ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যবিপ্রবির ‘জাস্ট ডিরেক্টরি’ অ্যাপে ইন্টারনেট ছাড়াও মিলবে সেবা

যবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম
ছবি: আরটিভি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অফিসিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপ ‘জাস্ট ডিরেক্টরি’-তে যুক্ত হয়েছে নতুন ‘অফলাইন ডায়েরি’ সুবিধা। এর মাধ্যমে ইন্টারনেট সংযোগ ছাড়াই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন দপ্তরের সংরক্ষিত যোগাযোগ নম্বর খুঁজে পাওয়া যাবে। নতুন সুবিধা যুক্ত করার পর দুই দিন বন্ধের শেষে বুধবার (১৬ সেপ্টেম্বর) অ্যাপটি পুনরায় চালু করা হয়েছে।

‘জাস্ট ডিরেক্টরি’ অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড ও আপডেট করা যাবে। অ্যাপটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যক্তি ও দপ্তরের প্রয়োজনীয় যোগাযোগের তথ্য এক জায়গায় সংরক্ষণ করা হয়েছে। ফলে নাম, পদবি কিংবা দপ্তরের নাম দিয়ে সহজেই কাঙ্ক্ষিত ব্যক্তির তথ্য খুঁজে বের করার পাশাপাশি সরাসরি ফোন কল ও ই-মেইল করার সুবিধাও রয়েছে।

নতুন যুক্ত হওয়া ‘অফলাইন ডায়েরি’ সুবিধার ফলে জরুরি মুহূর্তে ইন্টারনেট সংযোগ না থাকলেও অ্যাপে সংরক্ষিত নম্বরগুলো অনুসন্ধান করা যাবে। বিশেষ করে ক্যাম্পাসের বাইরে বা এমন স্থানে, যেখানে ইন্টারনেট সংযোগ পাওয়া কঠিন, সেখানে প্রয়োজনীয় যোগাযোগ নম্বর দ্রুত খুঁজে পেতে সুবিধাটি কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

যবিপ্রবির প্রথম অফিসিয়াল ডিরেক্টরি অ্যাপ হিসেবে ‘জাস্ট ডিরেক্টরি’-তে শুধু যোগাযোগের তথ্যই নয়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, নোটিশ, বিভিন্ন বিভাগ, স্নাতক ভর্তি কার্যক্রমসহ প্রয়োজনীয় বিভিন্ন সেবা ও লিংক যুক্ত রয়েছে। শিক্ষার্থীদের জন্য ডিআইসিএস ও পরীক্ষা-সংক্রান্ত পোর্টালেও প্রবেশের সুযোগ রাখা হয়েছে। এসব পোর্টালের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক সেবা গ্রহণ করতে পারেন।

অ্যাপটির ডেভেলপার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুর রহিম বলেন, আগে বিভিন্ন দপ্তরের প্রয়োজনীয় নম্বর খুঁজতে হার্ড কপি ডায়েরি বের করে আলাদাভাবে খুঁজতে হতো। সব নম্বর একসঙ্গে পাওয়া যেত না। সেই প্রয়োজন থেকেই বিশ্ববিদ্যালয়ের সব যোগাযোগ নম্বর একটি জায়গায় রাখার চিন্তা থেকে ‘জাস্ট ডিরেক্টরি’ তৈরি করা হয়। শুরুতে অ্যাপটি ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হতো। কিন্তু অনেক সময় ব্যবহারকারীরা ইন্টারনেটের বাইরে থাকেন, অথচ তখনই জরুরি কোনো নম্বরের প্রয়োজন হতে পারে। ব্যবহারকারীদের এই বিষয়টি বিবেচনায় নিয়ে ‘অফলাইন ডায়েরি’ সুবিধা যুক্ত করা হয়েছে।

এ বিষয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহনাফ আবিদ মাহি বলেন, জাস্ট ডিরেক্টরিতে অফলাইন ডায়েরি সুবিধা যুক্ত হওয়াটা শিক্ষার্থীদের জন্য বেশ কাজে দেবে। অনেক সময় বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, কর্মকর্তা বা দপ্তরের নম্বর জরুরি প্রয়োজনে প্রয়োজন হয়, কিন্তু তখন ইন্টারনেট সংযোগ পাওয়া যায় না। সে ক্ষেত্রে ইন্টারনেট ছাড়াই প্রয়োজনীয় নম্বর খুঁজে পাওয়া গেলে সময় বাঁচবে এবং ভোগান্তিও কমবে। বিশেষ করে ক্যাম্পাসে কিংবা বাইরে জরুরি প্রয়োজনে শিক্ষার্থীদের জন্য সুবিধাটি বেশ উপকারী হবে।

‘অফলাইন ডায়েরি’ সুবিধাটি ব্যবহার করতে গুগল প্লে স্টোর থেকে ‘জাস্ট ডিরেক্টরি’ অ্যাপের সর্বশেষ সংস্করণে আপডেট করতে হবে। আর যারা আগে অ্যাপটি ব্যবহার করেননি, তারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নতুন সুবিধাসহ ব্যবহার করতে পারবেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব ও নবীনবরণ-২০২৬’।
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত নবনিযুক্ত উপাচার্যকে উপাচার্য ভবনে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে অলি আহমেদ দয়ালশাহ নামে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন।
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত থাকলেও নিজে নিয়মিত ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থী নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে। 
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
আরও পড়ুন
যবিপ্রবিতে উচ্চশিক্ষায় দুই মাসব্যাপী সেমিনার সিরিজ উদ্বোধন 
যবিপ্রবিতে সিগারেট ধরানো নিয়ে জুনিয়রের হাতে সিনিয়র মারধরের শিকার
পোশাকের ট্যাবু ভাঙতে ‘সংস্কৃতির সমতার’ বার্তা
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির অধ্যাপক