ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

মেধার মূল্যায়ন ও বৈষম্য নিরসনের দাবিতে যবিপ্রবি প্রকৌশলী শিক্ষার্থীদের বিক্ষোভ 

যবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৭:২০ এএম
বিক্ষোভ সমাবেশ করেছেন প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। ছবি: আরটিভি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ডিপ্লোমা টেকনিশিয়ানদের মব সন্ত্রাস, সরকারি কমিটির শান্তিপূর্ণ আলোচনায় গৃহীত সিদ্ধান্তে বারবার হস্তক্ষেপ এবং প্রকৌশলীদের ন্যায্য দাবির বিরুদ্ধে অবস্থানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। প্রকৌশলীদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের দাবিতে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রকৌশলীদের পেশাগত অধিকার, মর্যাদা ও যৌক্তিক দাবি বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীদের কণ্ঠে ‘বৈষম্যের বিরুদ্ধে, লড়াই হবে একসাথে’, ‘জাতীয় প্রকৌশলী সম্মেলন, সফল হোক সফল হোক’ এবং ‘মেধার সাথে প্রহসন, মানি না মানবো না’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।

সমাবেশে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়া রাফিদ বলেন, আমাদের প্রকৌশল শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নিতে হবে। আমাদের তিনটি প্রধান দাবি রয়েছে। প্রথমত, ইঞ্জিনিয়ারিংয়ের ৯ম গ্রেড, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সমমানের পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি দেওয়া যাবে না। এমনকি অন্য কোনো নামে সমমানের পদ সৃষ্টি করেও পদোন্নতি দেওয়া যাবে না।

আরও পড়ুন

তিনি আরও বলেন, “দ্বিতীয়ত, টেকনিক্যাল ১০ম গ্রেড, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সমমানের পদ সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি—উভয় ডিগ্রিধারীই পরীক্ষায় অংশ নিতে পারবেন। তৃতীয়ত, ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পরিচয় ব্যবহার করতে পারবেন না। এ বিষয়ে আইন পাস করে গেজেট প্রকাশ করতে হবে।”

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিউল আলিম বলেন, “আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে টেকনিশিয়ান ও ডিপ্লোমাধারীদের বসিয়ে রাখা হয়েছে। দেশের বিভিন্ন খাতে দুরবস্থার জন্য প্রকৌশলীদের নানা ধরনের দোষারোপ করা হয়। অথচ অনেক ক্ষেত্রেই প্রকৌশলীদের দায়িত্বের জায়গায় টেকনিশিয়ানদের নিয়োগ দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “ইঞ্জিনিয়ারিংয়ে তাত্ত্বিক জ্ঞান, চিন্তা ও বিশ্লেষণী দক্ষতার প্রয়োজন রয়েছে। দেশের বিদ্যুৎ, সড়ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতে দক্ষ প্রকৌশলীর প্রয়োজন রয়েছে। যেমন দেশের জন্য চিকিৎসক প্রয়োজন, তেমনি প্রকৌশলীরও প্রয়োজন রয়েছে।”

সমাবেশে বক্তারা বলেন, প্রকৌশলীদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় তাদের ন্যায্য দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। পাশাপাশি প্রকৌশল খাতে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে দায়িত্ব বণ্টন এবং নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

এ সময় প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে প্রকৌশলীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেকৃবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ছাত্রদল-ছাত্রমৈত্রীর ক্ষোভ
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে ফুলের সঙ্গে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের লেখা ‘মনটাকে কাজ দিন’ বই উপহার দেওয়াকে কেন্দ্র করে ক্যাম্পাসে ক্ষোভ ও বিতর্ক দেখা দিয়েছে।
শেকৃবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ছাত্রদল-ছাত্রমৈত্রীর ক্ষোভ
দেশে বেহেশতের টিকিট বিক্রি হয়, কিনতে না চাইলেই জাহান্নামি: ফজলুর রহমান
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরাম আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, রাজনীতি, ধর্ম এবং ধর্মব্যবসা এক নয়। আপনারা এই বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করছেন তারা এ বিষয়টা মানবেন যে, আমি সত্য কথা বলব, ন্যায়ের পথে চলব, আল্লাহ-রাসুলের দেখানো পথে চলব, কিন্তু ধর্মব্যবসা করব না।
দেশে বেহেশতের টিকিট বিক্রি হয়, কিনতে না চাইলেই জাহান্নামি: ফজলুর রহমান
যবিপ্রবিতে আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন, অংশ নিয়েছেন ১৪ দেশের বিশ্বসেরা গবেষক
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ ১৪ দেশের গবেষক ও প্রতিনিধিদের অংশগ্রহণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘রাইকন ২০২৬’ (5th IEEE International Conference on Robotics, Automation, Artificial Intelligence and Internet of Things)। 
যবিপ্রবিতে আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন, অংশ নিয়েছেন ১৪ দেশের বিশ্বসেরা গবেষক
মাভাবিপ্রবি চীনা প্রতিনিধিদের পরিদর্শন, প্রযুক্তি ও গবেষণায় নতুন প্রস্তাব
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) চীনের দূতাবাসের একটি প্রতিনিধি দল পরিদর্শন করেছে। সফরে তারা মাওলানা ভাসানীর মাজার ও ভাসানী জাদুঘরে সংরক্ষিত মাও সেতুংয়ের উপহার দেওয়া ঐতিহাসিক ট্রাক্টর পরিদর্শন করেন।পাশাপাশি  শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মাভাবিপ্রবির সাথে একসঙ্গে কাজ করার আশ্বাস দেন।
মাভাবিপ্রবি চীনা প্রতিনিধিদের পরিদর্শন, প্রযুক্তি ও গবেষণায় নতুন প্রস্তাব
জবির ছয় বাসে ওয়াই-ফাই, একসঙ্গে যুক্ত হতে পারবেন ৩২ জন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতের সময় ইন্টারনেট সুবিধা দিতে ছয়টি বাসে পরীক্ষামূলকভাবে ওয়াই-ফাই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
জবির ছয় বাসে ওয়াই-ফাই, একসঙ্গে যুক্ত হতে পারবেন ৩২ জন
আরও পড়ুন
যবিপ্রবিতে আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন, অংশ নিয়েছেন ১৪ দেশের বিশ্বসেরা গবেষক
যবিপ্রবিতে প্রযুক্তিভিত্তিক স্টার্টআপে সর্বোচ্চ ৬ লাখ ৯০ হাজার টাকার অনুদান
ফল প্রকাশে বিলম্ব, সেশনজট ও ক্যারিয়ার সংকটে যবিপ্রবির শিক্ষার্থীরা
উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে ফেরেননি যবিপ্রবির ২৩ শিক্ষক, বকেয়া ৩ কোটি টাকা