ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

স্কুলে বেরোবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও বৃক্ষবিতরণ কর্মসূচি

বেরোবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১০:২৮ এএম
বৃক্ষরোপণ ও বৃক্ষবিতরণ কর্মসূচি। ছবি: আরটিভি

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ‘বৃক্ষরোপণ ও বৃক্ষবিতরণ কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) লালমনিরহাটের চর ফলিমারীর স্মৃতি রায় ক্রিস্টাইল স্কাউট প্রাথমিক বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষক ও রোভার স্কাউটের সভাপতি ও সিনিয়র রোভারমেটসহ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব ও শিক্ষার্থীদের অনুপ্রেরণাদায়ক কথা বলেন।

শিক্ষার্থীরা জানায়, গাছ আমাদের অক্সিজেন দেয়। একটি গাছ রোধন হলে গাছ আরও লাগাব। আমরা চাই ভাইয়াদের মতো বড় হতে। এলাকার দরিদ্রদের পাশে দাঁড়াতে চাই।

সিনিয়র রোভারমেট বিক্রম কুমার সিং বলেন, আপনারা জানেন আমরা অক্সিজেন গাছ থেকে পাই। গাছেই কিন্তু পৃথিবীর প্রাণ। আমরা গ্রামে বা শহরে একটি গাছ কাটলে নতুন করে রোপণ করি না। নিয়ম হচ্ছে তিনটি গাছ রোপণ করা। আপনারা দেখবেন বাংলাদেশে হঠাৎ করে জলবায়ু পরিবর্তন হচ্ছে। আবহাওয়া অনুযায়ী যেটা ঘটার কথা, সেটা ঘটছে না।

রোভার স্কাউটের বেরোবির সভাপতি আবু সুফিয়ান বলেন, বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে, তারা নানা প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে। আমরা তাদের নিয়ে এসেছি আপনাদের সঙ্গে সম্পৃক্ততা অর্জন করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ সপ্তাহ উদ্‌যাপন করার লক্ষ্যে আমরা এখানে এসেছি। আমরা এসেছি আপনাদের পরিবেশ সম্পর্কে সচেতন করার জন্য।

তিনি আরও বলেন, একটা সময় যখন বিদ্যুৎ ছিল না, তখন কি মানুষ বেঁচে ছিল না? এখন দুই ঘণ্টা কারেন্ট না থাকায় মানুষের কী অবস্থা হচ্ছে। আপনারা যে চরাঞ্চলে প্রতিকূল পরিবেশের মধ্যে খাপ খেয়ে নিয়েছেন। আপনারা সে সম্পর্কে অবহিত হবেনই, পাশাপাশি আমরা আসছি সচেতনতামূলক কার্যক্রম করতে।

আরও পড়ুন

সাবেক সিনিয়র রোভারমেট সাইফুদ্দিন নূরী বলেন, স্যাররা ও ম্যামরা যে স্বপ্ন নিয়ে তোমাদের কাছে আসেন, তোমরা যেন মানুষ হয়েই গড়ে উঠতে পারো।

শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা বললা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবা। এটার জন্য তোমাদের চেষ্টা করতে হবে।

স্কুলটির প্রধান শিক্ষক তাসলিমা খাতুন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্কাউট এসেছে, তাদের আন্তরিক ধন্যবাদ। তিনি আরও বলেন, গাছ লাগান, পরিবেশ বাঁচান।

উল্লেখ্য, বক্তব্যের পর শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বৃক্ষবিতরণ এবং ওই স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এ ছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটরা তাদের সঙ্গে খেলাধুলায় অংশগ্রহণও করেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে জবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
ক্যাম্পাস ও দেশজুড়ে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম ও তৎপরতার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে জবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা ২০২৬-২৭ শুরু হয়েছে।
ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু
ডিআইইউতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী আটক, মুচলেকা দিয়ে মুক্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঢাকা শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা।
ডিআইইউতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী আটক, মুচলেকা দিয়ে মুক্তি
রাবিতে প্রথমবারের মতো ওঁরাওদের ঐতিহ্যবাহী ‘কারাম’ উৎসব 
সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী ‘কারাম’ উৎসব পালিত হয়েছে।
রাবিতে প্রথমবারের মতো ওঁরাওদের ঐতিহ্যবাহী ‘কারাম’ উৎসব 
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাবির সভাপতি ছাদিক, সাধারণ সম্পাদক সাবিরুজ্জামান
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাবির সভাপতি ছাদিক, সাধারণ সম্পাদক সাবিরুজ্জামান
আরও পড়ুন
দায়িত্ব গ্রহণের দুই বছরে বেরোবির উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরলেন উপাচার্য
বেরোবিতে সাংবাদিকতায় তিন মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
এই ইনোভেশন ফেয়ার আমাদের তরুণ গবেষকদের জন্য নতুন সম্ভাবনা: বেরোবি উপাচার্য
বেরোবি ফটোগ্রাফি ক্লাবের প্রথম কমিটি প্রকাশ, নেতৃত্বে জায়ীদ-নীলাদ্র