ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

রুটিন উপাচার্য দেওয়ায় ফের শাটডাউনের ডাক চুয়েট শিক্ষার্থীদের

চুয়েট সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম
ছবি: আরটিভি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যের রুটিন দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। উপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল আলম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভায় অংশ নিতে ঢাকায় যাওয়ায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা যায়, রোববার (১ নভেম্বর) এক ই-মেইল বার্তায় রুটিন দায়িত্বের বিষয়টি জানানো হয়। ওই বার্তায় উপাচার্য উল্লেখ করেন, ২ নভেম্বর ইউজিসির একটি সরকারি সভায় অংশ নিতে তিনি ঢাকায় অবস্থান করবেন। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে বিধিবদ্ধ বিধান অনুযায়ী অধ্যাপক দেলোয়ার হোসেনকে তার নিজ দায়িত্বের পাশাপাশি উপাচার্যের রুটিন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালনের অনুরোধ ও ক্ষমতা দেওয়া হয়েছে।

পরবর্তীতে আজ সন্ধ্যায় চুয়েট শিক্ষার্থীরা এক জরুরি বিবৃতি বলেন, "কিন্তু অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, আমাদের পূর্বঘোষিত অবস্থানকে সম্পূর্ণ উপেক্ষা করে অন্য একজনকে উপাচার্যের ‘রুটিন দায়িত্ব’ প্রদানের মতো প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নিজে উপস্থিত না থেকে অন্যের মাধ্যমে ক্যাম্পাসে কর্তৃত্ব প্রতিষ্ঠার এই অপচেষ্টাকে আমরা দ্ব্যর্থহীনভাবে ও ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

এর প্রতিবাদে আগামীকাল ২ নভেম্বর ২০২৬, একদিনের জন্য ছুটির সর্বাত্মক একাডেমিক শাটডাউন ঘোষণা করা হলো। আমরা আগামীকাল সকল ক্লাস, পরীক্ষা এবং উক্ত রুটিন দায়িত্বের ভিত্তিতে পরিচালিত যেকোনো প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণরূপে বয়কট করব।"

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন “এটি একটি রেগুলার ইস্যু” বলে কল কেটে দেন।

উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেন, “দাপ্তরিক কাজে আমি ঢাকা গমন করছি। আমার অনুপস্থিতিতে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. দেলোয়ার হোসেন রুটিন দায়িত্ব পালন করবেন।”

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিআইইউ ইকোনমিক্স ফোরামের সভাপতি সজীব, সম্পাদক সাইদুর
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ডিআইইউ ইকোনমিক্স ফোরাম’-এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী সজীব বাবু এবং সাধারণ সম্পাদক হয়েছেন ১৮তম ব্যাচের শিক্ষার্থী মো. সাইদুর রহমান খান।
ডিআইইউ ইকোনমিক্স ফোরামের সভাপতি সজীব, সম্পাদক সাইদুর
ডেঙ্গুতে মারা গেলেন জুলাই যোদ্ধা চন্দন
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা চন্দন সূত্রধর নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই আনন্দ সূত্রধর।
ডেঙ্গুতে মারা গেলেন জুলাই যোদ্ধা চন্দন
‘ডিআইইউ ইকোনমিক্স ফোরাম’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, নেতৃত্বের বিকাশ, গবেষণা ও সহশিক্ষামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ডিআইইউ ইকোনমিক্স ফোরাম’। 
‘ডিআইইউ ইকোনমিক্স ফোরাম’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
শ্রমিক আন্দোলন থেকে হামলা করা হয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে 
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির পদ্মা ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আন্দোলনের ভিডিও ধারণকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভকারীদের বিরোধের সূত্রপাত হয়। এ সময় নারী শিক্ষার্থীদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
শ্রমিক আন্দোলন থেকে হামলা করা হয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে 
ইউজিসি কর্তৃক ভয়ভীতি দেখানোর অভিযোগে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আলোচনা সভায় ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।
ইউজিসি কর্তৃক ভয়ভীতি দেখানোর অভিযোগে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
আরও পড়ুন
সংকট নিরসনে ইউজিসির কমিটি গঠন, নেই চুয়েটের কোনো প্রতিনিধি
৬ সদস্য নিয়ে অনলাইনে চুয়েটের সিন্ডিকেট সভা আয়োজন
যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েটের চার শিক্ষার্থী
হাসপাতাল থেকে সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য