ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছেন সর্বনিম্ন অ্যাকাডেমিক ফলধারী!

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০৭:০২ পিএম
ছবি : সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগে সর্বনিম্ন অ্যাকাডেমিক ফলধারী এক প্রার্থী নিয়োগ পাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। নিয়োগ বোর্ডে অংশগ্রহণকারী ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৭ প্রার্থীর মধ্যে সর্বনিম্ন ফলধারী প্রার্থীর নাম ফিরোজা নাজনীন। তিনি বিএনপিপন্থি শিক্ষক সংগঠন জিয়া পরিষদের সাহিত্য, সাংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সম্পাদক ও একই বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলামের স্ত্রী।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আইসিটি বিভাগে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে ৭ প্রার্থী আবেদন করেন। পরে তারা সবাই নিয়োগ বোর্ডে অংশগ্রহণ করেন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। তবে সবাইকে ভাইভা থেকে বাদ দিয়ে অ্যাকাডেমিক বিষয়ে সর্বনিম্ন ফলধারী প্রার্থী ফিরোজা নাজনীনকে গত ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের ২৭৪তম সিন্ডিকেট সভায় নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে এ বিষয়ে গণমাধ্যমে নিউজ হলে এক সিন্ডিকেট সদস্যের আপত্তির প্রেক্ষিতে ঘটনা খতিয়ে দেখতে চান ইবি ভিসি। এরপর প্রার্থীর বিতর্কিত নিয়োগ নিয়ে বেশকিছু গণমধ্যমে সংবাদ প্রকাশ হয়। এ নিয়ে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বিষয়টি খতিয়ে দেখতে ওই প্রার্থীর পূর্ববর্তী অ্যাকাডেমিক ফলাফল যাচাইয়ে তিন সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করে। পরে কমিটি যাচাই বাছাই করে প্রতিবেদন জমা দেয়। তবে গুঞ্জন উঠেছে রোববার (১ নভেম্বর) সিন্ডিকেটে বিতর্কিত ও সর্বনিম্ন ফলধারী ওই প্রার্থী নিয়োগ পেতে চলেছে।

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, নিয়োগ নিয়ে বিতর্ক ওঠা প্রার্থী ফিরোজা নাজনীন ৭ প্রার্থীর মধ্যে সর্বনিম্ন ফলধারী। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, প্রার্থী ফিরোজা নাজনীন ১টি রিটেক ও ৩টি মানোন্নয়ন পরীক্ষার পর স্নাতকে ৩.৫৯ এবং স্নাতকোত্তরে ৩.৬৪ সিজিপিএ পান। তার এইচএসসিতে জিপিএ ৪.৮০ এবং এসএসসিতে জিপিএ ৫.০০ ছিল। আরেক প্রার্থী আবু রোম্মান রিফাত ইবির আইসিটি বিভাগ থেকে স্নাতকে ৩.৭৮ এবং স্নাতকোত্তরে ৩.৯১ সিজিপিএ অর্জন করেন। এছাড়া এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় তিনি জিপিএ ৫ লাভ করেন।

আরেক প্রার্থী খন্দকার তাসনিয়া হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকে ৩.৯২ এবং স্নাতকোত্তরে ৪.০০ সিজিপিএ অর্জন করেছেন। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় তার ফলাফল জিপিএ ৫।

প্রার্থী রাকিবুল ইসলাম-(১) ইবির আইসিটি বিভাগ থেকে স্নাতকে ৩.৬৯ এবং স্নাতকোত্তরে ৩.৭৯ সিজিপিএ অর্জন করেছেন। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় তারও ফলাফল জিপিএ ৫। অন্য প্রার্থী রাকিবুল ইসলাম-২ একই বিভাগ থেকে স্নাতকে ৩.৯৫ সিজিপিএ পেয়ে অনুষদে প্রথম স্থান অর্জন করেন। স্নাতকোত্তরে তার সিজিপিএ ৩.৮৮। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় তিনিও জিপিএ ৫ পেয়েছেন।

আইসিটি বিভাগের আরেক সাবেক শিক্ষার্থী শারমীন তাজরিয়া অনন্যা স্নাতকে ৩.৬৪ এবং স্নাতকোত্তরে ৩.৭৯ সিজিপিএ অর্জন করেছেন। তারও এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার ফলাফল জিপিএ ৫। এছাড়া মাসুদ রানা বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি স্নাতকে ৩.৭২ এবং স্নাতকোত্তরে ৩.৭৯ সিজিপিএ অর্জন করেছেন। তার এসএসসিতে জিপিএ ৪.৬৯ এবং এইচএসসিতে জিপিএ ৪.৫০।

