ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

জবিতে শনিবারেও গরুভোজ, থাকছে কাওয়ালি সন্ধ্যা

জবি সংবাদদাতা, আরটিভ নিউজ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৯ পিএম
ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এবার গরুভোজের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার (১৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গরু জবাই করা হবে। বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় মসজিদের সামনে বিতরণ করা হবে গরুর মাংসের তেহারি। এ ছাড়া সন্ধ্যার পর ক্যাম্পাসে কাওয়ালী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গরুর মাংসের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য খাসির মাংসের ব্যবস্থাও করার চেষ্টা করছেন আয়োজকেরা।

আয়োজকেরা জানান, কর্মসূচিতে অংশ নিতে শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৪০ টাকা করে নিবন্ধন ফি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ৮০ হাজার টাকায় একটি গরু কেনা হয়েছে। পাশাপাশি খাসি কেনার প্রক্রিয়াও চলছে। খাসি পাওয়া না গেলে ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য খাসির কাচ্চির ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ওবায়দুল ইসলাম আরটিভিকে বলেন, ‘আমরা জবি ক্যাম্পাসে সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনার প্রতিবাদে আগামীকাল গরু জবাই করে ভোজের ব্যবস্থা করব। অন্য ধর্মের ভাইদের জন্যও খাসির ব্যবস্থা করার চেষ্টা করছি। খাসি না পাওয়া গেলে তাদের জন্য খাসির কাচ্চির ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন, শনিবারের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয়েছে। গরুভোজের পাশাপাশি সন্ধ্যায় কাওয়ালী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান আরটিভিকে বলেন, ‘আজ শিক্ষার্থীরা গরুভোজ করেছে। এতে আমাদের আপত্তি থাকলেও আজকের পরিবেশ যথেষ্ট ভালো ছিল এবং সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আগামীকাল খেলাফত ছাত্র মজলিস আবারও গরুভোজ করতে চাচ্ছে। আমরা প্রথমে অনুমতি দিতে চাইনি। তবে সংগঠনটির নেতা মামুনুর রশিদ উপাচার্যকে ফোন করে অনুরোধ করেছেন। পরে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে।’

প্রক্টর আরও বলেন, শুক্রবারে যে স্থানে আয়োজন হয়েছে সেই একই স্থানে গরুভোজ করতে হবে এবং কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

এর আগে, শুক্রবার (১৬ অক্টোবর) শিক্ষার্থীদের উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গরু ও খাসির ভোজের আয়োজন করা হয়। এর আগে ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দেয়। এ নির্দেশনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার গরুভোজের আয়োজন করেন শিক্ষার্থীরা।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৬ সদস্য নিয়ে অনলাইনে চুয়েটের সিন্ডিকেট সভা আয়োজন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থার মধ্যেই মাত্র ছয়জন সদস্যকে নিয়ে অনলাইনে সিন্ডিকেট সভা করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। 
৬ সদস্য নিয়ে অনলাইনে চুয়েটের সিন্ডিকেট সভা আয়োজন
আইন ও বিচার বিভাগে ইন্টার্নশিপের সুযোগ পেল ইবির তিন শিক্ষার্থী
আইন ও বিচার বিভাগের কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ১৪ জনকে ইন্টার্ন হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের তিন মাস মেয়াদে ইন্টার্নশিপ করার সুযোগ দেন মন্ত্রণালয়। এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে সুযোগ পেল তিন শিক্ষার্থী। 
আইন ও বিচার বিভাগে ইন্টার্নশিপের সুযোগ পেল ইবির তিন শিক্ষার্থী
ক্যাম্পাসে সম্প্রীতি বজায় রাখতে জবি ছাত্রদলের আহ্বান
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সব পক্ষের প্রতি সংযম, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
ক্যাম্পাসে সম্প্রীতি বজায় রাখতে জবি ছাত্রদলের আহ্বান
বাপাজসের কোষাধ্যক্ষ হলেন পাবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা বাবুল হোসেন
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস)-এর কোষাধ্যক্ষ হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক মো. বাবুল হোসেন। 
বাপাজসের কোষাধ্যক্ষ হলেন পাবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা বাবুল হোসেন
শিল্প-একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর আহ্বান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিগত পরিবর্তনের যুগে সামুদ্রিক খাতের উন্নয়ন এবং ‘মেড ইন বাংলাদেশ’ লক্ষ্য অর্জনে শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহি।
শিল্প-একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর আহ্বান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের
আরও পড়ুন
ক্যাম্পাসে সম্প্রীতি বজায় রাখতে জবি ছাত্রদলের আহ্বান
জবি ক্যারিয়ার ক্লাবের কেস কম্পিটিশনে চ্যাম্পিয়ন ‘টিম স্কাইফল’
জবিতে গরু-খাসি দুটোই হলো রান্না, খেতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন
হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সঙ্গে কেনা হলো খাসিও