ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েটের চার শিক্ষার্থী

চুয়েট সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পিএম
ছবি : আরটিভি

যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত ‘এসিআই মর্টার ওয়ার্কেবিলিটি কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বসেরা ৪০টি দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের দল ‘টিম চুয়েট সি’। সামগ্রিক বিভাগে প্রথম হওয়ার পাশাপাশি দলটি অর্থনৈতিক বিভাগে দ্বিতীয় এবং পরিবেশগত বিভাগে চতুর্থ স্থান অর্জন করেছে।

আমেরিকান কংক্রিট ইনস্টিটিউটের (এসিআই) আয়োজনে গত ১১ থেকে ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের জমা দেওয়া প্রতিবেদন মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত ৪০টি দল এতে চূড়ান্ত পর্বে অংশ নেয়।

মূল পর্বে চুয়েটের প্রতিনিধিত্ব করেন খন্দকার ফাহাদ আলম, স্বরূপ চন্দ্র মোদক, তানজিম মুশাররাত তুশিন ও সুমাইয়া বিনতে মান্নান। দলের অনুষদ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার-চুয়েটের অনুষদ উপদেষ্টা ড. জি এম সাদিকুল ইসলাম।

এছাড়াও দলটির অন্যান্য সদস্যরা হলেন সানিউল হক, রূপম পোদ্দার, মো. সাইজউদ্দিন ফরহাদ এবং এস এম আমীর হামজা মাহমুদ মাহাদী।

নিজের অনুভূতি ব্যক্ত করে স্বরূপ চন্দ্র মোদক বলেন, "দীর্ঘ দুই থেকে তিন মাস ধরে আমরা যে পরিশ্রম করে আসছি, অবশেষে তার সফলতা পেয়েছি। এ জন্য প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। এরপর কৃতজ্ঞতা জানাই আমার বাবা-মায়ের প্রতি, যারা আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি আমার সহপাঠী, অগ্রজ ও অনুজ ভাইদের প্রতিও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। যেকোনো সমস্যায় অগ্রজ ভাইদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। তবে দুঃখের বিষয়, সব সময় আমরা যথেষ্ট সুযোগ পাই না। এখানে আমাদের অগ্রজ ভাইয়েরা বলেছেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত পরিশ্রমী। তারা যদি পর্যাপ্ত সুযোগ-সুবিধা পান, তাহলে বিশ্বের যেকোনো প্রান্তেই নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবেন। ”

দলটির উপদেষ্টা জি এম সাদিকুল ইসলাম জানান, "২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে আমাদের এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার- চুয়েট আন্তর্জাতিক অঙ্গনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ বিভিন্ন স্থানে মোট ছয়টি পুরস্কার অর্জন করেছে। তবে সেগুলোর সবই ছিল অনলাইনভিত্তিক প্রতিযোগিতায়। গত বছর মালয়েশিয়ায় আমাদের দল চতুর্থ স্থান অর্জন করে, সেটি ছিল সশরীরে অংশগ্রহণ। আমেরিকার মাটিতে সশরীরে প্রতিযোগিতায় অংশ নিয়ে আমাদের শিক্ষার্থীরা ভালো করবে, এটি ছিল আমাদের অনেক দিনের স্বপ্ন। সেই স্বপ্ন নিয়েই দলটি যুক্তরাষ্ট্রে গিয়েছিল। এখন তারা চ্যাম্পিয়ন হয়েছে। এটি শুধু আমাদের জন্য নয়, চুয়েট ও সারা বাংলাদেশের জন্য গৌরবের। আমরা আশা করি, এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার-চুয়েটের এই সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

প্রতিযোগিতায় মর্টারের বিভিন্ন বৈশিষ্ট্য মূল্যায়ন করা হলেও সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় প্রবাহক্ষমতা ও স্থিতিশীলতার ওপর। মূল্যায়নে মোট নম্বরের ৫০ শতাংশ বরাদ্দ ছিল প্রবাহক্ষমতার জন্য এবং ২০ শতাংশ স্থিতিশীলতার জন্য। এছাড়া কার্বন নিঃসরণের পরিমাণের জন্য ১০ শতাংশ, অর্থনৈতিক সাশ্রয়িতার জন্য ৫ শতাংশ এবং বাকি ১৫ শতাংশ নির্ধারিত হয় প্রতিবেদনের মানের ভিত্তিতে।

