ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

গোপনে ইডেন ছাত্রীদের ভিডিওধারণ করে যুবক ধরা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২১ পিএম
গোপন ইডেন ছাত্রীদের ভিডিওধারণ করে যুবক ধরা। ছবি: সংগৃহীত

রাজধানীর নূরজাহান মার্কেটের সামনে ইডেন কলেজের শিক্ষার্থীদের রাস্তায় গোপনে ভিডিওধারণ করার সময় এক পানি সাপ্লাইম্যানকে হাতেনাতে আটক করা হয়েছে শিক্ষার্থীরা। এ সময় তার মোবাইল চেক করলেও আরও বেশকিছু ভিডিও পাওয়া যায়।

সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে তার চুল কেটে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ইডেনের ২০১৮-১৯ সেশনের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আন্নু মালা বলেন, গত রাত সাড়ে ৯টার দিকে নূরজাহান মার্কেটের সামনে আমাদের ৫ জনকে গোপনে জুম করে ভিডিও করছিল একটি ছেলে। পরে তার মোবাইল আমরা চেক করি। তখন আমরা তার মোবাইলে আরও অনেক মেয়েদের ভিডিও দেখতে পাই। যেখানে মেয়েদের শপিংমলের শপিংয়ের বিভিন্ন ভিডিও, রাস্তার ভিডিও এবং আরও অনেক ধরনের ভিডিও দেখতে পাই।

তিনি আরও বলেন, ছেলেটা মূলত একটা মেয়ের ফেইক ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে এবং ওই ফেইক অ্যাকাউন্ট থেকে এই ভিডিওগুলা আপলোড করে।

তারপর ছেলেটাকে আমরা ইডেনের ক্যাম্পাসের ভিতরে নিয়ে যাই এবং ম্যাডামদের কাছে তাকে সৌপার্দ করি। পরবর্তীতে ম্যামরা তাকে পুলিশের কাছে সৌপার্দ করে।

এ বিষয়ে লালবাগ থানার উপপরিদর্শক মো. লিটন মিয়া বলেন, একটা ছেলে সে বিভিন্ন মার্কেটে পানি সরবরাহের কাজ করে। সে আজকে ইডেনের কয়েকজন শিক্ষার্থীর গোপনে ভিডিওধারণ করে। এ বিষয়ে আমরা অভিযোগ পেয়ে তাকে আটক করি। তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা নেব তার বিরুদ্ধে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেড় শতাধিক শিক্ষক থাকতেও ডিনের দায়িত্বে চবি উপ-উপাচার্য আল-আমীন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞান অনুষদের পাঁচটি বিভাগ ও একটি ইনস্টিটিউটে দেড় শতাধিক শিক্ষক থাকলেও উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পাওয়ার চার মাস পরও ডিনের দায়িত্ব পালন করছেন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।
দেড় শতাধিক শিক্ষক থাকতেও ডিনের দায়িত্বে চবি উপ-উপাচার্য আল-আমীন
বিশ্ববিদ্যালয়ের বাসে বসা নিয়ে সাংবাদিককে মারধর, এরপর যা হলো
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উত্তরণ-২ বাসে ‘জুনিয়র’ হওয়ায় আসন ছেড়ে দিতে চাপ দেওয়ার প্রতিবাদ করায় সাংবাদিক সুজনকে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী শিহাব ও জুবায়েরের বিরুদ্ধে। সুজন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ও স্বাধীন ২৪ নিউজের সাংবাদিক। 
বিশ্ববিদ্যালয়ের বাসে বসা নিয়ে সাংবাদিককে মারধর, এরপর যা হলো
নিজের কাজের হিসাব দেবেন আম্মার, মুখোমুখি হতে চান শিক্ষার্থীদের
মেয়াদ শেষ হওয়ার পর শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে নিজের কাজের হিসাব দিতে চান রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।
নিজের কাজের হিসাব দেবেন আম্মার, মুখোমুখি হতে চান শিক্ষার্থীদের
মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান
টেকসই সামুদ্রিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা ও ব্লু ইকোনমির সম্ভাবনা নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সেমিনার। আগামী ৩০ নভেম্বর ‘ইন্টারন্যাশনাল সেমিনার ২০২৬: সাসটেইনেবল মেরিন ফিশারিজ অ্যান্ড ব্লু ইকোনমি’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করছে বিশ্ববিদ্যালয়টি।
মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান
ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিলো ছাত্রদল
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৯ আবাসিক হলের শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী ৯টি ডিপ ফ্রিজ উপহার দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উপদেষ্টা মাহবুব আলম শাহের সহায়তায় এসব ডিপ ফ্রিজ বিতরণ করা হয়।
ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিলো ছাত্রদল
আরও পড়ুন
শাশুড়িকে পেটানোর ভিডিও ভাইরাল
৩০ সেকেন্ডে বুঝবেন ভিডিওটি এআই দিয়ে তৈরি কি না
দাঙ্গায় জ্বলছে ফ্রান্স, আগুনের পাশেই মদপানে মত্ত দম্পতি
বেপরোয়া বাইক চালিয়ে পুলিশের প্রতিক্রিয়ার ভিডিও পোস্ট, অতঃপর…