ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

তেজগাঁও কলেজে নেতৃত্ব তৈরি হয়: মাহ্‌দী আমিন

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৭:৫২ পিএম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা ড. মাহ্‌দী আমিন। ছবি: সংগৃহীত

তেজগাঁও কলেজ এমন একটি প্রতিষ্ঠান, যেখানে নেতৃত্ব তৈরি হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা ড. মাহ্‌দী আমিন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) তেজগাঁও কলেজ ডিবেটিং ক্লাবের (টিসিডিসি) উদ্যোগে আয়োজিত টিসিডিসি ১ম জাতীয় বিতর্ক উৎসব-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মাহ্‌দী আমিন বলেন, তেজগাঁও কলেজ একটি অত্যন্ত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করছেন এবং দেশকে নেতৃত্ব দিয়েছেন। জাতীয় পর্যায়েও তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব রয়েছে।

আরও পড়ুন

তিনি বলেন, তেজগাঁও কলেজ এমন একটি জায়গা, যেখানে নেতৃত্ব তৈরি হয়। বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ গণতন্ত্রের বিভিন্ন আন্দোলনে তেজগাঁও কলেজের অনেক শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থী অবদান রেখেছেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সবসময় গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে থাকতে হবে। সঠিক ও ন্যায্য বিষয়ের পক্ষে থাকতে হবে এবং অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

ভবিষ্যতে শিক্ষার্থীদের জনগণের প্রতিনিধি হয়ে মানুষের কথা বলার প্রত্যাশা ব্যক্ত করে ড. মাহ্‌দী আমিন বলেন, যারা ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত, ভবিষ্যতে তারা নিজ নিজ জায়গা থেকে আরও ভালো অবস্থানে পৌঁছাবেন এবং জনগণের প্রতিনিধিত্ব করবেন।

তিনি আরও বলেন, একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের যোগ্য ও নৈতিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। পারিবারিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা একজন মানুষের ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পাশাপাশি কর্মদক্ষতা অর্জন করতে হবে, যাতে তারা ভবিষ্যতে কর্মসংস্থানের উপযোগী হতে পারেন কিংবা উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলে অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। ইতিহাসেরবই ও প্রামাণ্যচিত্র অন্বেষণ করা

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও মননশীলতা বিকাশে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিতর্কের মাধ্যমে যুক্তি, সমালোচনামূলক চিন্তা ও বিশ্লেষণী দক্ষতা তৈরি হয়।

টিসিডিসির উদ্যোগে জাতীয় বিতর্ক উৎসব আয়োজনের প্রশংসা করে ড. মাহ্‌দী আমিন বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় ড. মাহ্‌দী আমিন তেজগাঁও কলেজের বিভিন্ন ভবন ও অবকাঠামো পরিদর্শন করেন। কলেজের শিক্ষা কার্যক্রম ও পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, তেজগাঁও কলেজ পরিচালনা পর্ষদের দাতা সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার এবং হিতৈষী সদস্য মো. ফখরুল ইসলাম ভূঁইয়া রবিন।

সকাল ৯টায় তেজগাঁও কলেজ অডিটোরিয়ামে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন।

বিতর্ক উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী দক্ষতা ও বক্তব্য উপস্থাপনের সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তেজগাঁও কলেজের ঐতিহ্য ও অগ্রযাত্রার প্রশংসা করে প্রতিষ্ঠানটির উন্নয়নে সহযোগিতার আশ্বাসও দেন ড. মাহ্‌দী আমিন।

আরটিভি/এসআর

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ম্যাডামের মেসেজে হাহা রিঅ্যাক্ট দিয়েছিলেন শিক্ষার্থী, অতঃপর...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের এক শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে সনদ উত্তোলনে জটিলতায় পড়েছিলেন শিক্ষার্থী মুজিবুর রহমান। তবে সৌভাগের বিষয় জটিলতা কাটিয়ে তিনি সনদটি হাতে পেয়েছেন।
ম্যাডামের মেসেজে হাহা রিঅ্যাক্ট দিয়েছিলেন শিক্ষার্থী, অতঃপর...
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
‘বেশি মানুষ দেখে ভয় পেয়ে যাই, ব্রেক দিতে গিয়ে অ্যাকসিলারেটরে চাপ দিই’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রাইভেটকারের ধাক্কায় সাত শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) গেটসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
‘বেশি মানুষ দেখে ভয় পেয়ে যাই, ব্রেক দিতে গিয়ে অ্যাকসিলারেটরে চাপ দিই’
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অংশ নিতে প্রস্তুত রুয়েট
গাজীপুরের অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬ এ অংশ নিতে যাচ্ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অংশ নিতে প্রস্তুত রুয়েট
চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স দিল চাকসু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা সহজ ও দ্রুততর করতে ৫০ লাখ টাকা মূল্যের একটি অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স দিল চাকসু
আরও পড়ুন
‘স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার’
জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
জঙ্গি সন্দেহে আটক ২৩ জনের মধ্যে ১১ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