৭ প্রার্থীর ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সব প্রার্থীর থেকে অ্যাকাডেমিক ফলাফলে সবথেকে নিম্নে অবস্থান করছেন ফিরোজা নাজনীন। এছাড়া বাকি প্রার্থীর থিসিস থাকলেও, নন থিসিসের শিক্ষার্থী ছিলেন তিনি।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সময়ে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ফিরোজা নাজনীন। ওই পরীক্ষায় ১০ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন বলে জানা গেছে। তবে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের প্রশাসনের প্রথম নিয়োগপ্রক্রিয়ায় আইসিটি বিভাগে তিনি প্রথম স্থান অর্জন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ভিন্ন দুটি বিভাগের নিয়োগ পরীক্ষায় তার ফলাফলের এই পার্থক্য নিয়েও উঠেছে প্রশ্ন। তবে রোববার (১ নভেম্বর) সিন্ডিকেট সভায় প্রায় সাড়ে ৪ মাস থেকে ঝুলন্ত থাকা নিয়োগের ফাইনাল সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে জানার জন্য ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রোকসানা মিলি সাংবাদিকদের বলেন, আমরা ফ্যাক্টস ফাইন্ডিং করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। বাকিটা বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিবেন।

এ বিষয়ে জানতে চাইতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. একেএম মতিনুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত জুলাই মাসে বিএনপিপন্থি শিক্ষক সংগঠনের সাহিত্য, সাংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সম্পাদক ও আইসিটি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জাহিদুল ইসলামের স্ত্রী ফিরোজা নাজনীনের বিতর্কিত নিয়োগ নিয়ে সংবাদ প্রকাশ হয়। এ সময় বিভাগে টেম্পারিং করে স্ত্রীর ফলাফল বৃদ্ধি, পরপর দুইবার পরীক্ষা কমিটির সভাপতি, নিয়োগ বোর্ডের আগে এক্সপার্টের সঙ্গে আবাসিক হোটেলে প্রার্থীর স্বামীর সাক্ষাৎ ও সাংবাদিক ম্যানেজসহ নানা অভিযোগ উঠে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাঁচ মাস ধরে বেতন বন্ধ চুয়েটের গবেষণা সহকারীদের, কার্যকর হয়নি নতুন পে-স্কেলও
উপাচার্য পুনর্বহালের দাবিতে আন্দোলনের জেরে উপাচার্য ভবনে তালা, সেই সঙ্গে বন্ধ প্রশাসনিক কার্যক্রম। এর প্রভাব পড়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আর্থিক ব্যবস্থাপনাতেও।
পাঁচ মাস ধরে বেতন বন্ধ চুয়েটের গবেষণা সহকারীদের, কার্যকর হয়নি নতুন পে-স্কেলও
ফ্যাসিবাদী অপশক্তির নাশকতার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
দেশব্যাপী ফ্যাসিবাদী অপশক্তির নৈরাজ্য, নাশকতা ও সহিংসতার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, একজন উন্নয়নকামী মানুষ হিসেবে তাদের বলতে চাই, বাংলাদেশের উন্নয়ন মুষ্টিমেয় কয়েকজন মানুষের জন্য থেমে থাকবে না। উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করতে তাদের সব অপচেষ্টা প্রতিহত করা হবে। যারা বিভিন্ন ইস্যু সামনে এনে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন, আমার মনে হয় তাদের সুনির্দিষ্ট কোনো এজেন্ডাও নেই। আর যদি তারা মনে করেন, দেশের প্রচলিত আইনে তারা বঞ্চিত হয়েছেন, তাহলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। তারা সেখানে যাচ্ছেন না কেন? সেখান থেকে ন্যায়বিচার নিয়ে আসছেন না কেন? তিনি আরও বলেন, অনেকেই কালো টাকার মাধ্যমে দেশের যুবসমাজকে বিপথগামী করে তাদের দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। আমি তাদের বলতে চাই, কারও প্ররোচনায় নিজের বিবেক বিকিয়ে দেবেন না। দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করুন। আমরা ধনে-ধান্যে-পুষ্পে ভরা বাংলা চাই, ধ্বংসস্তূপ চাই না। