ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় আহত হাবিপ্রবির শিক্ষার্থী সেই জিতু মারা গেছেন

হাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

সড়ক দুর্ঘটনায় আহত দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী অনন্যা চৌধুরী জিতু সহপাঠী, শিক্ষক, সিনিয়র-জুনিয়র সকলকে কাঁদিয়ে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

অনন্যা চৌধুরী জিতু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের ২৩ ব্যাচের একজন মেধাবী শিক্ষার্থী।

বুধবার (৩০শে সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় ঢাকার ন্যাশনাল বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে (ICU) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

জানা গেছে, গত ২৩শে সেপ্টেম্বর সন্ধ্যায় ক্যাম্পাস থেকে বাসায় যাওয়ার সময় দিনাজপুর শহর সংলগ্ন বালুবাড়ি নামক স্থানে একটি দ্রুতগামী ট্রাকের চাকার নিচে পিষ্ট হন তিনি। ট্রাকের ভারী চাকায় তার দুটি পা পুরোপুরি থেঁতলে যায়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। যার প্রেক্ষিতে দ্রুতই তাকে ঢাকার ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে (ICU) স্থানান্তর করা হয়। পরবর্তীতে ২৭শে সেপ্টেম্বর তার একটি পা কেটে ফেলা হয়েছিল।

তার এই মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক, সিনিয়র-জুনিয়র সকলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শোক প্রকাশ করছেন ও পরিবারকে সমবেদনা জানাচ্ছেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রধানমন্ত্রীর তুরস্ক সফরসঙ্গী জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা বাসেত
প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফরে সঙ্গী হচ্ছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দুই নেতা। তাদের একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত। অপরজন সংগঠনটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান। প্রধানমন্ত্রীর বিদেশ সফরে এবারই প্রথম ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর তুরস্ক সফরসঙ্গী জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা বাসেত
রুয়েটে বর্ণিল আয়োজনে দুই দিনব্যাপী শ্যামাপূজা উদযাপিত
ধর্মীয় আচার-অনুষ্ঠান, বর্ণিল আলোকসজ্জা, প্রদীপের সারি ও নানা সাংস্কৃতিক আয়োজনে উৎসব মুখর পরিবেশে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উদযাপিত হয়েছে শ্যামাপূজা ও আলোক বন্দনা ১৪৩৩। 
রুয়েটে বর্ণিল আয়োজনে দুই দিনব্যাপী শ্যামাপূজা উদযাপিত
ইবিতে বিদায় সংবর্ধনা, হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার স্মৃতিস্মারণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেওয়ার সময় হত্যাকাণ্ডের শিকার সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনার স্মৃতিস্মারণ করেন বিদায়ী শিক্ষার্থীরা।
ইবিতে বিদায় সংবর্ধনা, হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার স্মৃতিস্মারণ
নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা উদযাপন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্যামাপূজা উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘ। 
নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা উদযাপন
শেখ হাসিনার ফেরার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চবিতে ছাত্রদলের মিছিল
ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা ও এ নিয়ে রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাকে প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শেখ হাসিনার ফেরার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চবিতে ছাত্রদলের মিছিল
আরও পড়ুন
বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে পুরো নিশ্চিহ্ন দেশের ৩০০ পরিবার
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক