ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

কর্তৃপক্ষের ‘অব্যবস্থাপনা’, স্বেচ্ছাশ্রমে লেক পরিষ্কার করলেন ইবি শিক্ষার্থীরা

ইবি সংবাদদাতা,আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১১:০৪ পিএম
ছবি: আরটিভি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মীর মুগ্ধ সরোবর (মফিজ) লেকে দীর্ঘদিন থেকে জমে থাকা কচুরিপানা অপসারণে স্ব-প্রণোদিত হয়ে স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে তারা কচুরিপানা অপসারণের কাজ শুরু করে। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ‘অব্যবস্থাপনা ও ব্যর্থতার কথা’ উল্লেখ করে শিক্ষার্থীদের সেচ্ছাশ্রম দিয়ে লেকের সৌন্দর্য পিরিয়ে আনার আহ্বান জানায়। পাশাপাশি লেকটি পরিষ্কার করে সেখানে নতুন করে সৌন্দর্যবর্ধিত শাপলা বা পদ্মাফুল স্থাপনের উদ্যোগ নিয়েছে তারা।

সরেজমিনে দেখা যায়, সকাল ১০ টার পর থেকে চারজন শিক্ষার্থী লেকে নেমে কচুরিপানা পরিষ্কার করছেন। শিক্ষার্থীরা হলেন— বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মানিক রহমান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একই শিক্ষাবর্ষের তারিক জাহান জয়, ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সাজিদ এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নাজমুস সালেহিন ফাহিম। এর আগে শিক্ষার্থী মানিক সবাইকে আহ্বান করে সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তা লিখেছেন, ‘আসুন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মফিজ লেক (মীর মুগ্ধ সরোবর) সংস্কার করে আগের স্বকীয়তা ফিরিয়ে দেই।

আমাদের ক্যাম্পাসের সৌন্দর্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় মফিজ লেকের সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগে কোনো ধরনের ব্যক্তিগত স্বার্থ নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনও লেক সংস্কারে উদ্যোগ গ্রহণ করেছে। আমরা শিক্ষার্থী হিসেবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সেই উদ্যোগে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।’

সরেজমিনে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মানিক রহমান সাংবাদিকদের বলেন, আমাদের যে মফিজ লেক (মীর মুগ্ধ সরোবর) আছে আমরা সেখান থেকে কচুরিপানা অপসারণের কাজ করতেছি। কারণ আমাদের লেকটা দীর্ঘদিন ধরে কচুরিপানায় ভরে আছে, এটা সংস্কার করা হচ্ছে না। এটা প্রতিবছরই সংস্কার করা হয় কিন্তু এটি পুনরায় কচুরিপানায় ভর্তি হয়ে যায়। আমরা চাচ্ছি যে এই সংস্কারটা যেন স্থায়ী সংস্কার হয় এবং প্রতিবারই যেন কচুরিপানা না জন্মায়। এর জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি— সাধারণ শিক্ষার্থীরা মিলে যে আমরা লেকটা সংস্কার করার পর লেকে লাল শাপলা বা পদ্ম স্থাপন করব। এর জন্য আমাদের লেকটাকে পরিষ্কার করার পরে আগাছা দমন করে এমন ঔষধ দিয়ে এটা চিরস্থায়ী ধ্বংস করার পর আমরা সেখানে লাল পদ্ম স্থাপন করব। এটা আমাদের লেকের সৌন্দর্য বাড়াবে। আরেকটা বিষয় আমরা প্রশাসন থেকে জানতে পারছি যে প্রশাসনও সংস্কার করবে কিন্তু তারা একটু বিলম্ব করতেছে। আমরা চাই— যে সংস্কার কাজের জন্য যে অর্থ বরাদ্দ আছে, এটা যেন লেকের সৌন্দর্যে খরচ করা হয়।

