
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের পুকুর পরিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে তারা এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় পুকুরে থাকা আগাছা, ময়লা ও প্লাস্টিক অপসারণ করেন তারা। এ উদ্যোগে অংশ নেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোহতাশিম পারভেজ, রাসেল রানা, সানোয়ার শুভ এবং সদস্য আবু সাঈদ ও আসিমুল খানসহ অন্যরা। তাদের এ উদ্যোগের প্রশংসা করছেন সাধারণ শিক্ষার্থীরা।
উদ্যোগের বিষয়ে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল বাশার বলেন, পুকুরটি বেশ কিছুদিন ধরেই অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। তাই আমরা এটি পরিষ্কার করার উদ্যোগ নিই। শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে শিক্ষার্থীদেরও ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। আমাদের লক্ষ্য শুধু আজকের ময়লা অপসারণ নয়; আগামী দিনে যেন এখানে আর ময়লা ফেলা না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন করা।
শাখা ছাত্রদলের ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক রাসেল রানা বলেন, আমরা বিশ্বাস করি, শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে শিক্ষার্থীদেরও ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। আজ আমরা পুকুর পরিষ্কার করছি, কিন্তু আমাদের লক্ষ্য শুধু আজকের ময়লা অপসারণ নয়—আগামী দিনে যেন এখানে আর ময়লা ফেলা না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন করা। আসুন, রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে আমরা সবাই মিলে একটি পরিচ্ছন্ন, সুন্দর, সবুজ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলি। পরিচ্ছন্ন ক্যাম্পাস আমাদের অধিকার, আর তা রক্ষা করা আমাদের দায়িত্ব।
আরটিভি/টিআর




