ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

এইচএসসিতে উত্তীর্ণদের ছাত্রদলের অভিনন্দন, অকৃতকার্যদের প্রতি সহমর্মিতা

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পিএম
ছবি: আরটিভি

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারা শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে সংগঠনটি।

শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়।

বিবৃতিতে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, এবারের পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। উত্তীর্ণ সব শিক্ষার্থীকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে। একই সঙ্গে যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের প্রতি সহমর্মিতা ও ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।

বিবৃতিতে আরও বলা হয়, আজকের তরুণরাই দেশের ভবিষ্যৎ। তারা আগামী দিনে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে, এটাই প্রত্যাশা। তরুণ প্রজন্ম রাজনীতিবিমুখতার পরিবর্তে রাজনীতি সচেতন হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করা হয়।

ছাত্রদল জানায়, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশীয় ও আধিপত্যবাদী যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। তরুণদের মেধা, যোগ্যতা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদাপূর্ণ আসনে প্রতিষ্ঠিত করার আহ্বান জানানো হয়।

নতুন প্রজন্মের সুন্দর, নিরাপদ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন ভবিষ্যৎ নির্মাণে সব সময় তাদের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেছে সংগঠনটি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাত দফা দাবিতে কুষ্টিয়ামুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে ঢাকা থেকে কুষ্টিয়ামুখী লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে লংমার্চপূর্ব সমাবেশে জোটের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে কুষ্টিয়ার উদ্দেশে লংমার্চ শুরু করেন তারা। সমাবেশে বক্তারা বলেন, সংবিধান সংস্কার না হওয়ায় যে সংকট তৈরি হয়েছে, তার দায় সরকারকে নিতে হবে। ১১ দলীয় ঐক্যের উত্থাপিত সাত দফা দাবি অবিলম্বে মেনে না নিলে বিরোধী দল এক দফার আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি হলো- ১. গণভোটের গণরায় বাস্তবায়ন করা। ২. জুলাই গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার নিশ্চিত করা। ৩. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বমূল্য নিয়ন্ত্রণ করা। ৪. বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন করা। ৫. আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। ৬. প্রশাসনে সংকীর্ণ দলীয়করণ বিলোপ করা। ৭. দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করা। এসব দাবি আদায়ে লংমার্চের মাধ্যমে জনমত গড়ে তোলার পাশাপাশি সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্য। আরটিভি/এসকে
সাত দফা দাবিতে কুষ্টিয়ামুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
ফেসবুকে নির্বাচন হলে জামায়াত জয়ী হতো: হানিফ
জাতীয় নির্বাচনেও জামায়াত জয়ী হতো যদি নির্বাচন ফেসবুকে হতো এমনই মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
ফেসবুকে নির্বাচন হলে জামায়াত জয়ী হতো: হানিফ
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন আমজনতার তারেক
চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরে সঙ্গী হয়েছিলেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানও। 
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন আমজনতার তারেক
শ্রমিক অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে মনজুর মোর্শেদ মামুন এবং সাধারণ সম্পাদক হিসেবে আসাদুজ্জামান নুরকে দায়িত্ব দেওয়া হয়েছে।
শ্রমিক অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা
প্রকাশ্যে ভারতের বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ
প্রকাশ্যে ভারতবিরোধিতা করলেও বাংলাদেশে জামায়াতে ইসলামী ঠিকই গোপনে দেশটির সঙ্গে আঁতাত করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।  বুধবার (২৮ অক্টোবর) সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। আবু হানিফ তার পোস্টে বলেন, জামায়াতে ইসলামী একটি নিবন্ধিত রাজনৈতিক দল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করলেও বর্তমানে জামায়াত বিরোধী দল। রাজনৈতিক দল হিসেবে অন্য দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ বা বৈঠক করাটাকে আমি নেতিবাচক হিসেবে দেখছি না।  তিনি বলেন, সম্প্রতি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকে হয়েছে। এই বৈঠককে স্বাভাবিক কূটনৈতিক বা রাজনৈতিক যোগাযোগের অংশ হিসেবে দেখার সুযোগ রয়েছে।   ‘কিন্তু প্রশ্ন হলো, প্রকাশ্যে ভারতবিরোধী বক্তব্য দিয়ে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা, মানে উপর দিয়ে ভারতবিরোধিতা, তলে তলে ভারতের ‘র’-এর সঙ্গে বৈঠক করছে, এ কেমন দ্বৈতনীতি?’ হানিফ বলেন, রাজনীতিতে যোগাযোগ থাকতেই পারে। কিন্তু প্রকাশ্য বক্তব্য ও গোপন তৎপরতার মধ্যে এতটা বৈপরীত্য থাকলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। জামায়াত যদি ভারতের সঙ্গে যোগাযোগকে স্বাভাবিক মনে করে, তাহলে প্রকাশ্যেও তাদের অবস্থান স্পষ্ট করা উচিত।  ‘লোক দেখানো ভারত বিরোধিতার নামে জামায়াত ভণ্ডামি করছে, অন্যদিকে আড়ালে আবার যোগাযোগ করছে,এ ধরনের দ্বিচারিতা থেকে জামায়াতে ইসলামীর সরে আসা উচিত।’ প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর রাজধানীর বারিধারায় ভারতের উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুমসহ ৩ জন গোপন বৈঠক করেছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এ নিয়ে জামায়াত ও রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বাকবিতণ্ডা চলছে। আরটিভি/এসআর
প্রকাশ্যে ভারতের বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ
আরও পড়ুন
কৃত্রিমভাবে পাসের হার বাড়ানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসা হয়েছে: মাহ্দী আমিন
জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া ফাইয়াজ পেলেন জিপিএ-৫
এইচএসসিতে নীলফামারীর ১৪ প্রতিষ্ঠানে সবাই ফেল
এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য, চিরকুটে শিক্ষককে দায় দিয়ে না ফেরার দেশে শিক্ষার্থী