ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওষুধের মূল্যকে কেন্দ্র করে রুয়েট শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, থানায় জিডি

রুয়েট সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১১:০৬ পিএম
ওষুধের মূল্যকে কেন্দ্র করে রুয়েট শিক্ষার্থীকে মারধরের অভিযোগ। ছবি: রুয়েট সংবাদদাতা

রাজশাহীর লক্ষ্মীপুর এলাকায় ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) জানতে চাওয়াকে কেন্দ্র করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীকে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে নগরীর ‘স্নিগ্ধা ফার্মেসি’র মালিক ও কর্মচারীদের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পক্ষ থেকে রাজশাহীর রাজপাড়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের শিক্ষার্থী।

নাম প্রকাশ না করার শর্তে তার ভাষ্য, তিনি স্নিগ্ধা ফার্মেসিতে ওষুধ কিনতে গেলে দোকানের কর্মচারীরা প্রেসক্রিপশন দেখে অনলাইনে প্রদর্শিত মূল্যের চেয়ে বেশি দাম দাবি করেন। এ সময় ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) জানতে চাইলে কর্মচারীরা তা জানেন না বলে জানান। তাদের আচরণ সন্তোষজনক মনে না হওয়ায় তিনি পাশের অন্য একটি দোকানে ওষুধ কিনতে যাওয়ার সিদ্ধান্ত নেন।

ভুক্তভোগীর থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, এ সময় ফার্মেসির ভেতরে থাকা দোকানমালিক তার কর্মচারীদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। এরপর কর্মচারীরা ঐ শিক্ষার্থী ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। গালির কারণ জানতে চাইলে তাদের সঙ্গে খারাপ আচরণ শুরু হয়। একপর্যায়ে দোকানের কর্মচারী হাসু তাকে ধাক্কা দেন এবং শরীরের বিভিন্ন স্থানে ঘুষি মারেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসময় দোকান মালিক, অপর কর্মচারী শুভ এবং আশপাশের অন্যান্য ফার্মেসির লোকজন তাদের ঘিরে ধরে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগ করেন ঐ শিক্ষার্থী।

ঘটনার খবর পেয়ে ভুক্তভোগীর কয়েকজন বন্ধু ও জুনিয়র শিক্ষার্থী ফার্মেসির সামনে উপস্থিত হন। এ বিষয়ে রুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০২২–২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল ইমরান জানান, ঘটনাস্থলে গিয়ে তারা সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে ফার্মেসির মালিকপক্ষ তা দেখাতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সংশ্লিষ্ট ব্যক্তিদের পুলিশের কাছে সোপর্দ করা হয় এবং ঘটনার বিস্তারিত জানানো হয়।

অভিযোগের বিষয়ে ফার্মেসির কর্মচারী হাসুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভিন্ন দাবি করেন। তিনি জানান, ঐ শিক্ষার্থী যে ওষুধটি নিতে এসেছিলেন, সেটি তার ভাষায় ‘ড্রাগের মধ্যে’ পড়ে এবং ক্যানসারের ব্যথায় ব্যবহৃত হয়। এ ধরনের ওষুধ দেওয়ার আগে প্রেসক্রিপশন চাওয়া হলে ঐ শিক্ষার্থী মানিব্যাগ থেকে একটি প্রেসক্রিপশন দেন। তবে ওষুধটি যে কাউকে দেওয়া যায় না জানিয়ে অপারগতা প্রকাশ করেন।

‘এ নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তিনি দুপুরের খাবার খেতে বাইরে চলে গেলে প্রায় এক থেকে দেড় ঘণ্টা পর ৩০–৪০ জন একসঙ্গে দোকানে এসে জড়ো হন। এ সময় হাসুকে দোকান থেকে ফোন করে ঘটনার কথা জানানো হয়। পরে দোকানের মালিককে ভেতরে নিয়ে আবার বাইরে বের করে মারধর করা হয়েছে বলেও দাবি করেন ঘটনার বিবাদী হাসু।’

খবর পেয়ে রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ এবং কয়েকজন উপ-পরিদর্শক (এসআই) ঘটনাস্থলে উপস্থিত হন। তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে ভুক্তভোগী শিক্ষার্থীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগপত্রে কর্মচারী হাসু (৩০), দোকানমালিক ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে বিবাদী করা হয়েছে। এতে ঘটনার সময় ও স্থান উল্লেখ করার পাশাপাশি দুজনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে।

এ বিষয়ে রাজপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে অভিযোগ শোনেন। পরবর্তীতে ভুক্তভোগীর পক্ষ থেকে তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি পর্যালোচনা করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। ভুক্তভোগীর পক্ষ থেকে জানানো হয়, শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে রাজপাড়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্য কেনাকাটার ক্ষেত্রে ভোক্তা অধিকার, নিরাপত্তা ও সম্মানজনক আচরণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। শিক্ষার্থীদের দাবি, ওষুধের সঠিক মূল্য জানা একজন ক্রেতার অধিকার। এ ধরনের প্রশ্নকে কেন্দ্র করে কোনো ক্রেতাকে হেনস্তা বা শারীরিকভাবে লাঞ্ছিত করা অনাকাঙ্ক্ষিত। তারা অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্যতা এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাবিপ্রবি দিবস উদযাপন স্থগিত, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ১০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠান অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জাবিপ্রবি দিবস উদযাপন স্থগিত, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া
কিসমিসকে ‘ঝিঁঝিঁ পোকা’ ও হরীতকীকে ‘ওল্ড পাওয়ার’, নজরুল বিশ্ববিদ্যালয়ে অন্যরকম সকাল
ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। চারপাশে নীরবতা, অধিকাংশ মানুষ গভীর ঘুমে। এমন সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ডরমিটরি থেকে ভেসে আসে ‘হু হা’ শব্দ। এক জায়গা থেকে শুরু হওয়া সেই শব্দে সাড়া দেন অন্যরাও। ধীরে ধীরে ঘুম ছেড়ে বেরিয়ে আসেন শিক্ষক-শিক্ষার্থীরা। তবে ক্লাস কিংবা কোনো জরুরি কাজের জন্য নয়, তাদের গন্তব্য বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে।
কিসমিসকে ‘ঝিঁঝিঁ পোকা’ ও হরীতকীকে ‘ওল্ড পাওয়ার’, নজরুল বিশ্ববিদ্যালয়ে অন্যরকম সকাল
জাবিতে প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের (৫৬তম ব্যাচ) স্নাতক প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
জাবিতে প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন শুরু
নৈরাজ্যবিরোধী কর্মসূচি নিয়ে মাঠে নামছে জবি প্রশাসন
দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন, র‍্যালি ও সমাবেশের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।
নৈরাজ্যবিরোধী কর্মসূচি নিয়ে মাঠে নামছে জবি প্রশাসন
ক্যাম্পাসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা প্রতিহত করতে হবে: ছাত্রদল সভাপতি
দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যেন পুনরায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ তৈরি না হয়, সে বিষয়ে শিক্ষার্থীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
ক্যাম্পাসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা প্রতিহত করতে হবে: ছাত্রদল সভাপতি
আরও পড়ুন
ওষুধের গুণাগুণ থেকে পার্শ্বপ্রতিক্রিয়া, সবই জানা যাবে রাবির গবেষণায়
আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হলেন রুয়েট উপাচার্য-ছাত্রকল্যাণ পরিচালক
দ্রুত ওষুধ অনুমোদনের বিশেষ কর্মসূচি স্থগিত করল যুক্তরাষ্ট্র
মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এবার ওষুধ পরীক্ষায় বাধা কর্তৃপক্ষের