ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

পাবিপ্রবির প্রথম সমাবর্তনের তারিখ ঘোষণা

পাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম
ছবি : আরটিভি

দীর্ঘ প্রতীক্ষার পর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২০২৭ সালের মার্চ মাসের ১৫ ও ১৬ তারিখের মধ্যে সমাবর্তনটি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে এক সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবর্তন আয়োজনের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন।

সাক্ষাৎ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান উপস্থিত ছিলেন। এ সমাবর্তনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ৫টি অনুষদ ও ২১টি বিভাগের গ্র্যাজুয়েটদের আনুষ্ঠানিকভাবে সনদ দেওয়া হবে।

সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের জন্য আরও ৪৫ একর ভূমি অধিগ্রহণ করা এবং চাকরির বাজারে চাহিদা আছে, এমন সাবজেক্ট খোলার বিষয়েও রাষ্ট্রপতির সাথে আলোচনা করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং উন্নয়ন নিয়ে তাঁরা দীর্ঘ সময় আলোচনা করেন।


এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম বলেন, মহামান্য রাষ্ট্রপ্রতির সাথে দেখা করে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের ব্যাপারে কথা বলেছি। তিনি এ ব্যাপারে আমাদেরকে সম্মতি দিয়েছেন। ২০২৭ সালের মার্চের ১৫ ও ১৬ তারিখে সমাবর্তন অনুষ্ঠিত হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইবিতে দিনব্যাপী কর্মশালা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের ল্যাবরেটরি ও অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত করতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইবিতে দিনব্যাপী কর্মশালা
গোপনে নারীদের ভিডিও করার সময় জবি শিক্ষার্থী হাতেনাতে ধরা, অতঃপর...
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে নারীদের গোপনে ছবি ও ভিডিও ধারণের অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেছেন সাধারণ ছাত্ররা। তার মুঠোফোনে একাধিক নারীর ছবি ও ভিডিও পাওয়া গেছে বলে অভিযোগ করেন তারা।
গোপনে নারীদের ভিডিও করার সময় জবি শিক্ষার্থী হাতেনাতে ধরা, অতঃপর...
যবিপ্রবিতে পরিবহন সেবায় বার্ষিক জ্বালানি সাশ্রয় ৪০ লাখ টাকা
পরিবহন দপ্তরের তথ্য অনুযায়ী, এসব ব্যবস্থাপনার ফলে ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে জ্বালানি খাতে প্রায় ৪০ লাখ টাকার বেশি সাশ্রয় হয়েছে।
যবিপ্রবিতে পরিবহন সেবায় বার্ষিক জ্বালানি সাশ্রয় ৪০ লাখ টাকা
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে রাষ্ট্রপতির আহ্বান
দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষা দানে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে রাষ্ট্রপতির আহ্বান
জবিতে ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইমরানুল হক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো আয়োজিত ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেয়েছেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ও গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক।
জবিতে ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইমরানুল হক
আরও পড়ুন
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে রাষ্ট্রপতির আহ্বান
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ
পাবনার ছয় প্রাথমিক বিদ্যালয়কে পাবিপ্রবি উপাচার্যের বুকশেলফ উপহার
ভিন্নধর্মী আয়োজনে পাবিপ্রবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু