ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির অধ্যাপক

যবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পিএম
ছবি: আরটিভি

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের গবেষকদের মধ্যে শীর্ষ দশে স্থান করে নিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম।

বুধবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ার যৌথভাবে এ তালিকা প্রকাশ করে। এতে তিনি বাংলাদেশের গবেষকদের মধ্যে অষ্টম স্থান এবং বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৫ হাজার ৮৫৯তম স্থান অর্জন করেছেন। তাঁর গবেষণার উপক্ষেত্র শক্তি (এনার্জি)।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ড. মো. আমিনুল ইসলাম বলেন, “আমি মনে করি, এই অর্জন শুধু আমার একার নয়, এর পেছনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবারই অবদান রয়েছে। আমি বিশ্বাস করি, যবিপ্রবির প্রত্যেক শিক্ষক ও শিক্ষার্থীর গবেষণার ক্ষেত্রে ভালো করার যোগ্যতা রয়েছে। শুধু প্রয়োজন গবেষণার প্রতি মানসিকতা, ধৈর্য, নিষ্ঠা ও নিরলস চেষ্টা। নিজের জন্য, দেশের জন্য এবং বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করার দৃঢ় মানসিকতা থাকলে একজন গবেষক অনেক দূর এগিয়ে যেতে পারেন।”

তিনি আরও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য একটি ভালো পরিবেশ রয়েছে। কোনো শিক্ষক বা শিক্ষার্থী গবেষণার প্রতি আগ্রহী হয়ে ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ গবেষণার বিষয়ে যথেষ্ট আন্তরিক ও সচেতন। তাঁদের সহযোগিতা ও অনুপ্রেরণা গবেষণার পরিবেশকে আরও সমৃদ্ধ করছে। আমি যবিপ্রবির সব শিক্ষক-শিক্ষার্থীকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবার সহযোগিতা ও অনুপ্রেরণার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে যবিপ্রবি থেকে আরও অনেক শিক্ষক দেশের শীর্ষস্থানীয় গবেষকদের তালিকায় স্থান করে নেবেন। এই অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ, সামনে আমরা আরও ভালো কিছু অর্জন করতে পারব।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল বিশ্ববিদ্যালয় সাজবে না কৃষ্ণচূড়া, জারুল আর সোনালুতে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম গেইট থেকে ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভ পর্যন্ত সড়কের দুই পাশজুড়ে শোভা পেত জারুল, কৃষ্ণচূড়া ও সোনালুর অপরূপ সৌন্দর্য। ঋতুভেদে রঙিন ফুলের সমারোহে সেজে ওঠা এই সড়ক ছিল বিশ্ববিদ্যালয়ের অন্যতম সৌন্দর্যের প্রতীক।
নজরুল বিশ্ববিদ্যালয় সাজবে না কৃষ্ণচূড়া, জারুল আর সোনালুতে
খুবির ক্যারিয়ার ক্লাবের ‘পাবলিক স্পিকিং’ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত 
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘পাবলিক স্পিকিং প্রোজ ৪.০’ অনুষ্ঠানের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
খুবির ক্যারিয়ার ক্লাবের ‘পাবলিক স্পিকিং’ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত 
ডিআইইউ ইকোনমিক্স ফোরামের সভাপতি সজীব, সম্পাদক সাইদুর
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ডিআইইউ ইকোনমিক্স ফোরাম’-এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী সজীব বাবু এবং সাধারণ সম্পাদক হয়েছেন ১৮তম ব্যাচের শিক্ষার্থী মো. সাইদুর রহমান খান।
ডিআইইউ ইকোনমিক্স ফোরামের সভাপতি সজীব, সম্পাদক সাইদুর
ডেঙ্গুতে মারা গেলেন জুলাই যোদ্ধা চন্দন
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা চন্দন সূত্রধর নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই আনন্দ সূত্রধর।
ডেঙ্গুতে মারা গেলেন জুলাই যোদ্ধা চন্দন
‘ডিআইইউ ইকোনমিক্স ফোরাম’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, নেতৃত্বের বিকাশ, গবেষণা ও সহশিক্ষামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ডিআইইউ ইকোনমিক্স ফোরাম’। 
‘ডিআইইউ ইকোনমিক্স ফোরাম’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
আরও পড়ুন
গোসলকে কেন্দ্র করে শিক্ষার্থীকে থাপ্পড়, অতঃপর...
রাতজাগা যবিপ্রবির গল্প
নেপালের দুর্যোগে নিহতদের স্মরণে যবিপ্রবিতে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন
মানবতার অনন্য দৃষ্টান্ত যবিপ্রবি ব্লাড ব্যাংক