তিনি লেকের মধ্যে কিছু পিলারের দিকে ইঙ্গিত করে বলেন, আমরা অনেক আগে থেকেই দেখতেছি যে এখানে পিলার স্থাপন করা আছে। কিন্তু এর পূর্ণ কাজ সমাপ্ত করা হচ্ছে না। আমরা চাই যে মীর মুগ্ধ সরোবরের মূল যে অবকাঠামোটা নির্ধারণ করা আছে সেই অবকাঠামোটা ফিরে আসুক।

এসময় আরেক শিক্ষার্থী তারিক জাহান জয় বলেন, আমাদের প্রায় ২০ হাজার শিক্ষার্থীর চাওয়া হচ্ছে আমাদের সুন্দর একটা লেক থাকবে। এটা ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে সকল শিক্ষার্থীদের চাওয়া। কিন্তু এসব দাবি নিয়ে আমরা যখন প্রশাসনের কাছে পৌঁছাই। উনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের অজুহাত তুলে ধরে তাদের বাজেট সংকট, লোকবল নাই ও পরিচ্ছন্নতা কর্মী নাই। তাই আমরা চিন্তা করলাম যে নিজেরাই উদ্যোগ নিয়ে লেকের সংস্থার করি। এ কাজ দ্বারা আমরা প্রশাসনকে দেখাতে চাই যে আসলে স্বদিচ্ছা থাকলেই সম্ভব। আসলে বাজেট স্বল্পতা এগুলো হচ্ছে একটা অজুহাত। আমাদেরকে এই অজুহাতগুলো যেন উনারা আর না দেয় সেটা আমাদের একটা তাদের প্রতি অনুরোধ।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুবিতে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ প্রতিযোগিতার বিভাগীয় পর্ব অনুষ্ঠিত
তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অনুষ্ঠিত হয়েছে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞান প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্ব।
খুবিতে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ প্রতিযোগিতার বিভাগীয় পর্ব অনুষ্ঠিত
‘নিপাহ ভাইরাস’ প্রতিরোধে ইবিতে সেমিনার, কাঁচা খেজুরের রস নিয়ে সতর্কীকরণ
নিপাহ ভাইরাসের সংক্রমণ বিস্তার ও প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (এএসএম) স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী কুষ্টিয়ার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে ‘নিপাহ ভাইরাস: অ্যাওয়ারনেস, প্রিভেনশন অ্যান্ড পাবলিক সেফটি’ শীর্ষক এ সেমিনারে প্রতিষ্ঠানটির দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাজমুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বাংলাদেশে এএসএম-এর কান্ট্রি অ্যাম্বাসেডর অধ্যাপক ড. মোহাম্মদ মিননাতুল করিম। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবু হেনা মোস্তফা জামাল। মোছা. রিমা আক্তারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট উম্মে হাবিবা হাফসা।  আয়োজক সূত্রে জানা যায়, সেমিনারের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য একটি কুইজ পর্বের আয়োজন করা হয়। এতে নিপাহ ভাইরাসের সংক্রমণ, লক্ষণ ও প্রতিরোধবিষয়ক বিভিন্ন প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি তাদের অর্জিত জ্ঞান যাচাই করা হয়। স্বাগত বক্তব্যে উম্মে হাবিবা হাফসা বলেন, মাইক্রোবায়োলজির জ্ঞান শুধু গবেষণাগার বা বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়; বরং মানুষের কল্যাণে এ জ্ঞানের প্রয়োগ জরুরি। নিপাহ ভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যেই আমরা শিক্ষার্থীদের কাছে এসেছি। তোমরা এই সেমিনার থেকে অর্জিত জ্ঞান পরিবার, বন্ধু ও আশপাশের মানুষের মধ্যে ছড়িয়ে দেবে। প্রধান আলোচক অধ্যাপক ড. মোহাম্মদ মিননাতুল করিম তার আলোচনায় নিপাহ ভাইরাসের উৎস, সংক্রমণের মাধ্যম, লক্ষণ ও প্রতিরোধের