ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ভারতের আইআইটিতে ফুল ফান্ডেড স্কলারশীপ পিএইচডি পেলেন বেরোবির শিক্ষার্থী বাইজিদ

বেরোবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০১:২৬ পিএম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) সাবেক শিক্ষার্থী বাইজিদ আহমেদ । ছবি: আরটিভি

উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্য অর্জন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) সাবেক শিক্ষার্থী বাইজিদ আহমেদ। ভারতের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) কানপুরে মার্কেটিং বিষয়ে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপসহ ফুল ফান্ডেড পিএইচডি স্কলারশিপ পেয়েছেন তিনি।

বাইজিদ আহমেদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অষ্টম ব্যাচের সাবেক শিক্ষার্থী। তিনি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক। তার বাড়ি গাজীপুরের কোনাবাড়ীতে। চলতি বছরের জুলাই মাসে তিনি আইআইটি কানপুরের পিএইচডি প্রোগ্রামে যোগ দেন।

স্কলারশিপের আওতায় বাইজিদ টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, মাসিক উপবৃত্তি, গবেষণা সম্মেলনে অংশগ্রহণের জন্য ভ্রমণ ভাতা, স্বাস্থ্যসেবা এবং একাডেমিক খরচের জন্য আর্থিক সহায়তাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

নিজের গবেষণার যাত্রা সম্পর্কে বাইজিদ আহমেদ আরটিভিকে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন থেকেই আমি একাডেমিক ক্যারিয়ারের স্বপ্ন দেখতাম। আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞ। এখান থেকেই আমার গবেষণার যাত্রা শুরু হয়েছে।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়-পরবর্তী একাডেমিক যাত্রা সম্পর্কে তিনি বলেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদানের পর থেকেই নিজের ডোমেইনে গবেষণার কাজে নিয়মিত মনোনিবেশ করেছি। আইআইটির মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানগুলো গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য চমৎকার প্ল্যাটফর্ম। আমি বিশ্বাস করি, আমার এই সাফল্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা ও একাডেমিক ক্যারিয়ারে আরও বেশি মনোযোগী হতে অনুপ্রাণিত করবে।

নিজের এ সাফল্য কাদের উৎসর্গ করতে চান—জানিয়ে বাইজিদ বলেন, আমার এই সাফল্য আমি উৎসর্গ করতে চাই আমার প্রিয় শিক্ষার্থী এবং ছোট ভাই-বোনদের, যারা আগামী দিনে গবেষণা ও উচ্চশিক্ষায় নিজেদের এগিয়ে নিতে চায়।

উল্লেখ্য, বাইজিদ আহমেদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মরণোত্তর ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন জামাল নজরুলসহ চবির আরও দুই অধ্যাপক
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের সাবেক অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম। শিক্ষক ও শিক্ষাবিদ ক্যাটাগরিতে তাকে মরণোত্তর এ সম্মাননা দেওয়া হয়। একই আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরও দুই অধ্যাপক সম্মাননা পেয়েছেন।
মরণোত্তর ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন জামাল নজরুলসহ চবির আরও দুই অধ্যাপক
যবিপ্রবির বীর প্রতীক তারামন বিবি হলে আন্তঃক্রীড়া প্রতিযোগিতা শুরু
উৎসবমুখর পরিবেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক তারামন বিবি হলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘অন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’। খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতাকে ঘিরে হলে তৈরি হয়েছে আনন্দঘন পরিবেশ।
যবিপ্রবির বীর প্রতীক তারামন বিবি হলে আন্তঃক্রীড়া প্রতিযোগিতা শুরু
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ১৪ জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১ পাওয়ার জন্য মনোনীত হয়েছেন।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতা উধাও, তদন্ত কমিটি গঠন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পরীক্ষার খাতার উত্তরপত্র খুঁজে না পাওয়ায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতা উধাও, তদন্ত কমিটি গঠন
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত
প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ১৬ শিক্ষার্থীকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত চূড়ান্ত তালিকায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের এসব শিক্ষার্থীর নাম রয়েছে।
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত
আরও পড়ুন
যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি
বেরোবি শহীদ ফেলানী হলের রিডিং ও সেমিনার রুমের উদ্বোধন
ডেঙ্গু প্রতিরোধে বেরোবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
সরকারি নিয়োগে ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