ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুবির প্রথম বই ভিত্তিক সংগঠন ‘বই বৃন্ত’ সভাপতি অপি ও সম্পাদক ওয়ালিদ

খুবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পিএম
খুবির প্রথম বই ভিত্তিক সংগঠন ‘বই বৃন্ত’ সভাপতি অপি ও সম্পাদক ওয়ালিদ। ছবি: খুবি সংবাদদাতা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রথম বইয়ের সংগঠন ‘বই বৃন্ত’ এর কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বাংলা ডিসিপ্লিনের ২২ ব্যাচের শিক্ষার্থী আসিফ হোসেন অপি সভাপতি এবং ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের ২২ ব্যাচের শিক্ষার্থী সৈয়দ ওয়ালিদ হাসান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের সম্পা মালো (২৩ ব্যাচ) এবং গণিত ডিসিপ্লিনের সাদিয়া তাবাসসুম (২২ ব্যাচ)। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা ডিসিপ্লিনের সুমাইয়া খাতুন।

সাংগঠনিক সম্পাদক ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের জাকিয়া ফারহানা চৌধুরী মাধুরী। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসিই ডিসিপ্লিনের আব্দুল কাদের নিহাজ ও বাংলা ডিসিপ্লিনের মো. শাহারিয়া সাহাদ মাহিন।

অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের মীর্জা নাজমুস সাদাত এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের আঁখি আনিস। দপ্তর সম্পাদক হয়েছেন ইংরেজি ডিসিপ্লিনের আব্দুর রহমান, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের আজিজুর রহমান এবং এসডব্লিউই ডিসিপ্লিনের প্রজ্ঞা লাবনী পাল।

প্রচারণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম সাহেবী ইকরাম রেদোয়ান, লাবণী অধিকারী, মো. শিহাব হোসেন শান, এস এম আনহাজুর রহমান, কে এম রাউফুল আলম অর্ণব, আনিকা শারমিলা ও জাফিয়া সুলতানা নিস্পা।

সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছা. তাসলিমা জান্নাত মিথিলা, রওনক জাহান লিমা, আয়েশা রহমান সারাহ, আনিকা হোসেন, মুহিব আহমেদ ও চন্দ্রিকা সানা। প্রকাশনা সম্পাদক হয়েছেন প্রান্ত মন্ডল, মো. রিমন মিয়া ও মো. মেহেদী হাসান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসিই ডিসিপ্লিনের মো. ইয়াসিন হাসান।

এ ছাড়া ২৫ ব্যাচ থেকে নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঋতিকা কর্মকার, সাবরিনা নওশীন সিমু, তাসমিয়া রহমান অর্থী, খালিদ হোসেন শাওন, ইয়াসির আরাফাত, মো. তানভীর ইসলাম, মনামী সুলতানা উর্মি, শেখ তাসনিয়া তন্নি, মো. মশিউর রহমান খালিদ, সুবাইতা হাবিব সুহা, মাসুম বিল্লাহ, সাইদুল ভূঁইয়া, মোতাসাদ্দিক আহম্মেদ, সাবিহা সুলতানা জেবা ও উর্যসী হাসান।

নব গঠিত সংগঠনের সভাপতি আসিফ হোসেন অপি বলেন, সুস্থ সাহিত্য চর্চা দ্বারা একটি জনগোষ্ঠির মনস্তাত্ত্বিক পরিবর্তন সম্ভব। পাঠাভ্যাস বৃদ্ধি ও সাহিত্য চর্চার প্রসারে বই-বৃন্ত উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আশাবাদী। বই হোক বন্ধু প্রত্যয়ে আমাদের এই পথ চলা। বইয়ের প্রতি আকর্ষণ বৃদ্ধি এবং সুস্থ সাহিত্য চর্চার উদ্দেশ্যে এই ক্লাবটি খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র সৃষ্টি।

সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ ওয়ালিদ হাসান বলেন, বই শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি মানুষের চিন্তা ও দৃষ্টিভঙ্গি গঠনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সেই পাঠচর্চাকে আরও বিস্তৃত ও প্রাণবন্ত করতেই ‘বই-বৃন্ত’-এর যাত্রা।

