ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

জকসুর উদ্যোগে জবির পাবলিক লাইব্রেরিতে বসছে ১০ টন ক্ষমতার এসি

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পিএম
ছবি: আরটিভি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ স্বস্তিদায়ক করতে পাবলিক লাইব্রেরিতে ১০ টন শীতাতপনিয়ন্ত্রণ ক্ষমতার পাঁচটি এসি স্থাপনের উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের অন্য পাবলিক লাইব্রেরিগুলোতেও এসি স্থাপনের পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

জকসু সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের মসজিদসংলগ্ন ইসলামিক স্টাডিজ বিভাগের নিচতলায় অবস্থিত পাবলিক লাইব্রেরিতে পাঁচটি এসি স্থাপন করা হবে। প্রতিটি এসির ক্ষমতা দুই টন। ইতোমধ্যে এসিগুলো এসে পৌঁছেছে। পূজার ছুটির মধ্যে বিভাগটির সঙ্গে সমন্বয় করে এসিগুলো স্থাপনের চেষ্টা চলছে।

বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ হাজার শিক্ষার্থীর বিপরীতে কেন্দ্রীয় লাইব্রেরিতে আসন রয়েছে মাত্র ৪০০টি। ফলে অনেক শিক্ষার্থী কেন্দ্রীয় লাইব্রেরিতে আসন না পেয়ে ক্লাস শেষে পড়াশোনার জন্য বিভিন্ন পাবলিক লাইব্রেরিতে যায়। তবে এসব লাইব্রেরিতে শীতাতপনিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় গরমের মধ্যে দীর্ঘ সময় পড়াশোনা করতে ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের।

পূর্বে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় লাইব্রেরিতে এসির ব্যবস্থা করা হলেও পাবলিক লাইব্রেরিগুলোতে এত দিন এ সুবিধা ছিল না। এজন্য শিক্ষার্থীদের ভোগান্তি কমানো এবং পড়াশোনার পরিবেশ উন্নত করার লক্ষ্যে এবার এসব লাইব্রেরিতে এসি স্থাপনের উদ্যোগ নিয়েছে জকসু।

এ বিষয়ে জকসুর সহসভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম আরটিভিকে বলেন, ‘এটি আমাদের পরিকল্পনারই একটি অংশ। শিক্ষার্থীরা গরমের মধ্যে পাবলিক লাইব্রেরিতে কষ্ট করে পড়াশোনা করেন। তাঁদের এই ভোগান্তির কথা বিবেচনা করেই আমরা এসি স্থাপনের উদ্যোগ নিয়েছি। প্রথমে ইসলামিক স্টাডিজ বিভাগের নিচতলায় অবস্থিত লাইব্রেরিতে এসি লাগানো হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে অন্য লাইব্রেরিতেও এসি স্থাপন করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের এসিগুলো ইতোমধ্যে এসে পৌঁছেছে। তাই খুব দ্রুতই বিভাগের সঙ্গে সমন্বয় করে পূজার ছুটির মধ্যেই এগুলো স্থাপনের চেষ্টা করব।’

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিক্ষায় প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নৈতিকতা নিশ্চিতের আহ্বান শিক্ষামন্ত্রীর
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাক্ষেত্রে নেতৃত্বকে এমনভাবে নিশ্চিত করতে হবে যেন, উদ্ভাবন ও প্রযুক্তির অগ্রগতি সততা, নৈতিকতা এবং মানবিক মর্যাদার মূল্যবোধকে সমুন্নত রাখে।
শিক্ষায় প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নৈতিকতা নিশ্চিতের আহ্বান শিক্ষামন্ত্রীর
বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিতে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, ‘একটি শিশুও বিদ্যালয়ের বাহিরে থাকবে না।’
বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিতে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ
চরম দারিদ্র্যতায়ও থামেনি রাবি শিক্ষার্থী দীপার লড়াই
মেধা, পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তিকে সম্বল করে চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পড়াশোনা চালিয়ে যাচ্ছেন রংপুরের বদরগঞ্জের প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থী দীপা রানি বিথি।
চরম দারিদ্র্যতায়ও থামেনি রাবি শিক্ষার্থী দীপার লড়াই
চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসন এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্যদের সমন্বয়ে তদন্ত বা পরামর্শক কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ
ইবি প্রশাসনের চার পদে নতুন নিয়োগ 
রোববার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক চার অফিস আদেশে এই নিয়োগের তথ্য জানানো হয়। 
ইবি প্রশাসনের চার পদে নতুন নিয়োগ 
আরও পড়ুন
জবির দ্বিতীয় ক্যাম্পাসে মাছের পোনা অবমুক্ত করলো ছাত্রদল
রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্যের শোক
কক্সবাজারে রিসোর্টে আগুনে প্রাণ গেল জবি শিক্ষার্থীর