ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবির দ্বিতীয় ক্যাম্পাসে মাছের পোনা অবমুক্ত করলো ছাত্রদল

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১০:২০ পিএম
ছবি : আরটিভি

সবুজ ক্যাম্পাস গড়ে তোলা, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের পুকুর ও লেকে প্রায় দুই হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ ও খাল খনন কর্মসূচিসহ পরিবেশ সংরক্ষণে গৃহীত বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় এ কার্যক্রম নেওয়া হয়েছে। এর আগে, ২ অক্টোবর জাফর আহমেদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে দুই শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে রুই ও তেলাপিয়া এবং লেকে শিং, মাগুর, রুই, কৈসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ উদ্যোগের লক্ষ্য জলজ সম্পদের বিকাশের পাশাপাশি ক্যাম্পাসের জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ বলেন, আমরা চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস শুধু অবকাঠামোগত দিক থেকেই নয়, প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের দিক থেকেও সমৃদ্ধ হয়ে উঠুক। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, সরকারের পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা নিজেদের জায়গা থেকে কাজ করতে চাই। শুধু মাছের পোনা অবমুক্ত করেই দায়িত্ব শেষ নয়; জলাশয়ের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায়ও সচেতন থাকতে হবে। আমাদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ অন্যদেরও পরিবেশবান্ধব কার্যক্রমে উৎসাহিত করবে এবং দ্বিতীয় ক্যাম্পাসকে একটি সবুজ, সুন্দর ও প্রাণবৈচিত্র্যে সমৃদ্ধ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

উদ্যোক্তার প্রত্যাশা, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণসহ ধারাবাহিক পরিবেশবান্ধব কার্যক্রমের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসকে সবুজে ঘেরা, জীববৈচিত্র্যে সমৃদ্ধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অনুকরণীয় ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রার্থীদের পাশ কাটিয়ে ভোটের সময় বাড়াল নির্বাচন কমিশন
প্রার্থীদের সঙ্গে আলোচনা ছাড়াই খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনে ১৫ ঘণ্টা ভোটের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন।
প্রার্থীদের পাশ কাটিয়ে ভোটের সময় বাড়াল নির্বাচন কমিশন
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খুবিতে দোয়া মাহফিল
শনিবার (২১ নভেম্বর) জুমার নামাজের পর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খুবিতে দোয়া মাহফিল
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চট্টগ্রাম পর্বে চ্যাম্পিয়ন চুয়েট এসরোর দল ‘প্রজন্ম অ্যাপোলো’
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা ভিত্তিক সংস্থা -নাসার পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ- ২০২৬’-এর চট্রগ্রাম অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর দল ‘প্রজন্ম অ্যাপোলো’।
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চট্টগ্রাম পর্বে চ্যাম্পিয়ন চুয়েট এসরোর দল ‘প্রজন্ম অ্যাপোলো’
রাকসুর দাবিতে টানা ৮৪ ঘন্টা ধরে প্রশাসন ভবনের সামনে অবস্থান
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে টানা ৮৪ঘন্টা ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন 'রাবি সংস্কার আন্দোলন' ও ‘মঞ্চ ২৪’-এর নেতাকর্মীরা।
রাকসুর দাবিতে টানা ৮৪ ঘন্টা ধরে প্রশাসন ভবনের সামনে অবস্থান
আয়ারল্যান্ডের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন জিহাদ
আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ১৪তম সিল্করোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (SRIFF- 2026) এ সেরা পরিচালনার জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার- শ্রেষ্ঠ পরিচালক (Belt & Road Jury Special Prize for Best Director) অর্জন করেছেন বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ।
আয়ারল্যান্ডের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন জিহাদ
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী দিল চবি ছাত্রদল
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে চবিতে ছাত্রদলের মোটরসাইকেল মিছিল
জবির দ্বিতীয় সমাবর্তনে নিবন্ধনের সময় বাড়ল, সুযোগ ৩০ নভেম্বর পর্যন্ত
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করল জবি ছাত্রদল