সেবায় এগিয়ে আসা।’  উপাচার্য আরও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনা বা ক্লাস-পরীক্ষার নয়, বরং সমাজকল্যাণমূলক কাজেও বিভিন্ন এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিজের মধ্য দিয়ে অনন্য ভূমিকা পালন করছে। ‎ ‎উক্ত মেডিকেল ক্যাম্পে সাধারণ শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ও ডেন্টাল চেকআপ, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রেসক্রিপশন প্রদান এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করার সুব্যবস্থা রাখা হয়। আরটিভি/ এসকেডি
বেরোবিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
'শুধু ডিগ্রি নয়, দক্ষতাই চাকরির মূল চাবিকাঠি’
‎বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শুধু একাডেমিক ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়; চাকরির জন্য শিক্ষার্থীদের দক্ষতা, যোগ্যতা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি নিয়োগদাতাদের প্রত্যাশা সম্পর্কে ধারণা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
'শুধু ডিগ্রি নয়, দক্ষতাই চাকরির মূল চাবিকাঠি’
পাবিপ্রবির স্বাধীনতা হলে সিট বরাদ্দে দীর্ঘসূত্রতা, বিপাকে শিক্ষার্থীরা
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) স্বাধীনতা হলে সিট বরাদ্দ নিয়ে দীর্ঘসূত্রতার অভিযোগ উঠেছে। প্রায় ছয় মাস ধরে সিট বরাদ্দের প্রক্রিয়া এখনো সম্পন্ন না হওয়ায় আবাসন সংকটে পড়েছেন অনেক শিক্ষার্থী।
পাবিপ্রবির স্বাধীনতা হলে সিট বরাদ্দে দীর্ঘসূত্রতা, বিপাকে শিক্ষার্থীরা
আরও পড়ুন
ভিন্নধর্মী আয়োজনে পাবিপ্রবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
তসলিমা নাসরিনের দেশে ফেরা নিয়ে যা বলল সরকার
ষষ্ঠ শ্রেণির পাঠ্যবইয়ে নগ্ন ‘ডান্সিং গার্ল’ ছবি, ভারতজুড়ে বিতর্ক
আইপিএলে আবারও বিতর্ক