উপায় বিস্তারিতভাবে তুলে ধরেন। বিশেষ করে আসন্ন শীত মৌসুমে কাঁচা খেজুরের রস পান করার ঝুঁকির বিষয়ে তিনি সতর্ক করেন। তিনি জানান, ফলখেকো বাদুড়ের লালা বা মূত্রের মাধ্যমে দূষিত কাঁচা খেজুরের রস পান করলে নিপাহ ভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। এ ছাড়া আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমেও ভাইরাসটি ছড়াতে পারে। তাই কাঁচা খেজুরের রস পান থেকে বিরত থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সংক্রমণের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. নাজমুল আরেফিন বলেন, পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব জীবনের সঙ্গে সংশ্লিষ্ট বৈজ্ঞানিক ও স্বাস্থ্যবিষয়ক ধারণা অর্জন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের কাছ থেকে নিপাহ ভাইরাসের সংক্রমণ, ঝুঁকি ও প্রতিরোধ সম্পর্কে সরাসরি জানার সুযোগ শিক্ষার্থীদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে। আপনারা সকলে অর্জিত জ্ঞান পরিবার ও সমাজের অন্যদের মধ্যে ছড়িয়ে দেবেন বলে আশা করি। পাশাপাশি ভবিষ্যতেও শিক্ষার্থীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। উল্লেখ্য, বাংলাদেশে সাধারণত শীত মৌসুমে নিপাহ ভাইরাস সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায়। এ সময় ফলখেকো বাদুড়ের মাধ্যমে কাঁচা খেজুরের রস দূষিত হওয়ার আশঙ্কা থাকে। তাই কাঁচা খেজুরের রস পান থেকে বিরত থাকা, ফল ভালোভাবে ধুয়ে ও খোসা ছাড়িয়ে খাওয়া এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা জরুরি। বর্তমানে নিপাহ ভাইরাসের নির্দিষ্ট কোনো টিকা বা অনুমোদিত সুনির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। ফলে সংক্রমণ প্রতিরোধে সচেতনতা, সতর্কতা ও দ্রুত চিকিৎসা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরটিভি/এসআর
‘নিপাহ ভাইরাস’ প্রতিরোধে ইবিতে সেমিনার, কাঁচা খেজুরের রস নিয়ে সতর্কীকরণ
বেরোবিতে জাঁকজমকপূর্ণভাবে এমসিজে উৎসব পালন
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে  হয়েছে  এমসিজে উৎসব ২০২৬।
বেরোবিতে জাঁকজমকপূর্ণভাবে এমসিজে উৎসব পালন
জাবিপ্রবিতে শিক্ষকদের গবেষণা প্রকল্প পর্যবেক্ষণ: ফলাফলে সন্তুষ্ট পর্যবেক্ষক
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষকদের গৃহীত গবেষণা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা ও উপস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ১৫ জন গবেষক তাদের নিজ নিজ গবেষণা প্রকল্পের ওপর প্রেজেন্টেশন দেন।
জাবিপ্রবিতে শিক্ষকদের গবেষণা প্রকল্প পর্যবেক্ষণ: ফলাফলে সন্তুষ্ট পর্যবেক্ষক
রাবির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের নতুন পরিচালক ইমরুল হাসান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে যোগদান করেছেন প্রকৌশলী মো. ইমরুল হাসান। 
রাবির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের নতুন পরিচালক ইমরুল হাসান
আরও পড়ুন
‘নিপাহ ভাইরাস’ প্রতিরোধে ইবিতে সেমিনার, কাঁচা খেজুরের রস নিয়ে সতর্কীকরণ
ইবির বাসে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ, প্রশাসনের হুঁশিয়ারি
ইবিতে বিদায় সংবর্ধনা, হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার স্মৃতিস্মারণ
ইবির সমাবর্তনে অংশ নেবে সান্ধ্যকালীন শিক্ষার্থীরাও, আবেদন শুরু ১০ নভেম্বর