দলের সদস্যরা জানান, প্রবাহক্ষমতা ও স্থিতিশীলতার মধ্যে সঠিক ভারসাম্য তৈরি করাই ছিল তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মর্টারকে বেশি প্রবাহক্ষম করতে গেলে অনেক সময় এর স্থিতিশীলতা কমে যায়, আবার স্থিতিশীলতা বাড়াতে গিয়ে প্রবাহক্ষমতা ব্যাহত হতে পারে। তাই একটি বৈশিষ্ট্যের সঙ্গে অন্যটির আপস না করে সর্বোত্তম সমন্বয় খুঁজে বের করাই ছিল মূল কাজ। এই সমন্বয় খুঁজতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে চলেছে একের পর এক পরীক্ষামূলক মিশ্রণ। পরিবর্তন করা হয়েছে মিশ্রণের বিভিন্ন অনুপাত এবং পরীক্ষা করা হয়েছে বিভিন্ন ধরনের অ্যাডমিক্সচার। প্রতিটি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে ধাপে ধাপে এগিয়েছিলেন শিক্ষার্থীরা।

মর্টারের পরিবেশগত প্রভাব ও উৎপাদন ব্যয় কমাতে সম্পূরক সিমেন্টীয় উপাদান ব্যবহারে গুরুত্ব দেন শিক্ষার্থীরা। ফলে কার্যকারিতার পাশাপাশি পরিবেশবান্ধবতা ও সাশ্রয় নিশ্চিত করেই তৈরি করা হয় চূড়ান্ত মিশ্রণ।

প্রতিযোগিতায় বিশেষ ছাঁচের মাধ্যমে মর্টারের প্রবাহক্ষমতা যাচাই করা হয়। পাশাপাশি, পরিমাপক চোঙে মর্টার রেখে তলানি জমা ও উপাদানের পৃথকীকরণ পর্যবেক্ষণের মাধ্যমে এর স্থিতিশীলতা মূল্যায়ন করা হয়। পৃথকীকরণ যত কম, মর্টারের স্থিতিশীলতা তত বেশি।

