
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আঞ্চলিক সংগঠন বৃহত্তর রংপুর-দিনাজপুর ছাত্র কল্যাণ অ্যাসোসিয়েশনের ২০২৬–২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে নতুন কমিটির কাছে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) ডিসিপ্লিনের মো. সিয়াম আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন ডিসিপ্লিনের মুম তাহিনা।
৫০ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নিহার রঞ্জন মুখার্জি, তারিক শামস, তাবাচ্ছুম রাহা, মো. মুরাদ হাসান মিলু, মুবতাসিম ফুয়াদ, আরমিন নাহার, জাহিদা সুলতানা রিমা ও সবুজ চন্দ্র পাল। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন দুর্জয় কুমার রায়, মো. আবদুল্লাহ আল জোবায়ের ও রিতু রাণী।
সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোস্তফা মোবাসসির বাধন, সাফিউল মুজনাবিয়ান সম্রাট ও মো. মোরসালিন শাহ। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানজিম জামান তাহা। কোষাধ্যক্ষ হিসেবে আবদুল্লাহ আল মাহাদী এবং সহকারী কোষাধ্যক্ষ হিসেবে লাবণ্য রায় অর্ঘ্য দায়িত্ব পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে রয়েছেন জেনিন আক্তার জেমি, সামিয়া আক্তার ও রূপা ঘোষ ইভা।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে মুন্সি জারিন নূদার এবং সহ-সম্পাদক হিসেবে আব্দুর রহিম ও মো. নিশাত রাহমান সাদ দায়িত্ব পালন করবেন। শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক হয়েছেন জন কেরি রায় এবং সহ-শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আফরিন জান্নাত ইশা। সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে অনুদীপ রায় এবং সহ-সম্পাদক হিসেবে উম্মি আল রুহানি জামান জাহিন দায়িত্ব পেয়েছেন।
সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জয়শ্রী জয়া রাণী বর্মা ও মোতাসাদ্দিক আহমেদ। সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন মোতমাইন্না চৌধুরী মাইশা, মোছা. সুরাইয়া আক্তার সিমু ও বিপ্লব চন্দ্র রায়। ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে মো. মানিকুল ইসলাম এবং সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে মো. রিয়াদ ইসলাম ও সিনহা আক্তার সুচি দায়িত্ব পেয়েছেন।
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে রয়েছেন মোস্তাকিম বিল্লা ও শোয়াইব আহমেদ এবং সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আফিয়া আনজুম শিফা। পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে আব্দুর রহিম এবং সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে মোছা. আফিফা দৌলা দায়িত্ব পেয়েছেন। নারী ও সমতা বিষয়ক সম্পাদক হয়েছেন ইসরাত জাহান বিভা এবং সহ-সম্পাদক হিসেবে রয়েছেন মৌমিতা আক্তার ও মোছা. সুমাইয়া আক্তার সুরভী।
পরিকল্পনা বিষয়ক সম্পাদক হিসেবে দুর্জয় চন্দ্র এবং সহ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক হিসেবে শাফকাত সাদিয়া আহমেদ, ইরফানুল ইসলাম ও ইনতিসার ফয়েজ রাফি দায়িত্ব পেয়েছেন। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে এস. এম. ফাহিমুজ্জামান ওয়াহেদী কমিটিতে যুক্ত হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (SET) স্কুলের ডিন প্রফেসর ড. মুহাম্মদ আশরাফুল আলম। তিনি নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান এবং নতুন নেতৃত্ব সংগঠনের ঐতিহ্য ও ধারাবাহিকতা রক্ষা করে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মো. সিয়াম আহমেদ বলেন, এই সংগঠন আমাদের প্রাণের সংগঠন, আমাদের শিকড়। সংগঠনকে এগিয়ে নিতে এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করব।
সাধারণ সম্পাদক মুম তাহিনা বলেন, সংগঠনের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা ও প্রচেষ্টা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি। সংগঠনের সব কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে আমরা সবাই মিলে কাজ করে যাব।
নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের ঐতিহ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার ধারা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর রংপুর-দিনাজপুর অঞ্চলের শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার জানান তারা।
আরটিভি/এমএম


