ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

গোল না হওয়ায় রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম
গোল না হওয়ায় রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা। ছবি: রাবি সংবাদদাতা

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। নির্ধারিত সময়ের পুরো খেলায় উভয় দল একাধিক আক্রমণ করলেও কেউই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি। ফলে ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।

ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধেও গোলশূন্য সমতা বজায় থাকে। নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি অমীমাংসিত থেকে যায়।

প্রতিযোগিতার বাইলজের ৩ নম্বর ধারা অনুযায়ী, ফাইনাল ম্যাচ অমীমাংসিত থাকলে উভয় দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করার বিধান রয়েছে। সেই নিয়ম অনুসারেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে (National University) ২০২৬ সালের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়

এতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শিরোপা ভাগাভাগি করে নেয় দুই বিশ্ববিদ্যালয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শীতের আগমনে নজরুল বিশ্ববিদ্যালয়ে বাড়ছে মৌসুমি রোগ
আবহাওয়া পরিবর্তন ও শীতের আগমনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাড়ছে সর্দি-কাশি ও জ্বরের প্রকোপ। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের গত দুই মাসের রোগীসংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, অক্টোবরের তুলনায় নভেম্বরে এসব রোগে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।  মেডিকেল সেন্টার সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে চিকিৎসা নিতে আসা রোগীদের বড় একটি অংশ সর্দি-কাশি, জ্বর ও হাঁচির সমস্যায় ভুগছেন। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য, ভোর ও রাতে ঠান্ডা এবং দিনের বেলায় তুলনামূলক গরম আবহাওয়ার কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। ঋতু পরিবর্তনের এই সময়ে শিক্ষার্থীদের মধ্যে এসব মৌসুমি রোগের প্রকোপ বেশি দেখা যাচ্ছে।  এদিকে সর্দি-জ্বরের কারণে ভোগান্তিতে পড়ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশেষ করে আবাসিক হল ও মেসে থাকা শিক্ষার্থীদের অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এতে নিয়মিত ক্লাসে উপস্থিতি ও পড়াশোনায় ব্যাঘাত ঘটছে।  অসুস্থতার কারণে শিক্ষার্থীদের কেউ কেউ কয়েক দিন ধরে ক্লাসে অনুপস্থিত থাকছেন। শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যেও সর্দি-কাশি ও জ্বরের উপসর্গ দেখা দিচ্ছে।  বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাসমিয়া তাবাসসুম অর্পিতা বলেন, টানা ১০ দিনের বেশি সময় ধরে সর্দি, কাশি ও জ্বরে ভুগছি। স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ নিয়েও সুস্থ না হওয়ায় এখন ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। এতে সেমিস্টার পরীক্ষায় প্রভাব পড়ছে। হলের অপরিচ্ছন্ন পরিবেশ, পরিচ্ছন্নতাকর্মীদের অবহেলা এবং ক্যাম্পাসের অতিরিক্ত ধুলাবালু অসুস্থতা আরও বাড়িয়ে দিচ্ছে।  আরেক শিক্ষার্থী মো. শাহীন আলম বলেন, গত পাঁচ দিন ধরে সর্দি-জ্বরে আক্রান্ত। ক্লাস করতে পারিনি দুদিন। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছি। মূলত শীতের কারণে মেসের অপরিচ্ছন্ন ও স্যাতস্যাতে পরিবেশ অসুস্থতার অন্যতম কারণ হতে পারে।  ইতিহাস বিভাগের শিক্ষার্থী জাকিয়া সুলতানা বলেন, গত কয়েকদিন ধরেই সর্দিজ্বর, কাশি। যার কারণে নিয়মিত ক্লাস করতে পারতেছি না। হলের বেশিরভাগ শিক্ষার্থীরই এই অবস্থা। হঠাৎ করেই শীত পরায় এই সর্দিজ্বর কাশিটা বেড়ে গেছে। এখন ঔষুধ খাচ্ছি, আগের থেকে একটু ভালো আছি। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের অতিরিক্ত চিফ মেডিকেল অফিসার ডা. আবুল খায়ের মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, গত মাসের তুলনায় বর্তমানে রোগীর চাপ কিছুটা বেড়েছে। বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের কারণে মৌসুমি এসব রোগের প্রকোপ দেখা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে মেডিকেল সেন্টারে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশই সর্দি-কাশি, জ্বর, হাঁচি ও কাশিজনিত সমস্যায় ভুগছেন।  তিনি আরও বলেন, আবহাওয়া পরিবর্তনের এ সময়ে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। বাইরে চলাচলের সময় প্রয়োজনে মাস্ক ব্যবহার, নিয়মিত হাত পরিষ্কার রাখা এবং আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে গরম পোশাক পরিধান করতে হবে। যারা শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত, শীতকালে ধুলাবালি ও কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় এমন ব্যক্তিদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত।  আরটিভি/এসআর
শীতের আগমনে নজরুল বিশ্ববিদ্যালয়ে বাড়ছে মৌসুমি রোগ
পাবিপ্রবির ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক রুমেল হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে।
পাবিপ্রবির ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ
মৃত্যুজনিত বিমার চেক পেলেন নিহত দুই রুয়েট শিক্ষার্থীর পরিবার 
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নিহত দুই শিক্ষার্থীর পরিবারের হাতে দুই লক্ষ টাকা করে বিমার চেক হস্তান্তর করেছে জেনিথ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।
মৃত্যুজনিত বিমার চেক পেলেন নিহত দুই রুয়েট শিক্ষার্থীর পরিবার 
নৌবাহিনী পদক পেলেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য
বীরত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ নৌবাহিনীর শান্তিকালীন পদক ‘নৌবাহিনী পদক (এনবিপি)’ পেয়েছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী। 
নৌবাহিনী পদক পেলেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য
খুলনা বিশ্ববিদ্যালয় দিবস বুধবার, নানা কর্মসূচি গ্রহণ
১৯৯১ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন।
খুলনা বিশ্ববিদ্যালয় দিবস বুধবার, নানা কর্মসূচি গ্রহণ
আরও পড়ুন
শীতের আগমনে নজরুল বিশ্ববিদ্যালয়ে বাড়ছে মৌসুমি রোগ
পাবিপ্রবির ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ
খুলনা বিশ্ববিদ্যালয় দিবস বুধবার, নানা কর্মসূচি গ্রহণ
পাবিপ্রবিতে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২