ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বেরোবি ফটোগ্রাফি ক্লাবের প্রথম কমিটি প্রকাশ, নেতৃত্বে জায়ীদ-নীলাদ্র

‎বেরোবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ এএম
সভাপতি জায়ীদ এবং সাধারণ সম্পাদক নীলাদ্র

‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাবের (বিআরইউপিসি) প্রথম আনুষ্ঠানিক কমিটি প্রকাশ করা হয়েছে এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মো. আবুল খায়ের জায়ীদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী সিবগাতুল্লাহ মোহাইমিন নীলাদ্র।

বুধবার (১০ সেপ্টেম্বর) আগামী এক বছরের (২০২৬-২৭) জন্য ৩০ সদস্যবিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো: ইলিয়াস প্রামানিক, বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. তুহিন ওয়াদুদ, একই বিভাগের সহকারী অধ্যাপক মো. খাইরুল ইসলাম এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের ফটোগ্রাফার এস এন শাহ্ নেওয়াজ কবিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।
‎
‎কমিটিতে সহ-সভাপতি হিসেবে মেহরাব সিয়াম, আজিজুর রহমান, শাহনেওয়াজ সিয়াম, মাহফুজুর রহমান, ইবতেশাম রহমান সায়নাভ, রাকিবুল হাসান, তাউসির আহমেদ, নাজমুল ইসলাম ও মো. নেজাজ আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসফিকুল হাসান ও মো. শৌরভ মিয়া ,দপ্তর সম্পাদক শেখ সাদ অর্ণব, কোষাধ্যক্ষ গোলদার প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউনুচ রাতুল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আল আমিন প্রামাণিক ও মারুম্নফুজ্জামান রাতুল।
‎
‎এছাড়াও নারী বিষয়ক সম্পাদক হিসেবে কামরুন নাহার রাতুল ও জাকিয়া সুলতানা মাওয়া, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক হিসেবে প্রান্ত কুমার দাস ও মো. রেজাউল কবির এবং গবেষণা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক হিসেবে মো. ওয়াসিম আকরাম খান ও মো. মেহেদী হাসান অনিক দায়িত্ব পেয়েছেন।
‎
‎কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রাকিবুল ইসলাম রিয়াদ, নিহাদুল ইসলাম রিমন, নীরব রায়, খালেদ মাহমুদ সালেহীন ও মো. হাসানুর রহমান রয়েছেন।
‎
‎জানা যায়, ২০২৪ সালে ক্লাবটির যাত্রা শুরু হলেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে কমিটি প্রকাশ করা হলো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফটোগ্রাফি চর্চা, সৃজনশীলতা ও দক্ষতা বিকাশে কাজ করার লক্ষ্য নিয়ে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
‎
‎নবগঠিত ফটোগ্রাফি ক্লাবের সভাপতি মো. আবুল খায়ের জায়ীদ বলেন, ‘বেরোবি ফটোগ্রাফি ক্লাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ফটোগ্রাফি দক্ষতা বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা, ফটোওয়াক ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে কাজ করব। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কার্যক্রম ও সৌন্দর্য আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরাই আমাদের অন্যতম লক্ষ্য।’
‎
‎সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ মোহাইমিন নীলাদ্র বলেন, ‘নতুন কমিটির মাধ্যমে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল করার চেষ্টা থাকবে। ফটোগ্রাফিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য শেখার সুযোগ তৈরি করা, অভিজ্ঞদের সঙ্গে নবীনদের সংযোগ ঘটানো এবং বিভিন্ন প্রতিযোগিতা ও প্রশিক্ষণের আয়োজন করতে আমরা কাজ করব। সবার অংশগ্রহণে ক্লাবটিকে একটি প্রাণবন্ত ও কার্যকর সংগঠন হিসেবে এগিয়ে নিতে চাই।’

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টানা তৃতীয়বার বিশ্বসেরা ২% গবেষক তালিকায় বেরোবির ড. ফেরদৌস
গবেষণার আন্তর্জাতিক মঞ্চে অনন্য কীর্তি গড়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কৃতি শিক্ষক অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। টানা ২০২৪, ২০২৫ ও ২০২৬-তিন বছর বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নিয়েছেন তিনি।
টানা তৃতীয়বার বিশ্বসেরা ২% গবেষক তালিকায় বেরোবির ড. ফেরদৌস
জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। ২০২৭ সালের ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।
জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু
টানা দুইবার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে গত দুই বছর ধরে একমাত্র তিনিই এই তালিকায় আছেন। 
টানা দুইবার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বাকৃবির ১৩ শিক্ষার্থী মনোনীত 
বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সম্প্রতি এই পদকের জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ জন শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে।
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বাকৃবির ১৩ শিক্ষার্থী মনোনীত 
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ৮ জন শিক্ষক-গবেষক।
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক