ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

বিরিয়ানির দোকানে ঢুকে ম্যানেজারকে হুমকি, ‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের বিরুদ্ধে একটি বিরিয়ানির দোকানে ঢুকে ম্যানেজারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর সমালোচনা শুরু হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন ওই বিরিয়ানির দোকানে প্রবেশ করে উত্তেজিত অবস্থায় বলছেন, ‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’। এ সময় তার আশপাশে বেশ কয়েকজন ব্যক্তিকে দেখা গেছে। বাজারের মধ্যে শত শত মানুষের সামনে এমন প্রকাশ্য হত্যার হুমকির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর বাজার এলাকায় ‘আল্লাহর দান বিনিয়ানি হাউজ’ নামের একটি দোকানে খাবারের মূল্য পরিশোধ নিয়ে এক নারী ক্রেতার সঙ্গে প্রতিষ্ঠানের ম্যানেজার খোকন মিয়ার বাগবিতণ্ডা হয়। এর জের ধরে ওই নারী গিয়ে মৎস্যজীবী দলের নেতা এইচ এম হোসেনকে নিয়ে ওই দোকানে প্রবেশ করেন। এ সময় ম্যানেজার খোকনের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে জেলা মৎস্যজীবী দলের সভাপতি হোসেন ম্যানেজারকে গুলি করার হুমকি দেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই বিরিয়ানির দোকানের এক কর্মচারী গণমাধ্যমকে বলেন, ‘এক নারী চার প্যাকেট বিরিয়ানি নিতে আসেন। তিনি ক্যাশে টাকা না দিয়েই টাকা পরিশোধ করেছেন দাবি করে খাবার নিতে চান। তখন ম্যানেজার বলেছেন টাকা পাননি। সেইসঙ্গে খাবার দিতে অস্বীকৃতি জানালে ওই নারীর সঙ্গে ম্যানেজারের বাগবিতণ্ডা হয়। এরপরে ওই নারী বেরিয়ে গিয়ে মৎস্যজীবী দলের নেতা হোসেনসহ কয়েকজনকে নিয়ে দোকানে আসেন। এ সময় ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি দেন হোসেন।’

এ বিষয়ে জানতে চাইলে কোনও কথা বলতে রাজি হননি ম্যানেজার খোকন মিয়া।

গুলি করে হুমকির ব্যাপারে জানতে এইচ এম হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

যোগাযোগ করলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান গণমাধ্যমকে বলেন, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে দল ও সরকার খুবই কঠোর অবস্থানে আছে। কেউ এমন ঘটনায় জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা এ ধরনের কাজ করেন, তাদের দলে কোনো স্থান দেওয়া হবে না।