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, গত ১৭ বছরে যারা অপকর্ম করেছেন, তাদের মধ্যে কোনো অনুশোচনা বা আফসোস নেই। তারা নতুন করে আবারও তাদের ফ্যাসিবাদী শাসনপদ্ধতি আমাদের ওপর চাপিয়ে দিতে চান। তিনি আরও বলেন, আপনারা গণতান্ত্রিক অধিকার চর্চা করুন। বর্তমান সময়ে গণতান্ত্রিক চর্চায় কোনো অন্তরায় সৃষ্টি করা হয়নি। সব রাজনৈতিক দল তাদের মতপ্রকাশ করতে পারছে। গত ১৭ বছরে আপনারা যে অপকর্ম করেছেন, তার খেসারত দিন। কিছুদিন চুপ থাকুন। অনুগ্রহ করে এই শান্তিপূর্ণ অবস্থাকে অশান্ত করার চেষ্টা করবেন না। নৈরাজ্য কখনো একটি জাতির জন্য ভবিষ্যৎ বয়ে আনতে পারে না। এ ছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. তানজিল হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. রাজু আহমেদ, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আরটিভি/টিআর
ফ্যাসিবাদী অপশক্তির নাশকতার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য অ্যাম্বুলেন্স দেবে পূবালী ব্যাংক, থাকছে বিশেষ ব্যাংকিং সুবিধা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মেডিকেল সেন্টারের জন্য একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়ার ঘোষণা দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষায় স্টুডেন্ট ফাইল খোলা, টিউশন ফি ও শিক্ষা ব্যয় পাঠানো এবং শিক্ষা ঋণসহ বিশেষ ব্যাংকিং সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।
মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য অ্যাম্বুলেন্স দেবে পূবালী ব্যাংক, থাকছে বিশেষ ব্যাংকিং সুবিধা
অর্ধেক পদ শূন্য, জনবলসংকটে ধুঁকছে রাবির প্রকৌশল দপ্তর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দীর্ঘদিন ধরে প্রকৌশলী সংকট চলছে। অনুমোদিত পদের অর্ধেকই শূন্য। একের পর এক প্রকৌশলীর অবসরে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। কোনো কোনো ক্ষেত্রে একজন প্রকৌশলীকে একসঙ্গে চারজনের কাজ করতে হচ্ছে। ফলে সীমিত জনবল দিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ সামলাতে হিমশিম খাচ্ছে প্রকৌশল দপ্তর। এতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তদারকি ও দৈনন্দিন কারিগরি সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, দপ্তরে প্রকৌশলীর অনুমোদিত পদ ২২টি। এর বিপরীতে কর্মরত আছেন ১১ জন। শূন্য রয়েছে বাকি ১১টি পদ। এর মধ্যে সিভিল প্রকৌশলীর অনুমোদিত সাতটি পদের একটিতেও কেউ কর্মরত নেই। ইলেকট্রিক্যাল প্রকৌশলীর একটি পদও শূন্য। এ ছাড়া ওয়ার্ক এক্সটেনশন শাখায় মাঠপর্যায়ে কাজ করা প্রকৌশলীদের সাতটি পদ খালি রয়েছে। দপ্তর-সংশ্লিষ্টরা বলছেন, প্রকৌশলী সংকট দীর্ঘদিনের। প্রায় এক যুগ ধরে প্রয়োজন অনুযায়ী নিয়োগ না হওয়ায় ধীরে ধীরে শূন্য পদের সংখ্যা বেড়েছে। এর মধ্যে গত কয়েক বছরে কয়েকজন প্রকৌশলী অবসরে যাওয়ায় সংকট আরও তীব্র হয়েছে। একজন সামলাচ্ছেন একাধিক সাইট প্রকৌশল দপ্তরের কাজের পরিমাণের তুলনায় মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী প্রকৌশলীর সংখ্যা খুবই কম। দপ্তর সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ের মাত্র পাঁচজন প্রকৌশলীকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজ তদারকি করতে হচ্ছে। তাদের একজনকে একসঙ্গে প্রায় ৯৫টি সাইটের কাজ দেখতে হচ্ছে। শুধু মাঠপর্যায়ের কাজ নয়, দাপ্তরিক ফাইলের চাপও রয়েছে প্রকৌশলীদের ওপর। দপ্তরে ফার্নিচার-সংক্রান্ত ৮৮টি, রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত ২৪৭টি এবং ইলেকট্রিক্যাল কাজের প্রায় ১৫০টি ফাইল রয়েছে। এসব কাজের নকশা প্রণয়ন, প্রাক্কলন তৈরি, কারিগরি অনুমোদন, পরিদর্শন ও বাস্তবায়ন তদারকির দায়িত্বও প্রকৌশলীদের পালন করতে হয়। দপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, কাজের পরিমাণ বিবেচনায় কোনো কোনো প্রকৌশলীকে একসঙ্গে প্রায় চারজনের দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে কাজের স্বাভাবিক