ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

বেরোবিতে 'অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স'-এর শুভ উদ্বোধন

বেরোবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএম
ছবি: আরটিভি

রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার আন্তর্জাতিকীকরণ এবং বৈশ্বিক যোগাযোগের পরিধি বিস্তৃত করার লক্ষ্যে নবপ্রতিষ্ঠিত ‘অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ (Office of the International Affairs)-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সম্মানিত সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন। এ সময় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. মোঃ আসলাম হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় এবং উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ শিক্ষা ও গবেষণার কোনো বিকল্প নেই। 'অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স' প্রতিষ্ঠার মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন, বিদেশি শিক্ষার্থী ভর্তি এবং দেশীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সহজতর হবে। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক স্কলারশিপ, এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং মানসম্মত গবেষণার নতুন দুয়ার উন্মোচন করবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্টার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নৌকায় ব্যানার টানিয়ে বুড়িগঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
ডিসেম্বরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশা জানিয়ে বুড়িগঙ্গা নদীতে নৌকা নিয়ে কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে নৌকায় ব্যানার টানিয়ে এ কর্মসূচি পালন করেন তারা। রোববার (৮ নভেম্বর) সকালে জবি শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির বিষয়ে আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ডিসেম্বর মাসে স্বদেশ প্রত্যাবর্তনের বার্তা ছড়িয়ে দিতেই তাদের এ আয়োজন। তার ভাষ্য, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার ঐতিহাসিক গুরুত্ব এ মাসের সঙ্গে জড়িয়ে রয়েছে। তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যে আলোচনা রয়েছে, তা বাস্তবায়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দৃঢ়প্রতিজ্ঞ। শেখ হাসিনা ২০২৬ সালের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন বলে দাবি করেন তিনি। এ সময় তার প্রত্যাবর্তনের অপেক্ষায় দেশের কোটি কোটি মানুষ রয়েছেন বলেও মন্তব্য করেন এই নেতা। ডিসেম্বরের প্রত্যাশা তুলে ধরে আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, দেশে শান্তি, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হওয়া উচিত। রাজনৈতিক বিভেদ ও প্রতিহিংসার পরিবর্তে সহাবস্থান, ন্যায়বিচার এবং সংঘাতের বদলে শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি। উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। পরে ২০২৫ সালের ১২ মে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। আরটিভি/টিআর
নৌকায় ব্যানার টানিয়ে বুড়িগঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জোবায়েদ হোসেন হত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আগামী ৯ ডিসেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) ঢাকার ১৫তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন। অভিযোগ গঠন হওয়া তিন আসামি হলেন বার্জিস শাবনাম বর্ষা, মো. মাহির রহমান ও ফারদীন আহম্মেদ আয়লান। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। আদালতে শুনানিকালে আসামি বর্ষার আইনজীবী এ আল মামুন রাসেল বলেন, মামলার ৪৪ জন সাক্ষীর কেউই তার মক্কেলের হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য দেননি। হত্যায় ব্যবহৃত ছুরি কেনার টাকা দেওয়া কিংবা ঘটনাস্থলের অবস্থান জানিয়ে দেওয়ার অভিযোগের পক্ষেও তদন্ত সংস্থা যথাযথ প্রমাণ উপস্থাপন করতে পারেনি। আইনজীবী আরও বলেন, বন্ধু মাহিরের ডাকে বর্ষা ঘটনাস্থলে গিয়েছিলেন। তাকে বলা হয়েছিল, জোবায়েদকে শুধু ভয় দেখানো হবে; হত্যার কোনো পরিকল্পনার কথা তাকে জানানো হয়নি। তাই হত্যাকাণ্ডের সঙ্গে তার মক্কেলের সম্পৃক্ততা নেই। এ যুক্তিতে বর্ষাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান তিনি। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী জহির হোসেন খান বলেন, জোবায়েদকে হত্যার উদ্দেশ্যে তিন আসামি পরিকল্পিতভাবে একসঙ্গে কাজ করেছেন। বাদীপক্ষের আইনজীবী মো. ইশতিয়াক হোসাইন জিপু বলেন, হত্যাকাণ্ডের প্রায় এক মাস আগে থেকেই তিন আসামি পারস্পরিক যোগসাজশে হত্যার পরিকল্পনা করেন। তদন্তেও তাদের সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে। এ কারণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান তিনি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ সময় মাহির ও আয়লানের পক্ষে করা সময়ের আবেদন নামঞ্জুর করেন আদালত। আগামী ৯ ডিসেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের ১৯ অক্টোবর পুরান ঢাকার আরমানিটোলার নুর বক্স লেনের ১৫ নম্বর হোল্ডিংয়ের রৌশান ভিলায় এক ছাত্রীকে পড়াতে গিয়ে হত্যার শিকার হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেন। ওই দিন সন্ধ্যায় তার হত্যার খবর জানানো হয়। পরে ঘটনাস্থল থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২১ অক্টোবর নিহতের বড় ভাই এনায়েত হোসেন সৈকত বাদী হয়ে বংশাল থানায় হত্যা মামলা করেন। আরটিভি/টিআর
ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
রেসিডেন্সি পরীক্ষায় রামেকের সাবেক দুই ইন্টার্ন প্রতিনিধির সাফল্য
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মার্চ ২০২৭ সেশনের রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সাবেক দুই প্রতিনিধি ডা. আব্দুল্লাহ মোহাম্মদ ও ডা. মাহমুদুল হাসান। গত ৬ নভেম্বর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত ফলাফল অনুযায়ী, ডা. আব্দুল্লাহ মোহাম্মদ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) অর্থোপেডিক সার্জারি বিভাগে এমএস এবং ডা. মাহমুদুল হাসান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে এমএস রেসিডেন্সি প্রোগ্রামে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। প্রকাশিত ফলাফলে ডা. আব্দুল্লাহ মোহাম্মদের রোল নম্বর ২০০১২ এবং ডা. মাহমুদুল হাসানের রোল নম্বর ৪০৪৭১ উল্লেখ রয়েছে। সাবেক দুই প্রতিনিধির এই কৃতিত্বপূর্ণ অর্জনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে। চিকিৎসাশিক্ষার উচ্চতর পর্যায়ে তাদের এই অর্জন রামেকের বর্তমান ও ভবিষ্যৎ চিকিৎসকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আরটিভি/টিআর
রেসিডেন্সি পরীক্ষায় রামেকের সাবেক দুই ইন্টার্ন প্রতিনিধির সাফল্য
টাইমস হায়ার ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট
টাইমস হায়ার এডুকেশন (দ্য) ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৭ এ অংশ নিতে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণাদি জমা দিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।
টাইমস হায়ার ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট
প্রদীপের আলোয় সেজেছে চবি, দীপাবলি ঘিরে উৎসবের আমেজ
সারি সারি প্রদীপের আলো, বর্ণিল আলোকসজ্জা আর উৎসবের আমেজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ। আলোর উৎসব দীপাবলিকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস।
প্রদীপের আলোয় সেজেছে চবি, দীপাবলি ঘিরে উৎসবের আমেজ
আরও পড়ুন
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী
বেরোবিতে ‘নবম বাংলাদেশ মার্কেটিং দিবস’ উদ্‌যাপন
বেরোবি কর্মকর্তাদের মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন 
উপাচার্যের অফিসে কর্মকর্তাদের মারামারি, ঘটনা কী