ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

বেরোবিতে ৪ শিক্ষক পেলেন নতুন দায়িত্ব, ৩ হলে প্রভোস্ট

বেরোবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পিএম
ছবি: আরটিভি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়র (বেরোবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকসহ তিনটি আবাসিক হলের প্রভোস্ট পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত পৃথক চারটি অফিস আদেশ প্রকাশিত হয়।

এতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা।

বিজয় ২৪ হলের প্রভোস্ট পদে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হারুন-আল-রশীদ। শহিদ মুখতার এলাহী হলের প্রভোস্ট পদে দায়িত্ব পেয়েছেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. টি. এম. জিন্নাতুল বাশার।

এ ছাড়া ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মহসিনা আহসানকে শহিদ ফেলানী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর এবং তিনটি আবাসিক হলের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্তে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের এ দায়িত্ব দেওয়া হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে মানববন্ধন
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভেটেরিনারি শিক্ষার্থীরা পেশার স্বকীয়তা ও অধিকার রক্ষায় তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন। 
হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে মানববন্ধন
বেরোবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার আলোকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। কর্মসূচির উদ্বোধনকালে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ প্রত্যেককে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ক্যাম্পাসের কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপাচার্য বলেন, এই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সব এলাকা যেন এডিস মশার প্রাদুর্ভাব থেকে মুক্ত থাকে, সে জন্য সুনির্দিষ্ট করণীয় নির্ধারণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, বিএনসিসি, রোভার স্কাউটসহ সব অংশীজনকে সম্পৃক্ত করে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করার জন্য রংপুর সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান উপাচার্য। তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. মাসুদ রানা, বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মো. হারুন-আল-রশীদ, শহিদ মুখতার এলাহী হলের প্রভোস্ট ড. এ. টি. এম. জিন্নাতুল বাশারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
বেরোবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
হাবিপ্রবি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে অবস্থিত হাবিপ্রবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম মিয়ার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।
ছবি : আরটিভি
ফল প্রকাশে বিলম্ব, একাডেমিক ভোগান্তিতে বুটেক্স শিক্ষার্থীরা
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) সেমিস্টার ফাইনাল পরীক্ষার দুই মাস পেরিয়ে গেলেও সব বিভাগের ফলাফল প্রকাশ হয়নি। এতে রি-এডমিশন, পরবর্তী সেমিস্টারের একাডেমিক পরিকল্পনাসহ উচ্চশিক্ষায় আবেদনের ক্ষেত্রে অনিশ্চয়তায় পড়েছেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
ফল প্রকাশে বিলম্ব, একাডেমিক ভোগান্তিতে বুটেক্স শিক্ষার্থীরা
জবি ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন অনিককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে জবি ছাত্রদলের আট নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) নাহিয়ান বিন অনিককে দেওয়া কেন্দ্রীয় ছাত্রদলের নোটিশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখায় দায়িত্বশীল পদে থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। নোটিশে নাহিয়ান বিন অনিককে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যদিকে, সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে জবি ছাত্রদলের আট নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এ বিষয়ে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কৃত আট নেতা হলেন—জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন, সাঈদ হাসান ইমন এবং সদস্য মো. রবিউল ইসলাম, জাকির হোসেন রানু, রাকিব হোসেন, ওবায়দুল ইসলাম, আহমেদুল কবীর বাধন ও মেহেদী হাসান মিরাজ। নাহিয়ানকে দেওয়া শোকজ নোটিশ ও আট নেতাকে বহিষ্কারের বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরটিভি/টিআর
জবি ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
আরও পড়ুন
বেরোবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
দায়িত্ব গ্রহণের দুই বছরে বেরোবির উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরলেন উপাচার্য
বেরোবিতে সাংবাদিকতায় তিন মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
এই ইনোভেশন ফেয়ার আমাদের তরুণ গবেষকদের জন্য নতুন সম্ভাবনা: বেরোবি উপাচার্য