ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমান বিশ্বে সবচেয়ে সহজে বিসর্জন দেওয়া যায় এমন সম্পদ হলো মানুষের জীবন: প্রধান বিচারপতি

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩১ পিএম
ছবি: আরটিভি

বাংলাদেশের প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্বে সবচেয়ে সহজে বিসর্জন দেওয়া যায় এমন পণ্য বা সম্পদ হলো মানুষের জীবন। আমি আমার এই মতের ওপর অটল। এর অসংখ্য উদাহরণ রয়েছে। এ জন্য কোনো তথ্যসূত্র বা উদ্ধৃতি দেওয়ার প্রয়োজন নেই। চারপাশে তাকালেই তা দেখতে পাবেন।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, বাঘের অধিকার, কচ্ছপের অধিকার, এমনকি শিশুদের অধিকার, শ্রমের অধিকার, শ্রমিকদের অধিকার ;এভাবে আমরা অধিকারের নানা শ্রেণিবিভাগ করে থাকি। কিন্তু মানবাধিকার তো মানবাধিকারই। আমরা অধিকারের নানা বিষয় নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে, অধিকারের আগে থাকা ‘মানব’ শব্দটিই যেন ভুলে গেছি।

প্রধান বিচারপতি আরও বলেন, পৃথিবীতে 'জোর যার মুল্লুক তার' এই নীতিটি দিন দিন বাস্তবে পরিণত হচ্ছে। পৃথিবীর দিকে তাকালেই আমরা এর উদাহরণ দেখতে পাই। আমি নির্দিষ্ট কোনো দেশের নাম বলতে চাই না। শালীনতার খাতিরে সেটি থেকে বিরত থাকছি। কিন্তু আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত মানবতা ও মানবাধিকার।

এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম। তিনি বলেন, ন্যায়বিচার ও মানবাধিকারের ক্ষেত্রে ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলো আমাদের জন্য নতুন উদ্বেগের সৃষ্টি করছে। এমন একটি জটিল বৈশ্বিক পরিস্থিতিতে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, মানবতা ও আইনের মধ্যকার সম্পর্ক নতুন করে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। সার্বভৌমত্ব আন্তর্জাতিক সম্পর্কের একটি মৌলিক নীতি। তবে সার্বভৌমত্বের পাশাপাশি মানবিক মর্যাদা রক্ষা, মৌলিক অধিকার সুরক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের সম্মিলিত দায়িত্বও যথাযথভাবে পালন করতে হবে।

উপাচার্য বলেন, আইনের শাসন কেবল রাষ্ট্র পরিচালনার একটি মাধ্যম হিসেবেই কাজ করবে না; বরং অন্যায়, বৈষম্য এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সুরক্ষাকবচ হিসেবেও ভূমিকা পালন করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদা আনজু, দেশ ও দেশের বাইরের গবেষক ও শিক্ষাবিদসহ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্ষদে নারীর ন্যূনতম ৩০ শতাংশ প্রতিনিধিত্বের প্রস্তাব
বিশ্ববিদ্যালয়গুলোর নীতিনির্ধারণী ও প্রশাসনিক পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) বোর্ড অব ট্রাস্টিজের সদস্য লাবিবা আব্দুল্লাহ।
বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্ষদে নারীর ন্যূনতম ৩০ শতাংশ প্রতিনিধিত্বের প্রস্তাব
নবীনদের জ্ঞানচর্চা, স্বাধীনতা ও ভালো মানুষ হওয়ার আহ্বান ডিআইইউ উপাচার্যের
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বিবিএ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই), আইন ও ফার্মেসি বিভাগের ১৬০ নবীন শিক্ষার্থীকে নিয়ে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চা, সহশিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।
নবীনদের জ্ঞানচর্চা, স্বাধীনতা ও ভালো মানুষ হওয়ার আহ্বান ডিআইইউ উপাচার্যের
খুবি অ্যালামনাইয়ের সভাপতি ইফতেখারুল আলম, সম্পাদক শরিফুল ইসলাম
খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে ২,৩৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. ইফতেখারুল আলম (ইফতি)। সাধারণ সম্পাদক পদে ২,৭৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. শরিফুল ইসলাম।
খুবি অ্যালামনাইয়ের সভাপতি ইফতেখারুল আলম, সম্পাদক শরিফুল ইসলাম
নানা আয়োজনে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন
বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা, অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন ও ফলাফল প্রকাশ, নবীনদের ফুল দিয়ে বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, সেমিনার, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
নানা আয়োজনে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন
নিখোঁজের ২ দিন পর ধানক্ষেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার রাবি শিক্ষার্থী
নিখোঁজের প্রায় দুই দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী হৃদয় আলীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।  শনিবার (২১ নভেম্বর) সকাল পৌনে ১২টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ময়না গ্রামের একটি ধানক্ষেত থেকে তাকে উদ্ধার করেন স্থানীয়রা। হৃদয় আলী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঠাকুরগাঁওয়ে। হৃদয় বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকার ‘মণ্ডল ম্যানশন’ নামের একটি মেসে থাকেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীদের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি কালো ব্যাগ নিয়ে মেস থেকে বের হন হৃদয়। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে শুক্রবার নগরের মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।  পুলিশ তার মুঠোফোন ট্র্যাক করে ওই দিন রাত সাড়ে ৯টার দিকে নগরের শিরোইল কলোনি এলাকায় সবশেষ অবস্থান শনাক্ত করে। এরপর থেকে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ফরিদুল ইসলাম বলেন, আমাদের এগ্রোনমি এন্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের ছাত্র হৃদয় ১৯তারিখ থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর  আজকে আমরা সংবাদ পেলাম  যে তাকে রাজাপুরের একটা ধান ক্ষেতের পাশে সে অজ্ঞান অবস্থায় আছে অবস্থায় ছিল।  তিনি বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা চলে আসছি। আমাদের প্রক্টোরিয়াল বডি আমাদের এম্বুলেন্স নিয়ে আসছি এবং ডাক্তারদের সঙ্গে কথা হলো। ডাক্তাররা বললেন যে উনার পালস এবং হার্টবিট প্লাস প্রেসার সবকিছু নরমাল আছে। কিন্তু আনকনশাস মানে তার কোন স্বাভাবিক সেন্সটা নাই। উনারা ইমিডিয়েট রাজশাহী মেডিকেলে রেফার করেছেন। আমরা এখন রাজশাহী মেডিকেলে নিয়ে যাচ্ছি। উদ্ধারকৃত শিক্ষার্থীর সর্বশেষ অবস্থা নিয়ে উপাচার্য বলেন, আমরা এই মুহূর্তে কিছুই বলতে পারছি না। ওর রোগীর পুরোপুরি জ্ঞান ফিরলে আমরা বলতে পারব যে আসলে তার সঙ্গে কি ঘটেছিল। আরটিভি/ এসআর
নিখোঁজের ২ দিন পর ধানক্ষেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার রাবি শিক্ষার্থী
আরও পড়ুন
রায় লিখতে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি
সহপাঠীর চিকিৎসায় অর্ধ লাখ টাকা সহায়তা করল রাবি ছাত্রদলকর্মী শাকিল
রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থীকে মারধর
ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্টমার্টিনে আটকা রাবির ৬৫ শিক্ষক-শিক্ষার্থী