ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কাজ করিয়ে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ রাকসুর সাবেক নেতার বিরুদ্ধে

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলামের বিরুদ্ধে ডিজাইনের কাজ করিয়ে পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগ উঠেছে।

বুধবার (২৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রাকিবুলের ছবি সংবলিত একটি ফটোকার্ড পোস্ট করেন হাবিবুল। ‘কাজ শেষ, ডিজাইন বুঝে নেওয়া হয়েছে, কিন্তু পারিশ্রমিক কোথায়?’ শিরোনামের ওই পোস্টে তিনি পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলে ধরেন।

অভিযোগকারী শিক্ষার্থী হাবিবুল বাশার বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, প্রোডাকশনের জন্য পোস্টার ডিজাইন করিয়ে প্রায় সাড়ে ১৪ হাজার টাকা বকেয়া রেখেছেন। তবে অর্থসংকটের কারণে নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করতে পারেননি বলে জানিয়েছেন রাকিবুল।

পোস্টে হাবিবুল লেখেন, গত জুন মাসের মাঝামাঝি থেকে জুন, জুলাই ও আগস্ট মাসজুড়ে রাকিবুলের প্রোডাকশনের জন্য ডিজাইনের কাজ করেছেন তিনি। তবে দীর্ঘ সময় পার হলেও এখনো তার প্রাপ্য পারিশ্রমিক বুঝে পাননি।

হাবিবুল বলেন, কাজের মধ্যে পেমেন্ট নিয়ে সমস্যা হওয়ায় আগেই জানিয়েছিলাম, আগের কাজের পেমেন্ট না পেলে পরবর্তী কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে না। তখন পেমেন্ট দেওয়ার আশ্বাস দেওয়া হয়। পরবর্তী সময়ে পেমেন্ট না পাওয়ায় বাধ্য হয়ে পদত্যাগপত্র দিই। তখনও পেমেন্ট দেওয়ার আশ্বাস দিয়ে পদত্যাগপত্র দিতে নিষেধ করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই আশ্বাসের বাস্তবায়ন হয়নি। তাই কাজ বন্ধ করে দিই।

তিনি আরও বলেন, এরপরও বিষয়টি সমাধানের জন্য একাধিকবার যোগাযোগ করেছি এবং রাকসুর সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানোর চেষ্টা করেছি। কিন্তু পেমেন্টের নির্দিষ্ট তারিখ বা সমাধানের আশ্বাস পাইনি। উল্টো দুর্ব্যবহারের শিকার হয়েছি। বিষয়টি অন্যদের জানানোর কারণে আমাকে বলা হয়, এখন আর পেমেন্ট দেওয়া হবে না, অথবা তার যখন মনে হবে তখন দেবেন। সর্বশেষ পাওনা টাকা চাইতে যোগাযোগ করলে আবার মেসেজ দিলে ব্লক করে দেওয়ার কথা বলা হয়।

হাবিবুল জানান, বিষয়টি তিনি শিবিরের প্রচার সম্পাদক মেহেদী সজীব ও রাকসুর সাবেক ভিপি মোস্তাকুর রহমান জাহিদকে জানিয়েছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকেও বিষয়টি জানান। তবে এখন পর্যন্ত সন্তোষজনক কোনো সমাধান পাননি বলে দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন রাকিবুল ইসলাম। তিনি বলেন, হাবিবুলের প্রায় ১৪ থেকে ১৫ হাজার টাকা পাওনা রয়েছে। প্রথম মাসে কিছু টাকা পরিশোধ করা হলেও পরবর্তী দেড় থেকে দুই মাসের পারিশ্রমিক বাকি পড়ে যায়।

রাকিবুল বলেন, একসঙ্গে এত টাকা ম্যানেজ করা আমার জন্য কঠিন হয়ে পড়েছিল। আমি ওকে একটু সময় দিতে বলেছিলাম। ও কয়েকবার সময়ও দিয়েছে, কিন্তু আমরা নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে পারিনি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পেছনে অন্য কারও ইন্ধন রয়েছে বলে দাবি করেন রাকসুর সাবেক এই নেতা। তিনি বলেন, তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য অন্য কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করাচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, আমি বিষয়টি নিয়ে এখনই সরাসরি হস্তক্ষেপ করতে চাইনি। এজন্য প্রথমে ভিপির সঙ্গে কথা বলেছি। তাদের বলেছি, বিষয়টি যেন সমাধান করেন।

তিনি বলেন, আগে তারা নিজেদের উদ্যোগে বিষয়টি সমাধানের চেষ্টা করুক। তারা ব্যর্থ হলে তখন আমি সরাসরি হস্তক্ষেপ করব।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১০ থেকে ২১ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠিত হবে। শুক্র ও শনিবার বাদে অন্যান্য দিন পরীক্ষা নেওয়া হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
বাকৃবি গবেষকের উদ্ভাবন / স্বয়ংক্রিয় মেশিনে সংরক্ষণে কমবে পেঁয়াজের পচন
বাংলাদেশের মানুষের রান্নায় নিত্যদিনের সঙ্গী এবং অন্যতম অর্থকরী ফসল পেঁয়াজ।
স্বয়ংক্রিয় মেশিনে সংরক্ষণে কমবে পেঁয়াজের পচন
ধর্ষণ মামলায় কারাবন্দী চবি শিক্ষার্থী তোহার পরীক্ষা কারাগারেই
ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় কারাবন্দী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মো. ইকরাম ওয়াহিদ তোহা কারাগারে বসেই পঞ্চম বর্ষের বি.ফার্ম প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
ধর্ষণ মামলায় কারাবন্দী চবি শিক্ষার্থী তোহার পরীক্ষা কারাগারেই
যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
কেক কাটা, ফুল ও ক্রেস্ট প্রদানসহ নানা আনুষ্ঠানিকতায় নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগ।
যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
মন্ত্রীর হাতে পুরস্কার পেলেন শিক্ষক-কর্মকর্তাদের ‘মেধাবী সন্তান’, গবেষকদের ভাগ্যে জুটল ফটোসেশন
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর হাত থেকে পুরস্কার পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের সন্তানরা। 
মন্ত্রীর হাতে পুরস্কার পেলেন শিক্ষক-কর্মকর্তাদের ‘মেধাবী সন্তান’, গবেষকদের ভাগ্যে জুটল ফটোসেশন
আরও পড়ুন
নিজের কাজের হিসাব দেবেন আম্মার, মুখোমুখি হতে চান শিক্ষার্থীদের
রাকসুর মেয়াদ শেষ আজ, পরবর্তী নির্বাচন নিয়ে দৃশ্যমান প্রস্তুতি নেই
তিন যুগ পর রাবি রেল স্টেশনে থামবে দুই ট্রেন
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া সেই রাবি শিক্ষার্থী আর নেই