ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ

কুবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৯:২১ পিএম
ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে অলি আহমেদ দয়ালশাহ নামে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন। একই সঙ্গে হলের শৃঙ্খলা ভঙ্গ ও হল প্রভোস্টের সঙ্গে অসদাচরণের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

রোববার (১১ অক্টোবর) হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. মহিউদ্দিন স্বাক্ষরিত নোটিশে তাকে আগামী ১৪ অক্টোবরের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, ১১ অক্টোবর হলে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুর, হলের শৃঙ্খলা ভঙ্গ এবং এ বিষয়ে হল প্রভোস্টের সঙ্গে মুঠোফোনে কথোপকথনের সময় অসদাচরণ করেছেন ওই শিক্ষার্থী। কেন তাকে হল থেকে বহিষ্কার করা হবে না এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে। অন্যথায় হল প্রশাসন তার বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নিতে পারবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

জানা যায়, অলি আহমেদ দয়ালশাহ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিজয়-২৪ হলের ৪০৫ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। ১১ অক্টোবর হলের চারতলার নতুন ব্লকে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটে। পরে হলের অন্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাকে শনাক্ত করা হয় বলে জানান হল প্রভোস্ট।

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. মহিউদ্দিন বলেন, ‘আমরা যখন সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের খবর পাই তখন অন্য ক্যামেরার ফুটেজ দেখে এই শিক্ষার্থীকে শনাক্ত করি। এরপর তার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি তার কক্ষে গিয়ে কথা বলতে বলেন। আমরা হল প্রশাসনের সদস্যরা তার কক্ষে গিয়ে তাকে পাইনি। পরে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। আমরা তাকে শোকজ নোটিশ দিয়েছি। ১৪ তারিখের মধ্যে নোটিশের জবাব এলে বা না এলে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত থাকলেও নিজে নিয়মিত ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থী নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে। 
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
দাবি পূরণ না হওয়া পর্যন্ত অসহযোগ কর্মবিরতি চালিয়ে যাবে চুয়েটের তিন সমিতি
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের বহিরাগতদের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসে প্রবেশের প্রতিবাদে পূর্ণ কর্মবিরতি ও সর্বাত্মক অসহযোগ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তিন সমিতি।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত অসহযোগ কর্মবিরতি চালিয়ে যাবে চুয়েটের তিন সমিতি
দেশে প্রথমবারের মতো হচ্ছে টেক্সটাইল ইনোভেশন এক্সপো
বাংলাদেশের টেক্সটাইল ও পোশাকশিল্পে উদ্ভাবন, গবেষণা ও উৎপাদন দক্ষতা বাড়ানোর লক্ষ্যে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টেক্সটাইল ইনোভেশন এক্সপো ২০২৬’।
দেশে প্রথমবারের মতো হচ্ছে টেক্সটাইল ইনোভেশন এক্সপো
কুমিল্লায় পাওয়া গেল জাবির সেই শিক্ষার্থীকে
বিষয়টি নিশ্চিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাবেক সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান। 
কুমিল্লায় পাওয়া গেল জাবির সেই শিক্ষার্থীকে
আরও পড়ুন
কুবির ‘চিঠি উৎসবে’ অপ্রতিমের হত্যাকারীদের ফাঁসির দাবি
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পদ হারিয়েছেন ৬ শিক্ষক
কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়