ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পাবিপ্রবিতে ‘ক্যারিয়ার হাব’, ব্র্যাকের সঙ্গে সমঝোতা

‎ ‎পাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম
ব্র্যাকের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে পাবিপ্রবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছবি:‎ ‎পাবিপ্রবি সংবাদদাতা

শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ‘ক্যারিয়ার হাব’ স্থাপনে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির (এসডিপি) অধীনে পরিচালিত ‘ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক’-এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
‎
‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম এবং ব্র্যাকের পক্ষে সিনিয়র ডিরেক্টর সাফি রহমান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
‎
‎সমঝোতা স্মারকের আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ক্যারিয়ার হাব স্থাপন করা হবে। এটি শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন এবং কর্মজীবনে প্রবেশের প্রয়োজনীয় প্রস্তুতিতে সহায়তা করবে। পাশাপাশি চাকরি, ইন্টার্নশিপ ও ক্যারিয়ার-সংক্রান্ত বিভিন্ন সেবার জন্য এটি ‘ওয়ান-স্টপ সার্ভিস প্ল্যাটফর্ম’ হিসেবে কাজ করবে।
‎
‎চুক্তি অনুযায়ী, ক্যারিয়ার হাবের জন্য বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থান ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেবে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে সহযোগিতা করবে। অন্যদিকে, ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম হাবের কারিগরি কার্যক্রম পরিচালনা, প্রশিক্ষিত জনবল নিয়োগ, তথ্য ব্যবস্থাপনা ও মান নিশ্চয়তার দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, ব্র্যাক এসডিপির প্রোগ্রাম হেড ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গোলাম ফারুক, ব্র্যাক এসডিপির ম্যানেজার জে এম সাইফুল ইসলাম, ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর সাফি রহমান খান উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের পরিচালক অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম, সেন্টার ফর ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের পরিচালক অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আব্দুর রহিম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. হাসিবুর রহমান, ব্র্যাকের ক্যারিয়ার হাবের ম্যানেজার মো. আলিউল আজিম, ক্যারিয়ার হাব খুলনার সেন্টার ম্যানেজার আবিদ আহসান শান্ত এবং ইন্টার্ন সাজ্জাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
‎
‎ব্র্যাক এসডিপির প্রোগ্রাম হেড ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গোলাম ফারুক বলেন, এই ক্যারিয়ার হাব শিক্ষার্থীদের শুধু চাকরির জন্য প্রস্তুত করবে না, পাশাপাশি তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কাজ করবে।
‎
‎বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, আমি বিশ্বাস করি, এই উদ্যোগ নতুন দিগন্ত উন্মোচন করবে। পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুগোপযোগী দক্ষতা অর্জনে ক্যারিয়ার হাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, এআইয়ের যুগে টিকে থাকতে এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে হবে। আমাদের এমন উদ্যোগ নিতে হবে, যাতে শিক্ষার্থীরা পরবর্তী প্রজন্মের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইবিতে পরীক্ষায় অসদুপায়, বিভিন্ন মেয়াদে শাস্তি পেলেন ২৪ শিক্ষার্থী
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে পরীক্ষা বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির সুপারিশের পর সিন্ডিকেট সভায় এসব শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অনুমোদন করা হয়।
ইবিতে পরীক্ষায় অসদুপায়, বিভিন্ন মেয়াদে শাস্তি পেলেন ২৪ শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উপলক্ষে মঞ্চ মাতাবেন জেমস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি  হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতাতে আসছেন নগরবাউলখ্যাত জনপ্রিয় রক সংগীতশিল্পী জেমস। 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উপলক্ষে মঞ্চ মাতাবেন জেমস
আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে চবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধির মতবিনিময়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান।
আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে চবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধির মতবিনিময়
ইবি শিক্ষার্থী তরিকুলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সদ্য প্রয়াত তরিকুল ইসলাম সৈকতের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইবি শিক্ষার্থী তরিকুলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
বেরোবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উৎসবমুখর পরিবেশে হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বেরোবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরও পড়ুন
পার্টটাইম চাকরি দিচ্ছে ব্র্যাক, আবেদন চলবে ১৫ নভেম্বর পর্যন্ত
প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি সুবিধাসহ চাকরি দিচ্ছে ব্র্যাক, কর্মস্থল যেখানে
ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা
ব্র্যাকে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা