ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সরকারি নিয়োগে ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ

বেরোবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ এএম
বেরোবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ছবি: আরটিভি

নিয়োগ পরীক্ষার লিখিত অংশে নম্বর কমিয়ে ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে দলীয়করণ, ঘুষ-বাণিজ্য ও দুর্নীতির সুযোগ তৈরির অভিযোগে বিক্ষোভ মিছিল করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মূল ফটকে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

এ সময় তারা ‘ভাইভার নামে প্রহসন চলবে না, চলবে না’, ‘দিকে দিকে খবর দে, ভাইভা কোটার খবর দে’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ শেষে সমাবেশে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শিবলী সাদিক বলেন, আমরা অতীতে দেখেছি, কোটা প্রথার মাধ্যমে সন্ত্রাসী ছাত্রলীগকে বিভিন্ন চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে। ভাইভা এমন একটি পদ্ধতি, যার মাধ্যমে তারা তাদের দলের লোককে নিয়োগ দিতে চায়। এই ফায়দা বাংলাদেশের শিক্ষার্থীরা লুটতে দেবে না। নতুন সরকারকে বলতে চাই, স্বৈরাচার আইয়ুব খান, হাসিনা ও এরশাদের পতন থেকে শিক্ষা গ্রহণ করুন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারেক হাসান বলেন, ২০২৪ সালের ছাত্রসমাজের রক্তের বিনিময়ে এই সরকার ক্ষমতায় এসেছে। যেহেতু তারা ছাত্রসমাজের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসেছে, তারা যাই করুক আর না করুক, অন্তত নিয়োগ পরীক্ষা স্বচ্ছ করবে। কিন্তু তারা একের পর এক ফন্দি-ফিকির করছে, কীভাবে নিয়োগব্যবস্থা অস্বচ্ছ করা যায়।

বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সেক্রেটারি ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ইমরান বলেন, সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় প্রায় ৪০ শতাংশ নম্বর বৃদ্ধি করা হয়েছে। এর পেছনে একটাই কারণ রয়েছে। তারা দলীয় ক্যাডারদেরই চাকরি দিতে চায়। তারা মেধাবীদের বঞ্চিত করে নিজেদের দলীয় ক্যাডারদের চাকরি দিতে চায়। আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের হুঁশিয়ার করে বলতে চাই, কোনোভাবেই এ ধরনের প্রহসন মেনে নেওয়া হবে না।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্তর্জাতিক স্বীকৃতি ‘বিএইটিই অ্যাক্রিডিটেশন’ তালিকায় রুয়েটের যন্ত্রকৌশল ও ইটিই বিভাগ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগ বাংলাদেশ বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) এর পূর্ণাঙ্গ অ্যাক্রেডিটেশন অর্জন করেছে।
আন্তর্জাতিক স্বীকৃতি ‘বিএইটিই অ্যাক্রিডিটেশন’ তালিকায় রুয়েটের যন্ত্রকৌশল ও ইটিই বিভাগ
মরণোত্তর ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন জামাল নজরুলসহ চবির আরও দুই অধ্যাপক
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের সাবেক অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম। শিক্ষক ও শিক্ষাবিদ ক্যাটাগরিতে তাকে মরণোত্তর এ সম্মাননা দেওয়া হয়। একই আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরও দুই অধ্যাপক সম্মাননা পেয়েছেন।
মরণোত্তর ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন জামাল নজরুলসহ চবির আরও দুই অধ্যাপক
যবিপ্রবির বীর প্রতীক তারামন বিবি হলে আন্তঃক্রীড়া প্রতিযোগিতা শুরু
উৎসবমুখর পরিবেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক তারামন বিবি হলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘অন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’। খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতাকে ঘিরে হলে তৈরি হয়েছে আনন্দঘন পরিবেশ।
যবিপ্রবির বীর প্রতীক তারামন বিবি হলে আন্তঃক্রীড়া প্রতিযোগিতা শুরু
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ১৪ জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১ পাওয়ার জন্য মনোনীত হয়েছেন।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতা উধাও, তদন্ত কমিটি গঠন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পরীক্ষার খাতার উত্তরপত্র খুঁজে না পাওয়ায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতা উধাও, তদন্ত কমিটি গঠন
আরও পড়ুন
যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের আহ্বান বেরোবি উপাচার্যের