গতি বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। সামনে সংকট আরও বাড়ার আশঙ্কা বর্তমান সংকটের মধ্যেই নতুন করে অবসরের কারণে জনবল কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে দপ্তরের আরেক প্রকৌশলী আবুল কাশেমও অবসরের দ্বারপ্রান্তে রয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পানি সরবরাহ ও সংশ্লিষ্ট অবকাঠামোর কাজের সঙ্গে যুক্ত। তার অবসরের পর এ খাতে সংকট আরও প্রকট হতে পারে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক ভবন, হলসহ বিভিন্ন স্থাপনার নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রকৌশল দপ্তরের। এ ছাড়া পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজও এ দপ্তরের মাধ্যমে হয়ে থাকে। ফলে প্রকৌশলী সংকটের প্রভাব বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অবকাঠামোগত কার্যক্রমে পড়ছে। নাম প্রকাশ না করার শর্তে প্রকৌশল দপ্তরের একজন কর্মকর্তা বলেন, আগেও প্রকৌশলী সংকট ছিল। কিন্তু কয়েকজন অবসরে যাওয়ার পর পরিস্থিতি আরও কঠিন হয়েছে। কাজের তুলনায় প্রকৌশলী কম থাকায় প্রত্যেকের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। তিনি আরও বলেন, প্রয়োজনীয় জনবল না বাড়ালে চলমান কাজগুলো সময়মতো তদারকি করা কঠিন হয়ে পড়বে। বিশেষ করে মাঠপর্যায়ে একসঙ্গে অনেকগুলো সাইটের কাজ দেখতে হওয়ায় প্রকৌশলীদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও কার্যক্রম সম্প্রসারিত হলেও সে অনুযায়ী প্রকৌশলীর পদ বাড়েনি। নতুন ভবন নির্মাণের পাশাপাশি পুরোনো স্থাপনার রক্ষণাবেক্ষণের কাজও বাড়ছে। অথচ পুরোনো জনবলকাঠামো অনুযায়ীও প্রয়োজনীয়সংখ্যক প্রকৌশলী নেই। এ বিষয়ে প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও অবকাঠামো সম্প্রসারিত হলেও প্রকৌশল দপ্তরের জনবল বাড়েনি। বিশেষ করে সিভিল প্রকৌশল শাখায় প্রয়োজনীয় পাঁচজন প্রকৌশলীর ঘাটতি রয়েছে। সীমিত জনবল দিয়ে দপ্তরের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। জনবলসংকটের বিষয়টি ইতিমধ্যে উপাচার্যকে জানিয়ে প্রয়োজনীয় নিয়োগের দাবি জানানো হয়েছে। তিনি আরও বলেন, শীতকালে বিভিন্ন বিভাগের অনুষ্ঠান, গেট-টুগেদার ও খেলাধুলাসহ নানা আয়োজন বেড়ে যায়। এতে বিদ্যুৎ সরবরাহ ও কারিগরি সেবা নিশ্চিত করতে বাড়তি চাপ তৈরি হয়। অথচ বিদ্যুৎ শাখায় মাত্র দুজন কর্মী দিয়ে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করাতে হচ্ছে। প্রকৌশল দপ্তরে সবচেয়ে বেশি সংকট বিদ্যুৎ ও পানি শাখায়। এ দুই সেবায় বিঘ্ন ঘটলে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব পড়ে। বর্তমানে প্রয়োজনীয় জনবলের মাত্র ৬০ থেকে ৬৫ শতাংশ নিয়ে দপ্তরের কার্যক্রম চালাতে হচ্ছে। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, প্রকৌশল দপ্তরের জনবলসংকটের বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও কার্যক্রমের পরিধি বাড়লেও প্রয়োজন অনুযায়ী প্রকৌশলী নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। খুব শিগগিরই শূন্য পদগুলোতে প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। আরটিভি/টিআর
অর্ধেক পদ শূন্য, জনবলসংকটে ধুঁকছে রাবির প্রকৌশল দপ্তর
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়, আবাসিক সুবিধার বাইরে ৮৩ শতাংশ শিক্ষার্থী
প্রতিষ্ঠার ৪৭ বছর পেরিয়ে ৪৮-এ পদার্পণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়।
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়, আবাসিক সুবিধার বাইরে ৮৩ শতাংশ শিক্ষার্থী
আরও পড়ুন
শ্রেণিকক্ষের পাঠ ছাড়িয়ে যিনি শেখান জীবনের পাঠ
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বললেন শিবির সভাপতি সাদ্দাম
নিজের কাছে সবসময় ঘুসের বান্ডিল আসে বলে দাবি আমির হামজার
নিভৃতে মানুষ গড়ার কারিগর চলে গেলেন না ফেরার দেশে