ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম
মো. আতিক হাসান শুভ ও স্মৃতি আক্তার। সৌজন্য ছবি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সাত কলেজের সকল সাংবাদিক সমিতির সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিসিইউজেএ) প্রথম আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

এতে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ও বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার মো. আতিক হাসান শুভ আহবায়ক এবং ইডেন মহিলা কলেজ সাংবাদিক সমিতির আহবায়ক ও ডেইলি ক্যাম্পাসের রিপোর্টার স্মৃতি আক্তার সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। আগামী ৩ মাসের জন্য এই আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) রাতে শাহাবাগের শেফ আরবানা রেস্টুরেন্টে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সাত কলেজের সকল সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রত্যক্ষ ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন মোকার্রেমা খাতুন ও ফারজানা আক্তার।

এই আহ্বায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে সাংবাদিক সমিতির একটি গঠনতন্ত্র প্রণয়ন, ৭ কলেজ ক্যাম্পাসের পেশাদার সাংবাদিকদের সমিতির সদস্য হিসাবে যুক্ত করা, উপদেষ্টা পরিষদ গঠন করা এবং পরবর্তী নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে। নির্বাচন কমিশন নির্বাচন দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ বিন নূর (স্টার নিউজ), তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি এইচ এম মাহিন (এশিয়া পোস্ট), সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম ফরহাদ (এশিয়া পোস্ট), বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির (দৈনিক গনকণ্ঠ) ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মোসা. ফেরদৌসী আক্তার জিন্নাত (এশিয়া পোস্ট)।

আরও পড়ুন

এছাড়া কমিটির সদস্যরা হলেন, কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দ, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এইচ এম ইমরান (স্টার নিউজ), বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শিহাব আল নাসিম (এশিয়া পোস্ট), সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আবিদ হোসেন (নাগরিক টিভি), ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ (দৈনিক জনকণ্ঠ), বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফারজানা আক্তার (ডেইলি ক্যাম্পাস) ও ইডেন কলেজ সাংবাদিক সমিতির যুগ্ম আহ্বায়ক মোকার্রেমা খাতুন (আমার সংবাদ)।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অবরুদ্ধ উপাচার্য ভবনের ভেতরে অসুস্থ হয়ে পড়েছেন দুইজন প্রাক্তন শিক্ষার্থী।
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব ও নবীনবরণ-২০২৬’।
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত নবনিযুক্ত উপাচার্যকে উপাচার্য ভবনে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে অলি আহমেদ দয়ালশাহ নামে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন।
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
আরও পড়ুন
ডিসিইউ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাইফুল ইসলাম সাব্বির
পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুবিসাসের মানববন্ধন
বেরোবিতে সাংবাদিকতায় তিন মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
নানা আয়োজনে যবিপ্রবি সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন