ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

যবিপ্রবির আইকিউএসি’র নতুন পরিচালক ড. মীর মোশাররফ হোসেন

যবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পিএম
অধ্যাপক ড. মোঃ মীর মোশাররফ হোসেন। ছবি: আরটিভি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের অধ্যাপক ড. মোঃ মীর মোশাররফ হোসেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে আইকিউএসি পরিচালকের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অধ্যাপক ড. মোঃ মীর মোশাররফ হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে আইকিউএসি পরিচালকের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

আদেশ অনুযায়ী, অতিরিক্ত এ দায়িত্ব পালনের জন্য অধ্যাপক ড. মোঃ মীর মোশাররফ হোসেন বিধি অনুযায়ী প্রাপ্য ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

নতুন দায়িত্ব পেয়ে প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে ড. মোঃ মীর মোশাররফ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মান নিশ্চিতকরণ নীতি প্রণয়ন এবং প্রতিটি বিভাগ ও অনুষদে গুণগত শিক্ষার পরিবেশ গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের মানদণ্ড অনুসরণ করে স্ব-মূল্যায়ন প্রতিবেদন প্রস্তুত, নথির ভাণ্ডার সংরক্ষণ এবং আউটকাম-বেজড এডুকেশন কারিকুলাম বাস্তবায়নে কাজ করব। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের আইসিটি ও এআই ব্যবহারে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, নতুন শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেনিং, নিয়মিত কোর্স ও ধারাবাহিক মূল্যায়ন, অ্যালামনাই সার্ভে, মানসম্মত গবেষণা প্রকাশনা এবং বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র‍্যাংকিং উন্নয়নে উদ্যোগ নেব। এসব কার্যক্রমে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ডিন ও বিভাগীয় প্রধানদের সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে কাজ করে যাব।’

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বেরোবি ও আইসিএমএবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতা উন্নয়নে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বেরোবি ও আইসিএমএবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
সরকারকে ধন্যবাদ জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি
নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‍্যালি করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন।
সরকারকে ধন্যবাদ জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি
অপ্রতিম হত্যাকাণ্ড: আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো আইনজীবী লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। মানবিক দৃষ্টিকোণ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমিতির নেতারা।
অপ্রতিম হত্যাকাণ্ড: আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
বেরোবির বাসে ট্র্যাকিং সুবিধা চালু, ভোগান্তি কমবে শিক্ষার্থীদের
‎শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) বাসের লাইভ লোকেশন ট্র্যাকিং সুবিধা চালু হয়েছে। এর ফলে এখন থেকে মোবাইল অ্যাপের মাধ্যমেই বাসের বর্তমান অবস্থান ও রুট জানতে পারবেন শিক্ষার্থীরা।
বেরোবির বাসে ট্র্যাকিং সুবিধা চালু, ভোগান্তি কমবে শিক্ষার্থীদের
অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইবিতে দিনব্যাপী কর্মশালা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের ল্যাবরেটরি ও অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত করতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইবিতে দিনব্যাপী কর্মশালা
আরও পড়ুন
যবিপ্রবির ‘জাস্ট ডিরেক্টরি’ অ্যাপে ইন্টারনেট ছাড়াও মিলবে সেবা
পর্দা উঠল যবিপ্রবিতে ব্যাডমিন্টন-টেবিল টেনিস প্রতিযোগিতার
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে যবিপ্রবিতে ক্যাম্পেইন
রাতজাগা যবিপ্রবির গল্প