তবে প্রকাশ্যে এমন হুমকির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে ঘটনার সমালোচনা করেছেন। স্থানীয় দুজন ব্যবসায়ী জানিয়েছেন, প্রকাশ্যে এভাবে গুলি করে হত্যার হুমকি দেওয়া ব্যবসায়ীদের জন্য উদ্বেগজনক। অভিযুক্ত নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, ‘ভিডিওটি আমরা যাচাই-বাছাই করে দেখছি। যদি যাচাই-বাছাই শেষে হুমকির সত্যতা পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভিডিওতে দেখা যাচ্ছে, গুলি করার হুমকি দেওয়া হয়েছে। তবে কোনও অস্ত্র প্রদর্শন করা হয়নি। আমাদের কাছে এখনও ওই দোকানের কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মুসলিম বন্ধুর শেষ বিদায়, অপলক দৃষ্টিতে তাকিয়ে হিন্দু বাল্যবন্ধু
ধর্ম আলাদা, কিন্তু বন্ধুত্বের বন্ধন ছিল অটুট। জীবনের শেষ বিদায়েও বন্ধুকে একনজর দেখতে ছুটে এলেন হিন্দু বাল্যবন্ধু সুরেশ। মুসলিম বন্ধু আব্দুল হাকিম ডাকুয়ার জানাজা চলছিল নিচে, আর ব্রিজের ওপর নীরবে দাঁড়িয়ে অপলক তাকিয়ে ছিলেন তিনি। ভিন্ন ধর্মের দুই বন্ধুর এমন মানবিক সম্পর্কের দৃশ্য ছুঁয়ে গেছে স্থানীয়দের হৃদয়। বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামের এই ঘটনা ঘটেছে।  বার্ধক্যজনিত কারণে কৃষক হাকিম ডাকুয়ার (৭০) মৃত্যু হলে খবর পেয়ে ছুটে আসেন দীর্ঘদিনের বাল্যবন্ধু বীর মুক্তিযোদ্ধা সুরেশ (৭০)। বন্ধুর জানাজার স্থানে উপস্থিত হলেও ধর্মীয় রীতির প্রতি শ্রদ্ধা রেখে ব্রিজের ওপর এক পাশে নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। অপলক দৃষ্টিতে বন্ধুর শেষ বিদায় দেখছিলেন সুরেশ। বীর মুক্তিযোদ্ধা সুরেশ বলেন, আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। একই সঙ্গে খেলাধুলা করেছি। কত স্মৃতি আমাদের! ধর্ম আলাদা হলেও আমাদের বন্ধুত্বের মধ্যে কখনো কোনো ভেদাভেদ ছিল না।  তিনি বলেন, সুখে-দুঃখে সব সময় একে অপরের পাশে ছিলাম। আজ আমার সেই বাল্যবন্ধু আর নেই। ওর মৃত্যুর খবর শুনেই ছুটে এসেছি। জানি, সে আর ফিরে আসবে না। তবুও শেষবারের মতো বন্ধুকে একনজর দেখতে চেয়েছি। আরটিভি/এসআর
মুসলিম বন্ধুর শেষ বিদায়, অপলক দৃষ্টিতে তাকিয়ে হিন্দু বাল্যবন্ধু
‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহ পৌর নায়েবের হুমকি
‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—এমন হুমকিমূলক বক্তব্যের অভিযোগ উঠেছে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে।
‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহ পৌর নায়েবের হুমকি
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কিশোর নিহত
নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোর নিহত হয়েছে। 
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কিশোর নিহত
গাজীপুরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ন্যূনতম মজুরী বৃদ্ধির দাবিতে শ্রমিকরা কারখানায় উপস্থিত থেকেও কাজে যোগদান হতে বিরত থাকা এবং কারখানায় ভাংচুর করার অভিযোগে গাজীপুরে দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় গেলে প্রধান ফটকে কর্তৃপক্ষের দেওয়া নোটিশ দেখতে পান। বন্ধ ঘোষণা করা দুটি পোশাক কারখানা হলো— কোনাবাড়ী এলাকায় এম এম নীট ওয়্যার লিমিটেড এবং মামুন নীট ওয়্যার লিমিটেড। ওই দুটি পোশাক কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানিয়ে দেয়। এম এম নিটওয়্যার লিমিটেডের সহ-ব্যবস্থাপক স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গেল ১০ নভেম্বর মধ্যাহ্ন বিরতির পর থেকে শ্রমিক কাজে যোগদান হতে বিরত থাকে। বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা কোনো যৌক্তিক কারণ ছাড়া কারখানায় উপস্থিত থেকেও কাজ করা থেকে বিরত থাকে। পরে শ্রমিকরা কারখানা বিভিন্ন ফ্লোরের শ্রমিকদের নামিয়ে উশৃঙ্খলভাবে কারখানাতে ভাঙচুর করে কারখানা ত্যাগ করে। একই ধারাবাহিকতায় বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে অন্যায়ভাবে কর্মবিরতি শুরু করে এবং কারখানার অভ্যন্তরে উশৃঙ্খলভাবে ভয়ভীতি প্রদর্শন, মারামারি ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। শ্রমিকদের এমন আচরণ বেআইনি ধর্মঘটের শামিল। এমতাবস্থায় কারখানার কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানার সম্পত্তি ও জানমাল রক্ষার স্বার্থে আজ থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক কারখানার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। নোটিশে আরও উল্লেখ করা হয়, পরবর্তী সময় অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানার কার্যক্রম চালু করার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে। গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। আরটিভি/এসআর  
গাজীপুরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে শিশুর মুখ চেপে বাঁশবাগানে নিয়ে যান খগেশ্বর, অতঃপর...
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে খগেশ্বর রায় (৪৮) নামে এক প্রতিবেশী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে শিশুর মুখ চেপে বাঁশবাগানে নিয়ে যান খগেশ্বর, অতঃপর...
আরও পড়ুন
নার্স দিয়ে ডেলিভারিতে নবজাতকের মৃত্যু, ক্লিনিকের ম্যানেজারকে মারধর
নারায়ণগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ফ্লাইওভারের ঢালাইয়ের টুকরা পড়ে ভাঙল অটোরিকশাযাত্রীর ঘাড়ের হাড়
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কাটা হলো রগ