২০১৮ সালে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার-চুয়েট প্রতিষ্ঠিত হওয়ার পর এ পর্যন্ত বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ছয়টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে প্রতিষ্ঠানটি। তবে সেসব সাফল্য ছিল অনলাইনভিত্তিক প্রতিযোগিতায়। এবারই প্রথম সরাসরি অংশগ্রহণ করে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জিতল চুয়েটের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট (এসিআই) একটি অলাভজনক আন্তর্জাতিক প্রতিষ্ঠান। যা কংক্রিট নির্মাণ ও ব্যবহারে বৈশ্বিক মানদণ্ড, কোড ও প্রযুক্তিগত জ্ঞান তৈরি ও প্রচার করে থাকে। বর্তমানে বিশ্বের ১২০টির বেশি দেশে ৩৫ হাজারের বেশি সদস্য নিয়ে কাজ করছে সংস্থাটি, যার সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিশিগানে অবস্থিত।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিল্প-একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর আহ্বান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিগত পরিবর্তনের যুগে সামুদ্রিক খাতের উন্নয়ন এবং ‘মেড ইন বাংলাদেশ’ লক্ষ্য অর্জনে শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহি।
শিল্প-একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর আহ্বান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের
জবি ক্যারিয়ার ক্লাবের কেস কম্পিটিশনে চ্যাম্পিয়ন ‘টিম স্কাইফল’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (জেএনইউসিসি) আয়োজনে আন্তবিশ্ববিদ্যালয় বিজনেস কেস প্রতিযোগিতা ‘স্কাই বাই বিডি প্রেজেন্টস ড্যাকয়েট অব এক্সিলেন্স ৩.০’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম স্কাইফল’। শুক্রবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটির সমাপ্তি হয়। জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩৫০টি দল অংশ নেয়। প্রাথমিক দুই ধাপের প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় ১০টি দল। ফাইনালে ‘টিম ভংচং’ প্রথম রানারআপ এবং ‘টিম নেক্রস’ দ্বিতীয় রানারআপ হয়। প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন ডাবর বাংলাদেশের কমার্শিয়াল প্রফেশনাল মো. আবদুল কাইয়ুম ফাহিম, আকিজ ভেঞ্চার গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর) ও জেএনইউসিসির সাবেক সভাপতি জামশেদ আমিন, ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. আরাফাত হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক এবং ইউনিলিভারের ব্র্যান্ড ম্যানেজার নাইমুর রহমান। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় বিজয়ী ও চূড়ান্ত পর্বে অংশ নেওয়া দলগুলোর জন্য মোট ২ লাখ ৩৫ হাজার টাকার পুরস্কার বরাদ্দ ছিল। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পেয়েছে ১ লাখ টাকা, প্রথম রানারআপ ৬০ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপ ৪০ হাজার টাকা। এ ছাড়া ফাইনালে অংশ নেওয়া অন্য সাতটি দলকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়। প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক রাব্বানী রাশহা রাতুল বলেন, দীর্ঘ বিরতির পর ‘ড্যাকয়েট অব এক্সিলেন্স’-এর আয়োজন ক্লাবকে নতুন মাত্রায় নিয়ে গেছে। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের অংশগ্রহণে এমন আয়োজন করতে পেরে তাঁরা আনন্দিত। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা জানান তিনি। তিন ধাপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার প্রথম পর্বে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক ব্যবসায়িক সমস্যার সমাধান করতে হয়। দ্বিতীয় পর্বে নির্ধারিত পণ্যের প্রচারের জন্য অনলাইন ভিডিও বিজ্ঞাপন (ওভিসি) তৈরি করেন প্রতিযোগীরা। চূড়ান্ত পর্বে নির্বাচিত ১০টি দল বিচারকদের সামনে নিজেদের কেসের সমাধান ও উপস্থাপনা তুলে ধরে। ফাইনালে অংশ নেওয়া অন্য দলগুলো হলো—টিম ডাল-ভাত, টিম এলটিবি, টিম মিউফিয়াস, গ্রুপিং করতেছি না, এপেক্স সিন্ডিকেট, ফিটকিরি ও টিম নেপচুন। দিনব্যাপী আয়োজনে প্রতিযোগীদের উপস্থাপনার পাশাপাশি ক্লাবের প্রামাণ্যচিত্র প্রদর্শন, অতিথিদের বক্তব্য, প্রেসিডেন্সিয়াল প্যানেলকে ক্রেস্ট প্রদান ও যৌথ ছবি তোলার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। আরটিভি/টিআর
জবি ক্যারিয়ার ক্লাবের কেস কম্পিটিশনে চ্যাম্পিয়ন ‘টিম স্কাইফল’
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটির সভাপতি ড. সুমন ও সম্পাদক শিবলী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিনকে সভাপতি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মো. সামছুল আলমকে  (শিবলী) সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস) এর কার্যনির্বাহী পরিষদের ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। 
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটির সভাপতি ড. সুমন ও সম্পাদক শিবলী
রাবি শিক্ষার্থীর বেপরোয়া গাড়ি চালানোয় প্রাণ গেল রিকশাচালকের
রাজশাহীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
রাবি শিক্ষার্থীর বেপরোয়া গাড়ি চালানোয় প্রাণ গেল রিকশাচালকের
জবিতে গরু-খাসি দুটোই হলো রান্না, খেতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ঘোষিত ‘জবিয়ানদের গরুভোজ’ কর্মসূচিতে অংশ নিতে টোকেন সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা। 
জবিতে গরু-খাসি দুটোই হলো রান্না, খেতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন
আরও পড়ুন
উপাচার্য ক্যাম্পাসে ফিরলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের
চুয়েটে রুটিন উপাচার্য মানছেন না শিক্ষার্থীরা
উপাচার্য পুনর্বহালের দাবিতে উত্তাল চুয়েট, শিক্ষার্থীদের মশাল মিছিল