ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

যবিপ্রবি ফিল্ম সোসাইটির নেতৃত্বে সামিউল-শ্রেয়া

যবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি: আরটিভি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চলচ্চিত্রবিষয়ক সংগঠন ‘যবিপ্রবি ফিল্ম সোসাইটি’র ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে সামিউল আজিম এবং সাধারণ সম্পাদক হিসেবে শ্রেয়া ভৌমিক দায়িত্ব পেয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) সংগঠনটির উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক অভিনু কিবরিয়া এবং প্রভাষক শরিফুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় । নতুন এ কমিটির মাধ্যমে সংগঠনটির আগামী এক বছরের সাংগঠনিক ও চলচ্চিত্রবিষয়ক কার্যক্রম পরিচালিত হবে।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হিসেবে রয়েছেন ফাহিম খান রাতুল, সাজ্জাদুল আলম ভূঁইয়া, তামিম সিকদার ও কিবরিয়া আহমেদ দুর্জয়। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উম্মে সুমাইয়া ও শারমিন আক্তার স্নিগ্ধা। কোষাধ্যক্ষ নাহিদ হাসান এবং সহ-কোষাধ্যক্ষ লাবনী ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিয়াদ রায়হান, দপ্তর সম্পাদক সিনান রহমান রায়হান, ইভেন্ট কো-অর্ডিনেটর ভূমি পোদ্দার দিয়া, ডিরেক্টর, আর্টস অ্যান্ড ডিরেকশন সুস্মিতা সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবির মাহমুদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক তাসনিম ও মোছাঃ জান্নাতুল মাওয়া।

এছাড়া গবেষণা ও চলচ্চিত্র শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইয়াজ মিয়া এবং সহ-গবেষণা ও চলচ্চিত্র শিক্ষা বিষয়ক সম্পাদক হয়েছেন সুমাইয়া ইলা, হেড অব সিনেমাটোগ্রাফি হিসেবে রয়েছেন তাহসিনুর রহমানঅ। কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ফয়সাল মাহমুদ, প্রীতম পার্থ রায়, অনিক পাল ও শুভঙ্কর কুন্ডু।

নবগঠিত কমিটির সভাপতি সামিউল আজিম বলেন , "সিনেমা এমন একটি মাধ্যম, যার মধ্য দিয়ে শিল্পের বিভিন্ন শাখাকে একত্রে প্রকাশ করা সম্ভব। আমাদের কল্পনা, গল্প ও অনুভূতিকে দৃশ্যের ভাষায় রূপ দেওয়ার এক অনন্য মাধ্যম এটি। দীর্ঘদিন ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রচর্চার এমন একটি সাংগঠনিক পরিসরের অভাব রয়েছে। সেই শূন্যতা পূরণ করতেই আমাদের এই উদ্যোগ। আমাদের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্রপ্রেমীদের নিয়ে একটি সম্প্রদায় গড়ে তোলা, চলচ্চিত্র নির্মাণ, বিভিন্ন ধারার চলচ্চিত্র প্রদর্শন, আলোচনা ও কর্মশালার আয়োজন করা। আমরা বিশ্বাস করি, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয় এটি শিল্পচর্চা, সংস্কৃতি ও সমাজকে বোঝারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।"

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্তর্জাতিক তায়কোয়ানডোয় রাবির সাফল্য, দুটি সোনাসহ ৬ পদক
নেপালে অনুষ্ঠিত প্রথম সাওরাহা ইন্টারন্যাশনাল ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে ছয়টি পদক অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছয় শিক্ষার্থী। এর মধ্যে দুটি সোনা, একটি রৌপ্য ও তিনটি তাম্রপদক । 
আন্তর্জাতিক তায়কোয়ানডোয় রাবির সাফল্য, দুটি সোনাসহ ৬ পদক
রাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাংবাদিক সংগঠন রুয়েট রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) প্রতিনিধিরা। 
রাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ
জবি শিক্ষার্থীদের অপ্রাসঙ্গিক আন্দোলন না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণে সরকারের আর্থিক সক্ষমতা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জবি শিক্ষার্থীদের অপ্রাসঙ্গিক আন্দোলন না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের মাদকদ্রব্যসহ (গাঁজা) আটক তিন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অর্থদণ্ডসহ বহিষ্কার করা হয়েছে। গত ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ২৮তম সভায় তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
নজরুল বিশ্ববিদ্যালয় সাজবে না কৃষ্ণচূড়া, জারুল আর সোনালুতে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম গেইট থেকে ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভ পর্যন্ত সড়কের দুই পাশজুড়ে শোভা পেত জারুল, কৃষ্ণচূড়া ও সোনালুর অপরূপ সৌন্দর্য। ঋতুভেদে রঙিন ফুলের সমারোহে সেজে ওঠা এই সড়ক ছিল বিশ্ববিদ্যালয়ের অন্যতম সৌন্দর্যের প্রতীক।
নজরুল বিশ্ববিদ্যালয় সাজবে না কৃষ্ণচূড়া, জারুল আর সোনালুতে
আরও পড়ুন
যবিপ্রবিতে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
যবিপ্রবিতে উচ্চশিক্ষায় দুই মাসব্যাপী সেমিনার সিরিজ উদ্বোধন 
যবিপ্রবিতে সিগারেট ধরানো নিয়ে জুনিয়রের হাতে সিনিয়র মারধরের শিকার
পোশাকের ট্যাবু ভাঙতে ‘সংস্কৃতির সমতার’ বার্তা