ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

খুবিতে ‘রিসার্চ অ্যাবস্ট্রাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড একাডেমিক মেন্টরশিপ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

খুবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম
ছবি: আরটিভি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) তরুণ গবেষক ও শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘রিসার্চ অ্যাবস্ট্রাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড একাডেমিক মেন্টরশিপ’ (Research Abstract Development and Academic Mentorship) শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) ডিসিপ্লিন এবং কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক (সিজেএন) বাংলাদেশ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা ও অংশীদারত্ব প্রদান করে জার্মান কোঅপারেশনের ডয়চে ভেলে (ডিডব্লিউ) একাডেমি।

গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সহযোগী অধ্যাপক সারা মনামী হোসেনের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মো. মাহদী আল মুহতাসিম নিবিড়ের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সিজেএন নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, ডয়চে ভেলে (ডিডব্লিউ) একাডেমির প্রজেক্ট কো-অর্ডিনেটর জিমি আমির এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক শেখ শরাফত হোসেন।

দিনব্যাপী কর্মশালায় দুটি পৃথক টেকনিক্যাল সেশনে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রথম সেশনে ‘গুণগত গবেষণার দর্শন ও উপাত্ত বিশ্লেষণ’ বিষয়ে প্রশিক্ষণ দেন অধ্যাপক ড. সঞ্জয় কুমার চন্দ। দ্বিতীয় সেশনে ‘পরিমাণগত গবেষণা: উপাত্ত সংগ্রহ থেকে পরিসংখ্যানগত বিশ্লেষণ’ বিষয়ে প্রশিক্ষণ দেন অধ্যাপক ড. জিয়াউল হায়দার।

কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং নর্দান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী
মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ এবং ফোনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী
ডিসিইউর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আজ ১৮ নভেম্বর থেকে ২২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে হবে।
ডিসিইউর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু
বার্ষিক জ্ঞানচর্চা প্রতিযোগিতা উইকিস্কলারে নাম নিবন্ধন শুরু
“কৌতূহল থাকুক অফুরন্ত, জ্ঞান হোক বিকশিত” এই প্রতিপাদ্য সামনে রেখে দেশজুড়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বার্ষিক জ্ঞানচর্চা প্রতিযোগিতা উইকিস্কলারে নাম নিবন্ধন শুরু হয়েছে। উইকিমিডিয়া বাংলাদেশের সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতাটি আয়োজন করছে উইকিস্কলার আয়োজক কমিটি।
বার্ষিক জ্ঞানচর্চা প্রতিযোগিতা উইকিস্কলারে নাম নিবন্ধন শুরু
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এবার চীনের বড় সুযোগ! 
সোমবার (১৬ নভেম্বর) এক বার্তায় এই সুখবর জানায় ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এবার চীনের বড় সুযোগ! 
শিক্ষা ক্যালেন্ডারে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক একাডেমিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে বছরব্যাপী ১০ ধরনের খেলাধুলা আয়োজন বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার।
শিক্ষা ক্যালেন্ডারে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
আরও পড়ুন
খুবির প্রথম বই ভিত্তিক সংগঠন ‘বই বৃন্ত’ সভাপতি অপি ও সম্পাদক ওয়ালিদ
এমআইএল উইকে এসএপি ক্যাটাগরিতে তৃতীয় খুবি, অ্যাম্বাসেডর ক্যাটাগরিতে দ্বিতীয় মাহিন
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ
১৮তম বিজেএস পরীক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত খুবির ৬ শিক্ষার্থী