ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে পুলিশ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১১ পিএম
ব্র্যাক বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

রাজধানীর বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এক ই-মেইল বার্তা পাঠিয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টিপিক্যাল চাইনিজ ম্যান’ (TypicalChineseman) নামের একটি মেইল অ্যাকাউন্ট থেকে এই হুমকি দেওয়া হয়।

ওই বার্তায় বলা হয়, ঢাকার প্রগতি সরণিতে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল এগারোটায় একাধিক বোমা হামলা করা হবে।

মেইলে এই হুমকি পাওয়ার পরই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার্তাটি ফরোয়ার্ড করে আইনগত সহযোগিতা কামনা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মেইলে এই হুমকি পাওয়ার পরপরই নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সংস্থাকে অবহিত করে এবং মেইলটি ফরোয়ার্ড করে পাঠায়। খবর পেয়ে একাধিক গোয়েন্দা সংস্থা এরইমধ্যে তদন্তে নেমে গেছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে বাড্ডা থানায়। বিষয়টি তদন্ত করছে ডিবির সাইবার টিম।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মতিহার থানায় অজ্ঞাতনামা মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে ঘটনার তদন্ত করতে পাঁচ সদস্যেরে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের
রাবিতে হামলার ঘটনায় ১১৮ সাবেক ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১১৮ জন সাবেক ক্যাম্পাস সাংবাদিক। 
রাবিতে হামলার ঘটনায় ১১৮ সাবেক ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা
‘গলা টিপে ধরেন, হকিস্টিক দিয়ে পেটান; কলম চলবেই’
‘গলা টিপে ধরেন, হকিস্টিক দিয়ে পেটান; কলম চলবেই’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদলের হামলার শিকার সাংবাদিক দ্যা ডেইলি স্টারের রাবি প্রতিনিধি নূর আহসান মৃদুল।  
‘গলা টিপে ধরেন, হকিস্টিক দিয়ে পেটান; কলম চলবেই’
জবির কেন্দ্রীয় মন্দিরের আহ্বায়ক অজয়, সদস্য সচিব জয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মন্দির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
জবির কেন্দ্রীয় মন্দিরের আহ্বায়ক অজয়, সদস্য সচিব জয়
দুই সপ্তাহেও কাটেনি চুয়েটের অচলাবস্থা, শিক্ষক দিবসেও শ্রেণিকক্ষে ফিরতে পারেননি শিক্ষক-শিক্ষার্থীরা
একটি দাবি ঘিরে একাধিক কর্মসূচি পালন করেও কাটছে না চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অচলাবস্থা।
দুই সপ্তাহেও কাটেনি চুয়েটের অচলাবস্থা, শিক্ষক দিবসেও শ্রেণিকক্ষে ফিরতে পারেননি শিক্ষক-শিক্ষার্থীরা
আরও পড়ুন
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য
পুলিশি হয়রানি বন্ধের দাবিতে প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকদের অবরোধ
কর্নেল বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের শিকার ভুক্তভোগীকে মামলা তুলে নিতে হুমকি 
রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হত্যার হুমকি, ভাঙচুর