তিনি আরও বলেন, আমরা চাই, বই-বৃন্তের মাধ্যমে শিক্ষার্থীরা নিয়মিত বই পড়া, বই নিয়ে আলোচনা ও নিজেদের চিন্তা প্রকাশের সুযোগ পাবে। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে আমার প্রত্যাশা, বই-বৃন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বইয়ের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করার পাশাপাশি একটি সমৃদ্ধ ও ইতিবাচক বুদ্ধিবৃত্তিক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর সূত্রাপুরে এলাকার কবি নজরুল সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীর ইসলাম (৪৫) নামের এক কর্মচারী আহত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালি হিসেবে কাজ করেন। রোববার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আহত জাহাঙ্গীর ইসলাম বরিশাল জেলার আব্দুল আজিজ আকন্দের ছেলে। তিনি পুরান ঢাকার লালবাগ সমাজকল্যাণ গলির ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। জানা গেছে, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কয়েকজন দুষ্কৃতকারী কলেজের সামনে ককটেল ছুড়ে মারে। এতে জাহাঙ্গীর ইসলাম আহত হন। জাহাঙ্গীর ইসলামকে হাসপাতালে নেওয়া আলমগীর হোসেন জানান, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সূত্রাপুর থানা এলাকার কবি নজরুল সরকারি কলেজের গেটের সামনে দারোয়ানের সঙ্গে কথা বলছিলেন জাহাঙ্গীর। এ সময় কয়েকজন দুষ্কৃতকারী ককটেল ছুড়ে মারলে সেটি বিস্ফোরিত হয়ে জাহাঙ্গীর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তিনি চোখে ও মাথায় আঘাত পেয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, জাহাঙ্গীর মাথায় ও চোখে আঘাত পেয়েছেন, তাকে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন্স) সুমন চন্দ্র নাথ বলেন, ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। আরটিভি/টিআর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
সোমবার এইচএসসির পুনর্নিরীক্ষার ফল, অপেক্ষায় ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থী
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর)। বেলা ৩টায় একযোগে ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা তিন পদ্ধতিতে ফল জানতে পারবেন।
সোমবার এইচএসসির পুনর্নিরীক্ষার ফল, অপেক্ষায় ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থী
পাঁচ মাস ধরে বেতন বন্ধ চুয়েটের গবেষণা সহকারীদের, কার্যকর হয়নি নতুন পে-স্কেলও
উপাচার্য পুনর্বহালের দাবিতে আন্দোলনের জেরে উপাচার্য ভবনে তালা, সেই সঙ্গে বন্ধ প্রশাসনিক কার্যক্রম। এর প্রভাব পড়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আর্থিক ব্যবস্থাপনাতেও।
পাঁচ মাস ধরে বেতন বন্ধ চুয়েটের গবেষণা সহকারীদের, কার্যকর হয়নি নতুন পে-স্কেলও
ফ্যাসিবাদী অপশক্তির নাশকতার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
দেশব্যাপী ফ্যাসিবাদী অপশক্তির নৈরাজ্য, নাশকতা ও সহিংসতার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, একজন উন্নয়নকামী মানুষ হিসেবে তাদের বলতে চাই, বাংলাদেশের উন্নয়ন মুষ্টিমেয় কয়েকজন মানুষের জন্য থেমে থাকবে না। উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করতে তাদের সব অপচেষ্টা প্রতিহত করা হবে। যারা বিভিন্ন ইস্যু সামনে এনে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন, আমার মনে হয় তাদের সুনির্দিষ্ট কোনো এজেন্ডাও নেই। আর যদি তারা মনে করেন, দেশের প্রচলিত আইনে তারা বঞ্চিত হয়েছেন, তাহলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। তারা সেখানে যাচ্ছেন না কেন? সেখান থেকে ন্যায়বিচার নিয়ে আসছেন না কেন? তিনি আরও বলেন, অনেকেই কালো টাকার মাধ্যমে দেশের যুবসমাজকে বিপথগামী করে তাদের দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। আমি তাদের বলতে চাই, কারও প্ররোচনায় নিজের বিবেক বিকিয়ে দেবেন না। দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করুন। আমরা ধনে-ধান্যে-পুষ্পে ভরা বাংলা চাই, ধ্বংসস্তূপ চাই না। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, গত ১৭ বছরে যারা অপকর্ম করেছেন, তাদের মধ্যে কোনো অনুশোচনা বা আফসোস নেই। তারা নতুন করে আবারও তাদের ফ্যাসিবাদী শাসনপদ্ধতি আমাদের ওপর চাপিয়ে দিতে চান। তিনি আরও বলেন, আপনারা গণতান্ত্রিক অধিকার চর্চা করুন। বর্তমান সময়ে গণতান্ত্রিক চর্চায় কোনো অন্তরায় সৃষ্টি করা হয়নি। সব রাজনৈতিক দল তাদের মতপ্রকাশ করতে পারছে। গত ১৭ বছরে আপনারা যে অপকর্ম করেছেন, তার খেসারত দিন। কিছুদিন চুপ থাকুন। অনুগ্রহ করে এই শান্তিপূর্ণ অবস্থাকে অশান্ত করার চেষ্টা করবেন না। নৈরাজ্য কখনো একটি জাতির জন্য ভবিষ্যৎ বয়ে আনতে পারে না। এ ছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. তানজিল হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. রাজু আহমেদ, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আরটিভি/টিআর
ফ্যাসিবাদী অপশক্তির নাশকতার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
মাভাবিপ্রবির শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছে পূবালী ব্যাংক
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছে পূবালী ব্যাংক পিএলসি।
মাভাবিপ্রবির শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছে পূবালী ব্যাংক
আরও পড়ুন
এমআইএল উইকে এসএপি ক্যাটাগরিতে তৃতীয় খুবি, অ্যাম্বাসেডর ক্যাটাগরিতে দ্বিতীয় মাহিন
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ
১৮তম বিজেএস পরীক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত খুবির ৬ শিক্ষার্থী
খুবিতে ‘রিসার্চ অ্যাবস্ট্রাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড একাডেমিক মেন্টরশিপ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত