ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

‘গুণী শিক্ষক’ সম্মাননা পাচ্ছেন খুবির দুই প্রফেসর 

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ এএম
সম্মাননা পেতে যাওয়া খুবির দুই প্রফেসর। ছবি: সংগৃহীত 

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক।

তারা হলেন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মুরছালিন বিল্লাহ এবং অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাসিফ আহসান।

শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও শিক্ষকতায় উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ তারা এ সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এ মর্যাদাপূর্ণ জাতীয় সম্মাননা অর্জনের জন্য প্রফেসর ড. মো. মুরছালিন বিল্লাহ ও প্রফেসর ড. মো. নাসিফ আহসানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, তাদের এ অর্জন খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষা ও গবেষণায় আরও উৎকর্ষ অর্জনে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পাশাপাশি উপাচার্য গুণী শিক্ষকদের অবদানকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি ও সম্মান জানানোর এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুরূপভাবে অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান।

আজ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেওয়া হবে। সম্মাননা হিসেবে নির্বাচিত গুণী শিক্ষকদের ক্রেস্ট, চেক ও সম্মাননা সনদ প্রদান করা হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় আহতদের দেখতে রামেকে শিবির কেন্দ্রীয় সভাপতি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে হামলায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক সাংবাদিককে দেখতে গেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় আহতদের দেখতে রামেকে শিবির কেন্দ্রীয় সভাপতি
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি 
মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন রাবির সাংবাদিকরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আগামীকালের (৫ অক্টোবর) মধ্যে মামলা করার আশ্বাস দিয়েছে প্রশাসন। আশ্বাসে আপাতত কর্মসূচি থেকে ফিরেছেন সাংবাদিকরা, তবে হামলাকারীদের গ্রেপ্তারসহ দাবিগুলোতে অনড় রয়েছেন তারা।
মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন রাবির সাংবাদিকরা
রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হত্যার হুমকি, ভাঙচুর
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের হত্যার হুমকি এবং ওয়ার্ডে ভাঙচুরের অভিযোগ উঠেছে। 
রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হত্যার হুমকি, ভাঙচুর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র দ্বারা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে চার সাংবাদিক গুরুতর আহতসহ অন্তত ১০ সাংবাদিক আহত হয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা 
আরও পড়ুন
বিশ্ব শিক্ষক দিবস আজ
বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাচ্ছেন দেশের ১০১ গুণী শিক্ষক
কাল বিশ্ব শিক্ষক দিবস: প্রথমবারের মতো ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার
চবিতে জিপিএ-৫ পাওয়া ৪০০ শিক্ষার্থীকে সম্মাননা দিল ছাত্রশিবির