ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সঙ্গে কেনা হলো খাসিও

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১০:১০ পিএম
ছবি: আরটিভি

হিন্দু-মুসলিম সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার বার্তা দিতে গরুর পাশাপাশি খাসিও কিনেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ অক্টোবর) ঘোষিত গরুভোজ কর্মসূচিকে ঘিরে এ আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের ভাষ্য, মুসলিম শিক্ষার্থীদের জন্য গরু এবং সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য খাসি কেনার মধ্য দিয়ে তারা পারস্পরিক সম্প্রীতির বার্তা দিতে চান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শিক্ষার্থীদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে কর্মসূচির জন্য ১ লাখ ২৫ হাজার টাকায় একটি গরু কেনা হয় বলে জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল ফারুক। পরে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য একটি খাসিও কেনা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিকুর রহমান আরটিভিকে বলেন, সব ছাত্রসংগঠন একসঙ্গে বসে গরু ও খাসি কেনার সিদ্ধান্ত নিয়েছে। পূজাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক, তা তারা চান না।

মুশফিকুর রহমান আরও বলেন, ‘বাংলাদেশে হিন্দু-মুসলমান ভাই ভাই। এ কারণে মুসলিম ভাইদের জন্য গরু এবং হিন্দু ভাইদের জন্য খাসি কেনা হয়েছে। প্রশাসনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনার প্রতিবাদেই মূলত এ কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই।’

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের কেউ কেউ। তাদের একজন বলেন, ‘আমরা জগন্নাথে সবাই মিলেমিশে চলাফেরা করি। ছোট একটি ভুল–বোঝাবুঝি থেকে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা গরু খাওয়ার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা খাসি খাবেন। এতে জগন্নাথের ভ্রাতৃত্ব আরও মজবুত হবে।’

এর আগে গত বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর শিক্ষার্থীদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এর প্রতিবাদে জকসুর উদ্যোগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে বিজ্ঞপ্তি প্রত্যাহার, ঘটনার তদন্ত, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় গরু ও খাসির মাংস অন্তর্ভুক্ত করা এবং ক্যাম্পাসে ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করাসহ চার দফা দাবি জানানো হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার গরুভোজ কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে
১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৬ প্রতিযোগিতায় রাজশাহী পর্বে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দুই শিক্ষার্থী।
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে
বিশ্বখ্যাত টেক্সাস এ অ্যান্ড এম এর গবেষণা অনুদান পেলেন রুয়েট শিক্ষক মিফতাহুল মবিন
যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের অধীন টেক্সাস ওয়াটার রিসোর্সেস ইনস্টিটিউটের (টিডব্লিউআরআই) পরিচালিত ‘মিলস এনডাওমেন্ট গ্রান্ট’ পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক মিফতাহুল মবিন চৌধুরী শাব্দিক। ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের জন্য নির্বাচিত ছয়জন গ্র্যাজুয়েট শিক্ষার্থীর মধ্যে তিনি বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। পানি সম্পদ বিষয়ক গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ অনুদান দেওয়া হয়েছে।
বিশ্বখ্যাত টেক্সাস এ অ্যান্ড এম এর গবেষণা অনুদান পেলেন রুয়েট শিক্ষক মিফতাহুল মবিন
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী
বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৬-এর দিনাজপুর অঞ্চলের প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শিক্ষার্থীরা।
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী
রাবি মহিলা ক্লাবের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মহিলা ক্লাবের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬’ উদযাপন করা হয়েছে। 
রাবি মহিলা ক্লাবের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘প্যাগসা’র যাত্রা শুরু
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্ন্যান্স স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (প্যাগসা)।
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘প্যাগসা’র যাত্রা শুরু
আরও পড়ুন
জবির পাঁচ মেধাবী শিক্ষার্থী পেলেন ফোবানা বৃত্তি
বাসাবোতে সংঘবদ্ধ হামলায় রক্তাক্ত জবি শিক্ষার্থী
ইবনে সিনার চিকিৎসাসেবায় বিশেষ ছাড় পাবেন জবির শিক্ষক-শিক্ষার্থীরা
জবির ফিন্যান্স বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘Finরঙ ২৬’